নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

don\'t wait for the change be the Change maker

তেজস্ক্রিয় পোলা

অামি শাওন অামি চটগ্রাম থেকে বলছি

তেজস্ক্রিয় পোলা › বিস্তারিত পোস্টঃ

আমি.....

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১১


অনেক, অ-নে-ক দূর যেতে পারবো কিনা জানিনা।
না যেতে পারলে সেটা হবে ব্যর্থতার উপর
ব্যর্থতা। ব্যর্থতার ষোলকলা বলতে যা বুঝায় তা
পূর্ণ হবে। স্বার্থপর মানুষের মতো কিছু অনৈতিক
সিদ্ধান্ত আর কিছু মানুষকে অবমূল্যায়ণ আমার
জীবনের চরম এক গোলকধাঁধা। যেখান থেকেই
তুমি শুরু করোনা কেনো ঠিক ঠিক সেই আগের
অবস্থানে। ঘুরে ফিরে তুমি আসবে। শুরু করবে নতুন
করে। আমি সিদ্ধান্ত যা নেই তা সবই সলিড সেটা
বলবো না। তবে ম্যাক্সিমাম সলিড। টেকশই। সে
নিজের প্রয়োজনেই হোক কিংবা প্রিয়
মানুষের। তবে নিজের জন্য যতোগুলো সিদ্ধান্ত
নিয়েছি সব বুঝে শুনে নিতে পারিনি। কোনো
সফল মানুষও বলতে পারবে না তার সব সিদ্ধান্ত
টেকশই ছিলো। সিদ্ধান্ত নেবার আগে আবেগ
কাজ করবে। ক্ষোভ থাকবে। অজুহাতের পুঁজি
থাকবে। আর একটা বাচ্চা ছেলে ছাড়া তেমন
কিছুইতো নই আমি। বয়স কাঁড়ি কাঁড়ি বাড়ছে। তবু
অনেক কিছুর ব্যবধানে জড়িয়ে নিজেকে ক্ষুদ্র
জীব ছাড়া তেমন কিছু ভাবতে পারিনা। চাইনা।
বাঁধনে জড়ানো মানে একটা সার্কেলে আবদ্ধ
হওয়া। জমে যাওয়া। তুমি চাইলেই সেই সীমানা
অতিক্রম করতে পারো না। তুমি শৃঙ্খলের নিয়মে
বাঁধা তখন। তোমাকে অনেক কিছু বুঝে শুনে করতে
হবে। বাইরের পৃথিবীকে তুচ্ছজ্ঞান করে চার
দেয়ালে সুখের ছবি আঁকতে হবে। কাউকে নিয়ে
মিছেমিছি নাটক করতে হবে। প্রতিদিন। এতোসব
আমার জন্য নয়। ফেলে আসা জীবন আমার কাছে
যতটুকু চায় ততটুকু যদি নাইবা দিতে পারি তো এই
জীবনের কোনো মানে হয়না। আমি ফেলে আসা
জীবন নিয়ে বেঁচে থাকতে চাই। আজ থেকে ১ বছর,
১০ বছর, ২০ বছর পরেও আমার এই ধারনার পেখম রঙ
হারাবে না। মানুষ সুখস্মৃতি নিয়ে বেঁচে থাকতে
চায়। আমিও চাই। ব্যাস। আমার অভিলাস বলো,
চাহিদা বলো, অভিসার বলো... তা এ-ই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.