| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাফ্ক্বাত
একজন মা এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।
আয় আয় চাঁদমামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা... খুকুমণি মায়ের গা ঘেঁষে শুয়ে থাকে, বন্ধ চোখের পাতায় স্বপ্নেরা নামে। রাতের আকাশের বিন্দু বিন্দু তারাগুলোর মাঝ থেকে আকাশের চাঁদটা বড় হতে হতে নীচে নেমে আসে, তার কপাল ছুঁয়ে যায় মায়ের ঠান্ডা হাতের মতো। মায়ের গা-টা যেন আকাশের তোষক, আর হাতটা যেন ঠান্ডা মেঘের বালিশ।
মা, শোনাও না রাজকুমার কিভাবে ঘুমিয়ে থাকা রাজকন্যাকে উদ্ধার করেছিল!!" মা ঘড়ি দেখেন, খুকুর চোখে ঘুম আসতে এখনও অনেক দেরী। দীর্ঘশ্বাস ফেলে গান ধরেন চুপ চুপ লক্ষীটি, শুনবে যদি গল্পটি, এক যে ছিল তোমার মত ছোট্ট রাজকুমার... খুকুর পিঠের উপর মায়ের হাতের তাল পড়তে থাকে গানের সাথে সাথে। আবার হারিয়ে যাওয়া কোনও স্বপ্নের দেশে...যেথায় পাগড়ি পড়া এক রাজকুমার রাজপন্ক্ষী ঘোড়ায় চড়ে খুঁজতে বের হয় তার স্বপ্নে দেখা রাজকন্যাকে। তেপান্তরের মাঠ, সাত সমূদ্র আর তের নদী পার করে ক্লান্ত রাজকুমার পৌঁছলো শেষে কোনও এক অচিন দেশে। সেথায় উঁচু প্রাসাদের চূড়োয় খুকু যেন এক বন্দী রাজকন্যা, ঘুমিয়ে আছে এক যাদুর মায়ায়। তার স্বপ্নের রাজকুমার আসবে, ভালোবেসে তার ঘুম ভাঙাবে, তবেই না এই যাদুর মায়া কাটবে!! রাজকুমার তার পক্ষীরাজে চড়ে ঘুমন্ত রাজকুমারীকে খুঁজে বের করে আর যাদুর কাঠি ছুঁইয়ে দেয় তার কপালে। ঘুম ভেঙে রূপবতী রাজকন্যা পরিয়ে দেয় তার বরণমালা সেই রাজকুমারের গলায়...শেষ হলো মোর গল্পটি, ঘুমাও এবার দুষ্টুটি, বলবো আমি গল্প তোমায় কালকে আবার... মায়ের গায়ের গন্ধ এনে দেয় স্বপ্নপূরীর আমেজ। গভীর ঘুমে তলিয়ে পড়ে খুকুমণি।
ঘুমন্ত মেয়ের শান্ত মুখের দিকে তাকিয়ে মা স্বস্তির নিঃশ্বাস ফেলেন...উঠে পড়ে ঘর গুছাতে শুরু করেন। দস্যি মেয়েটা সারাদিন ঘরের কী ছিরি করে রেখেছে দেখ তো!!
০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
শাফ্ক্বাত বলেছেন: ধন্যবাদ।
ঘুমপাড়ানী গান কি আর সবার ভালো লাগে?
২|
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৩
নাফসানিয়াত ফাতেমা বলেছেন: শাফক্াত,
তোমার লেখাটা এতো সুন্দর হয়েছে....
amar ak vagni ache..4 yrs age hobe..oke ami arokom akta golpo bolechilam..je pichchi meyeta ke or ma school e niye jaay abaar niye ashe...aituku boltei seei add korlo...hotath akdin meyeta hariye jabe...tarpor akta rajkumar oke khuje pabe...ami bollam ok taai ..
tarpor ami abar add korlam...aste aste pichchi meyeta boro holo, school,. college university par korlo, job korlo...
tokhon abaar amar vagni interrupt korlo..." meye tar biye hobe na?" ami bollam "hu biye hobe..baba ma akta shundor chele dekhe meyeta ke biye dibe" ..
tar ota pochondo holo na..bollo "tahole oi rajkumar er ki hobe?"
ami hashte hashte...ei jug er chele meyera atto paka......
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০৬
শাফ্ক্বাত বলেছেন: আর বলেন না, মা-রা এই রাজকুমারের গল্প বলে বলেই মেয়েগুলার বারোটা বাজালো। বাস্তবের বরগুলা কি আর স্বপ্নের রাজকুমারগুলোর সাথে মেলে? এই পরীর মত রাজকন্যাগুলার একদিন স্বপ্নভঙ্গ হবে ভাবতেই মায়া লাগে। আহা রে!!
আচ্ছা আপনার কীবোর্ড এখনও ঠিক হয়নাই?
জটিল সমস্যা তো!
৩|
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:০৫
নাফসানিয়াত ফাতেমা বলেছেন: ঠিক হয়েছে, কিনতু ফোনেিটক এ বানানগুলো উদ্ভট আসে, and time consuming too...
but i am trying my level best...
৪|
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৭
দীপান্বিতা বলেছেন: সুন্দর
০৯ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
শাফ্ক্বাত বলেছেন: ধন্যবাদ ![]()
৫|
০৯ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪
রাতমজুর বলেছেন: খুক খুক ![]()
০৯ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭
শাফ্ক্বাত বলেছেন: এই টা কী হইলো?
৬|
০৯ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯
রাতমজুর বলেছেন:
রিমাইন্ডার দিলাম, কর্পোরেট খেতা পুড়া নেক্সট পার্ট কৈ?
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১৭
শাফ্ক্বাত বলেছেন: লিখতে তো চাইতেসি, জব্বর আইল্সামি করে লিখতে গেলে ![]()
৭|
১২ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৭
সিউল রায়হান বলেছেন: আপু এই পোস্টে ৪টা মাইনাস /????? কোন লজিক্যাল কারণ দেখাতে পারবে কেউ ???
মানুষ হিসেবে আমরা আসলেই অনেক সংকীর্ণমনা
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৫
শাফ্ক্বাত বলেছেন: মন থাকলে তার দুটো দিক তো থাকবেই ![]()
মানুষ ছাড়া আর কারই বা মন আছে বলো?
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
সিউল রায়হান বলেছেন: এই পোস্টে মাইনাস দেয় কে ???? আজিব মেন্টালিটি......

সমাপ্তি ভাল লাগছে