নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্র মানব

"আমি বেদুইন,আমি চেংগিশ; আমি আপনারে ছাড়া করিনা কাহারে কুর্ণিশ"

সৈয়দ শাফী আসজাদ

আমার ফেবুঃ- www.fb.com/shafi.aszad

সৈয়দ শাফী আসজাদ › বিস্তারিত পোস্টঃ

কথা রেখেছে মডু (সাড়ে চার বছর পর জেনারেল হলাম) :)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০

সে অনেক অনেক দিন আগের কথা। প্রায় সাড়ে চাআআর বছর।তখন বাংলাদেশে কমিউনিটি ব্লগিং মাত্র জনপ্রিয় হতে শুরু করেছে। ব্লগ পড়ি তখন মোবাইল দিয়ে। পড়তে পড়তে একবার মনে হল... লেখা শুরু করি। তো একাউন্ট করলাম।..............................



সেই শুরু, সাড়ে চারটি বছর অপেক্ষায় ছিলাম... কথা মডু রেখেছে...

একাউন্ট করার সময় শব্দমালায় হটাত চোখ থামিয়ে দেখেছিলাম,

সাত দিনে নাকি জেনারেল হওয়া যায়

তারপর কত লগ-ইন লগ-আউট, কিন্তু জেনারেল

হলাম আজ...

সাড়ে চার বছর প্রতিক্ষায় থাকার পরX(



নবীন প্রবীণ ব্লগাররা কাঁধে থাপড় দিয়ে বলেছিল,

আর কিছুদিন সবুর কর না...

জেনারেল হলেই তোকে সেলিব্রেটি ব্লগার হবার ফর্মুলা গিলিয়ে দিব:-/

সেলিব্রেটি ব্লগার হবার স্বপ্নের তেজে মাথায় পাকা চুলেরা

খেলা করে:D!

মডু, আমার চুল কেন এত পাকাতে হল? আমার মাথার সব চুল

পেকে যাবার পর আজ তুমি আমায়

জেনারেল বানালে:((?



একটাও কমেন্ট করতে পারিনি কখনও

দেখিয়ে দেখিয়ে পোস্ট কমেন্ট করেছে উঠতি ব্লগারেরা

ভিখারীর মতন ব্লগের হোম পেজে ঢুকে দেখেছি

ভেতরের ব্লগ উৎসব

অবিরল ধারায় হাজার ব্লগের ঝরনাধারা।

কত তর্ক-বিতর্ক হয়েছে

হয়েছে কত আন্দোলন

আমার দিকে কেউ ফিরেও চায়নি!

কেউ কেউ বলেছিল, দেখবেন...একদিন, আপনিও

তারা আজ আর কেউ পাশে নেই...

আমার সাড়ে চারটি বছর কেউ ফিরিয়ে দেবে না!/:)



বুকের মাঝে আশা জাগিয়ে জানা আপু বলেছিল

যেদিন সত্যিকারের ভাল লেখা লেখতে পারবে

সেদিন তোমার ব্লগেও হাজার হাজার হিট পরবে।

ব্লগিং এর জন্য আমি নিয়েছি আনলিমিটেড ইন্টারনেট

ঘুম ঘুম চোখে জেগেছি রাতের পর রাত

অন্তর্জাল তন্ন তন্ন করে কপি পেস্ট করেছি ১০৮টি পোস্ট

তবু কথা রাখেনি আপু, বলেনি মডুকে আমার দিকে একটু দৃষ্টি দিতে।B-)

শেষমেষ আজ

কথা রাখল, সাড়ে চার বছর পর, মডু কথা রাখল।





সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা।;);)

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩২

জনাব মাহাবুব বলেছেন: সাড়ে চার বছর পর জেনারেল B:-) B:-) B:-)



হ্যাপি ব্লগিং !:#P !:#P !:#P

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

সুমন কর বলেছেন: নববর্ষের শুভেচ্ছা। আপনি হয়তো কোন পোস্টই করেননি। করলে অবশ্যই জেনারেল হয়ে যেতেন। যাক ভাই, ভুলে যান। হ্যাপি ব্লগিং........... !:#P !:#P !:#P !:#P

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

লেখোয়াড় বলেছেন:
নামের কাজ করেছে।
আপনি এই নিক নিয়ে এতদিন বসেছিলেন?
দারুন তো!

যাক, এখন ব্লগিং চালিয়ে যান।
শুভ ব্লগিং।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

মামুন রশিদ বলেছেন: মাই গড! আপনার ধৈর্য্য ধারণ দেখে অবাক হয়ে গেলাম । টুপি খোলা সালাম আপনাকে ।

কবিতার প্যারোডি আপনার দুঃখকে সুন্দর ভাবে তুলে ধরেছে ।

নতুন বছরের শুভেচ্ছা!

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৪

ভারসাম্য বলেছেন: আপনাকে শ্রেষ্ঠ অধ্যবসায়ি ব্লগারের খেতাব দেয়া হউক। প্যারোডী ভাল হয়েছে। আশা করছি ভাল ভাল মৌলিক লেখাও পাব এখন থেকে। হ্যাপী ব্লগিং।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

অনিকেত রহমান বলেছেন: সাড়ে চার বছর পর জেনারেল B:-) "টিনের চালে কাঁক আমিতো পুরাই অবাক" B:-) B:-)


ভালো লিখেছেন।। হ্যাপি নিউ ইয়ার।। নতুন বছরে পথ চলা শুভ হোক।।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১০

সৈয়দ শাফী আসজাদ বলেছেন: কেন জানি কমেন্ট করতে পারছি না। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.