নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shakhawat Nayon

শাখাওয়াৎ

শাখাওয়াৎ নয়ন: জন্ম ২০ মে, মাদারীপুর জেলার কুন্তিপাড়া গ্রামে নানাবাড়িতে। বাবা মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মোল্লা এবং মা রিজিয়া বেগম। ক্লাস ওয়ানের ফাইনাল পরীক্ষায় ডাবল শূন্য পেয়ে শিক্ষাজীবনের শুরু হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করতে পেরেছিলাম। সমাজবিষয়ক গবেষণা দিয়ে আনুষ্ঠানিক কর্মজীবন শুরু। বর্তমানে অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে ‘পাবলিক হেলথ’-এ পিএইচডি করছি। বাল্যকালে ছোট চাচাকে পত্র লেখার মধ্য দিয়ে লেখালেখিতে হাতেখড়ি। ঢাকা, কলকাতা, অস্ট্রেলিয়া, কানাডা ও লন্ডন থেকে প্রকাশিত বাংলা পত্র-পত্রিকায় প্রবন্ধ, নিবন্ধ ও গল্প, উপন্যাস লিখি; পাশাপাশি এসব দেশের অনলাইনভিত্তিক পত্রিকাতেও বিভিন্ন বিষয়ে নিয়মিত লেখালেখি করি। "ব্যাপ্টিস্ট চার্চ এবং একটি টিকটিকির গল্প (২০১২)" আমার প্রথম প্রকাশিত গ্রন্থ। "অদ্ভুত আঁধার এক (২০১৩)" প্রথম প্রকাশিত উপন্যাস। "নিয়তিপাড়ে গলে যাওয়া ডিমগুলি" (২০১৪) প্রথম নিবন্ধ গ্রন্থ।

শাখাওয়াৎ › বিস্তারিত পোস্টঃ

শ্যালিকা, প্রেমিকা এবং প্রাইভেট সেক্রেটারির গল্প

১০ ই জুন, ২০১৪ সকাল ৭:০৩

গোলাপের পাপড়ি ছড়ানো বাথটাবে শুভ্রা গোসল করছে| হাতে একটি ডায়মন্ডের আংটি ছাড়া তার শরীরে আর কিছুই নেই| গোসলের সময় গায়ে কোনো কাপড় রাখতে তার ভাল্লাগে না| তন্দ্রা-নিদ্রার মাঝামাঝি মাহবুব ক্লান্ত শরীরে বিছানায়|শীর্ষানুভুতিমাখা ভালোলাগা ঢেউগুলো তখনো শরীরের একুলে ওকূলে দোলা দিচ্ছে| কক্সবাজার| ফাইভষ্টার হোটেলের, কুইন সাইজ বেডরুম, সাথে ইনস্যুট| জানালা দিয়ে সমুদ্র দেখা যায়|



শুভ্রা সাদা একটি তোয়ালে গায়ে জড়িয়ে বাথরুম থেকে বের হয়|মিষ্টি একটা গন্ধে ঘরটা ভরে উঠে|মাহবুব শুভ্রার দেবীসুন্দরপবিত্র মুখের দিকে তাকাবে, না কি প্রতিমাসুন্দর শরীরের দিকে তাকাবে? বুঝে উঠতে পারে না|মাহবুব চোখ খুলে শুভ্রাকে মুগ্ধ নয়নে দেখতে থাকে, অনেকক্ষণ ধরে দেখে|চোখ নামাতেই বিছানায় গোলাপী একটি অন্তর্বাস চোখে পড়ে|শুভ্রা তক্ষুনি মাহবুবের চোখে মুখে ভেজা চুলের একটা ঝাপটা দিয়ে স্নিগ্ধ হাসিতে বলে,



-- এই ওঠো না?



-- আবার?



-- ইস!



তারপর দুজনেই হাসে| একটু পর বিছানায় পড়ে থাকা অন্তর্বাসটি শুভ্রাকে দেখিয়ে ভীতু ভীতু ভঙ্গিতে মাহবুব বলে,



-- এই এটা সরাও না?



-- কেন কী হয়েছে? নতুন দেখছ মনে হচ্ছে?



-- আরে না, বউ যদি দেখে ফেলে?



-- মানে? আমি তোমার কে?



-- তুমি আমার প্রেমিকা|



-- এতদিন পরেও?



-- হু|



-- গত বছর দার্জিলিং গিয়ে তো বলেছিলে, আমি তোমার শ্যালিকা|আগামী বছর কি বলবে?



-- প্রাইভেট সেক্রেটারি|



তারপর রুমের মধ্যে শুধু দুজনের হা হা আর হি হি..

----------------------------------------------------------------------

[--শাখাওয়াৎ নয়ন]

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৪ সকাল ৭:৫৯

উদাস কিশোর বলেছেন: :|

২| ১০ ই জুন, ২০১৪ দুপুর ২:০০

rakibmbstu বলেছেন: B:-) :-B :-B

৩| ১০ ই জুন, ২০১৪ দুপুর ২:৫০

শাখাওয়াৎ বলেছেন: Thank you

৪| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৬

নামগোত্রহীন বলেছেন: :P :P :P :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.