| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম.এ.সাঈদ
আমি অনেক শান্ত,কিন্তু প্রচণ্ড জেদী...................আর সবসময় চাই ভাল কিছু করতে ।
প্রবল শৈত্যপ্রবাহে দেশ যখন থরথর করে কাঁপছিল, প্রধানমন্ত্রী তখন গেলেন রাশিয়ায়। ঋণ করে আট হাজার কোটি টাকার অস্ত্র কেনার চুক্তি হলো। আট হাজার কোটি টাকায় কতগুলো কম্বল হতো? এই শীতার্ত মানুষগুলো যদি শীতবস্ত্র চেয়ে কোথাও একত্র হন, আমি নিশ্চিত, ওটাকেও বিশৃঙ্খলা বলা হবে। এই রাষ্ট্রে মানুষ বড় না। মানুষের দুঃখ বড় না। সমস্বার্থ বড় না, সত্য বড় না। জীবন ও জগৎকে দেখার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও মানবিক বোধ বড় না। বড় হলো ভোগ-বাসনা। বড় হলো প্রতিবাদহীন নুয়ে থাকা। আর যারা চক্ষুষ্মান, তাদের জন্য আনা হয়েছে পেপার স্প্রে। জানেন কি, পেপার স্প্রে হিংস্র কুকুর ও ভালুককে নিয়ন্ত্রণে প্রয়োগ করা হয়? রাষ্ট্রের চোখে আমরা বোধ হয় তাই। তাই না?
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২১
রাফি বিন তোফা বলেছেন: ekjoge sobaroi kaj kora uchit