| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাখাওয়াৎ
শাখাওয়াৎ নয়ন: জন্ম ২০ মে, মাদারীপুর জেলার কুন্তিপাড়া গ্রামে নানাবাড়িতে। বাবা মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মোল্লা এবং মা রিজিয়া বেগম। ক্লাস ওয়ানের ফাইনাল পরীক্ষায় ডাবল শূন্য পেয়ে শিক্ষাজীবনের শুরু হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করতে পেরেছিলাম। সমাজবিষয়ক গবেষণা দিয়ে আনুষ্ঠানিক কর্মজীবন শুরু। বর্তমানে অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে ‘পাবলিক হেলথ’-এ পিএইচডি করছি। বাল্যকালে ছোট চাচাকে পত্র লেখার মধ্য দিয়ে লেখালেখিতে হাতেখড়ি। ঢাকা, কলকাতা, অস্ট্রেলিয়া, কানাডা ও লন্ডন থেকে প্রকাশিত বাংলা পত্র-পত্রিকায় প্রবন্ধ, নিবন্ধ ও গল্প, উপন্যাস লিখি; পাশাপাশি এসব দেশের অনলাইনভিত্তিক পত্রিকাতেও বিভিন্ন বিষয়ে নিয়মিত লেখালেখি করি। "ব্যাপ্টিস্ট চার্চ এবং একটি টিকটিকির গল্প (২০১২)" আমার প্রথম প্রকাশিত গ্রন্থ। "অদ্ভুত আঁধার এক (২০১৩)" প্রথম প্রকাশিত উপন্যাস। "নিয়তিপাড়ে গলে যাওয়া ডিমগুলি" (২০১৪) প্রথম নিবন্ধ গ্রন্থ।
বাংলাদেশে হিন্দুদের, আদিবাসীদের, পাহাড়িদের জায়গা-জমি, ব্যবসা-বানিজ্য, ঘর-বাড়ি, উপাসনালয় দখল, লুটপাট, নারী ধর্ষন, খুন করার মতো সহজ কাজ কমই আছে। এটা দল-মত নির্বিশেষে যখন যে পেরেছে তখন সে করেছে। কারন এই কাজটি করলে তেমন কোনো অসুবিধা হয় না। এটা সবাই জানে।
এসব কর্ম বাড়তে বাড়তে এমন পর্যায়ে ঠেকেছে যে, বাংলাদেশ থেকে হিন্দুরা জানে বাচার জন্য পারলে ভারতে চলে গেছে, যাচ্ছে, নয়তো জায়গা-জমি বিক্রি করে বড় শহরগুলোতে এসে ভাড়া বাড়িতে উঠেছে, উঠছে। কিন্তু যারা তাদের বিরুদ্ধে এসব অপরাধ করে হাত পাকিয়ে ফেলেছে, তারা কি বেকার বসে থাকবে? না, তা হয় না। তারা এখন এক মুসলিম আরেক মুসলিমের স্থাবর-স্থাবর সম্পত্তি দখল করছে। একে অন্যকে খুন, ধর্ষন সবই করছে।
শবে বরাতের রাতে মীরপুর কালসীতে বাইরে থেকে তালাবন্ধ করে এতোগুলো মানুষকে পুড়ে মারার কারনে কারোই যে কিছু হবে না, একথা আমি হলফ করে বলতে পারি। কিন্তু যা হবে তা হলো, এক বাংগালি আরেক বাংগালিকে এভাবেই পুড়িয়ে মারবে। বাসে আগুন দেয়ার রীতি তো আছেই। চট্টগ্রামের বাশখালিতে একটা হিন্দু পরিবারকে পুড়িয়ে মারা হয়েছিল। মনে আছে। আজ বিহারীদের হত্যা করা হলো। আগামীতে এমন ঘটনা আরো ঘটবে।
মানবতা তুমি কোথায়? তুমি নিরব কেন? কোথায় যাচ্ছে এই দেশ? ওরা কি শুধুই বিহারী? ওরা মানুষ না?
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
কানা দাজ্জাল বলেছেন: যথার্থ বলেছেন...মানুষ হইলে না মানুষ চিনব। পা চাটা নেড়ী কুত্তারা চিনব কার পায়ে গু লাইগা আছে ঐটা, চাটার জন্য এই চাটক কুকুরদের গু মিশ্রিত পা আবার খুব পছন্দের। মানবতা গেছে ভাগাড়ে, চেতনার ভারে ভাড়রা এখন খালি পা দেখে, মানুষ আর মানুষের জান দেখে না।