নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ সরল

সহজ সরল

মুহাম্মদ শফিউল্লাহ

সহজ সরল

মুহাম্মদ শফিউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

শাহিদুলীয় দেশপ্রেম !!! ... ১৫০ কোটি টাকার অফার প্রত্যাখ্যান !!!

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৩৮

খবরঃ দিনাজপুরের শাহিদুল হেকমত অবলম্বন করে কুদরতি কায়দায় জ্বালানি ছাড়া বিদ্যুৎ উতপাদনের বিশাল আবিষ্কর্তা। তিনি তার অস্বাভাবিক দেশপ্রেমের কারনে এক কানাডিয়ান কোম্পানির ১৫০ কোটি টাকার আবেদন প্রত্যাখ্যান করেছেন।



ভেতরের খবরঃ

১। শাহিদুলদের এইসব বিরাট বিরাট আবষ্কার বঙ্গদেশে নতুন কিছু নয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের একজন সাবেক প্রধান কি করে তার উপদেষ্টা হন এটা কোনভাবেই আমি মাথায় ঢুকাতে পারছি না সম্ভবত যাদের বিজ্ঞানের ন্যূনতম জ্ঞান আছে তাদের কারোর মাথাতেই ঢুকবে না। আমি যতটুকু বুঝি হাইজেনবার্গের অনিশ্চয়তা সুত্রের মত "শাহিদুলীয় দেশপ্রেম আর পদার্থবিদ্যা একইসময়ে একজন ব্যক্তির মাঝে বর্তমান থাকতে পারে না'। ... তবে কেউ যদি মনে করেন একটা থাকে মাথায় আর অন্যটা পেটে তাহলে ভিন্ন কথা।



২। এটিএন বাংলার উপস্থাপিকাকে দেখে মনে হয়েছে শাহিদুলের দেশপ্রেম আর আবিষ্কারে তিনি এতটায় মুগ্ধ যে অনুষ্ঠান শেষ করার আগেই যদি সুযোগ পেতেন তাহলে শাহিদুলের দ্বিতীয় কিংবা তৃতীয় বিবি হয়ে নিজেকে ধন্য করতেন।



৩। যে দেশে এরকম মিডিয়া আর মানুষজন থাকবে সে দেশে নতুন নতুন এম.এল.এম কোম্পানি আর দেশপ্রেমিক শাহিদুলদের আবির্ভাব হরহামেশায় হতে থাকবে। তবে জ্বালানিবিহীন বিদ্যুতে সে আর খুব একটা এগুতে না পারলেও বাংলাদেশের রাজনীতিতে যোগদিলে তার জন্যে উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে এটা নিশ্চিত।



৪। শাহিদুল যদি কানাডিয়ান কোম্পানির ১৫০ কোটি টাকার অফার প্রত্যাখ্যান না করে ওই টাকা নিয়ে তার নিজের এলাকার উন্নয়ন করতেন তাহলে কি সেটা আরেকটু বেশি দেশপ্রেমের পর্যায়ে পড়ত না? অবশ্য আমি নাদান মানুষ অত দেশপ্রেম বুঝি না।



৫। শেষ কথাঃ শাহিদুল যা দাবি করছেন (৩ কিলোওয়াট থেকে ৩০ কিলোওয়াট বিদ্যুত উতপাদন) সেটার জন্যে তার একদল জ্বিনের দরকার মানে তাকে জ্বিনের বাদশা হতে হবে অথবা বিজ্ঞানের সব সুত্র নতুন করে লিখতে হবে।



দরকারি লিঙ্কঃ

শাহিদুলের সংবাদ সম্মেলন

শাহিদুলের সাক্ষাতকার

এক বুয়েটিয়ানের অভিজ্ঞতা

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৫

কলাবাগান১ বলেছেন: শমসের স্যারের জ্ঞানের এই অবস্হা...

কম শক্তি দিয়ে বেশী শক্তি উৎপাদন.... আরব দেশ তো ফকির হয়ে যাবে ...।তেল বেচা বন্ধ...

উনার এই আবিস্কার তো নেচার/সাইন্স জার্নালে পাবলিশ হবে কোন রিভিও ছাড়াই.. উনি কি উনার আবিস্কারের গবেষনাপত্র পাবলিশ করেছেন??? নাকি অজ্ঞ লোকদের নিয়ে চালু এটিএন বাংলাতে ই কথা বলাকে ই উনি পাবলিশ বলে ধরে নিচ্ছেন

পৃথিবীর সব স্কুল/কলেজবিশ্ববিদ্যালয়ে ফিজিক্স পড়ানোর বন্ধ করা হোক

E=mc^2 obsolete হিসাবে ঘোষনা দেওয়া হোক

যেটা আইনস্টাইন কোনদিন দেখাতে পারেন নাই ... শাহিদুল পেরেছে

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০০

নতুন বলেছেন: এইসব খবরে বোঝা যায় আমাদের জ্ঞানের দৌড় কতদুর... :|

১৫০ কোটি টাকার অফার ??

যে ৩ থেকে ৩০০ বিদ্যুত উতপাদনের দাবি করে তাকে কইসা চটকানা দেওয়া দরকার...

দেশের সবাইকে কি ুদাই ভাবে নাকি? এই সব খবর আবার টিভি/পত্রিকায় আসে?

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২০

অপূর্ণ রায়হান বলেছেন: খুব মজার একটা ব্যাপার কি জানেন! আমার একটা খেলনা হেলিকপ্টার আছে। মাঝে মাঝে ফান করার জন্য কেনা। রিমোটের সাহায্যে খুব চমৎকারভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায়।

আপনি যেই খবরের কথা বললেন, সেরকম ভাবেই প্রায়ই পত্রিকায় বা ফেসবুকে এই ধরণের খবর দেখি যে, অমুকে তমুক জায়গায় ড্রোন বানিয়ে ফেলেছে। বিরাট আবিষ্কার। পরে ভালোভাবে পড়ে দেখি সে বা তারা যেটা করছে তা হল সোজা কোথায় ঐ খেলনা প্লেন বা হেলিকপ্টার! ড্রোন আর খেলনা প্লেনের মধ্যে আক্ষরিক অর্থেই আকাশ পাতাল তফাৎ আছে, এটা বাঙালীকে কে বুঝায়!

না, আমি প্রচেষ্টার বিপক্ষে না। আবিষ্কার হোক। বিজ্ঞানী বেরিয়ে আসুক আমাদের দেশে। খেলনা আবিষ্কারক নয় বা তাকে যেন নিউটন না বানিয়ে দেই আমরা! অনেকটা পীর ব্যাবসার মতো হয়ে গেলো ব্যাপারটা তাহলে!

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৯

জেকলেট বলেছেন: আরে ভাই বুজলেননা!!! এইটা হইল ডিজিটাল ফিজিক্স!!! :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.