| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাখাওয়াৎ
শাখাওয়াৎ নয়ন: জন্ম ২০ মে, মাদারীপুর জেলার কুন্তিপাড়া গ্রামে নানাবাড়িতে। বাবা মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মোল্লা এবং মা রিজিয়া বেগম। ক্লাস ওয়ানের ফাইনাল পরীক্ষায় ডাবল শূন্য পেয়ে শিক্ষাজীবনের শুরু হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করতে পেরেছিলাম। সমাজবিষয়ক গবেষণা দিয়ে আনুষ্ঠানিক কর্মজীবন শুরু। বর্তমানে অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে ‘পাবলিক হেলথ’-এ পিএইচডি করছি। বাল্যকালে ছোট চাচাকে পত্র লেখার মধ্য দিয়ে লেখালেখিতে হাতেখড়ি। ঢাকা, কলকাতা, অস্ট্রেলিয়া, কানাডা ও লন্ডন থেকে প্রকাশিত বাংলা পত্র-পত্রিকায় প্রবন্ধ, নিবন্ধ ও গল্প, উপন্যাস লিখি; পাশাপাশি এসব দেশের অনলাইনভিত্তিক পত্রিকাতেও বিভিন্ন বিষয়ে নিয়মিত লেখালেখি করি। "ব্যাপ্টিস্ট চার্চ এবং একটি টিকটিকির গল্প (২০১২)" আমার প্রথম প্রকাশিত গ্রন্থ। "অদ্ভুত আঁধার এক (২০১৩)" প্রথম প্রকাশিত উপন্যাস। "নিয়তিপাড়ে গলে যাওয়া ডিমগুলি" (২০১৪) প্রথম নিবন্ধ গ্রন্থ।
বাংলাদেশে ফুটবল প্রেম কি ধর্মের মতো? একবার কেউ কোনো দলকে সমর্থন করলে, আজীবন ঐ দলের সমর্থক| ঐ দলের জন্য মারামারি, কাটাকাটি করতেও ছাড়ে না|এদেশের মানুষ খুব অদ্ভুত|এক সময় কেউ রাজনৈতিক দল পরিবর্তন করতে চাইত না|ধর্মের মতো আজীবন অনুগত থাকতো|এমনকি বড় বড় নেতারা দল পরিবর্তন করতো কিন্তু কর্মী, সমর্থকরা অনড় থাকতো|দলের প্রধান খারাপ করলো কি না? তা বিবেচনা করে না|এখন অবশ্য লোভের কারণে হোক আর অন্য কারণেই হোক, সেই অবস্থা বদলিয়েছে|একইভাবে ফুটবলে আমাদের দেশের মানুষ ব্রাজিল এবং আর্জেন্টিনাকে নিঃশর্ত সমর্থন দিয়ে বসে আছে|এই অবস্থার কি কোনো পরিবর্তন ঘটবে?
©somewhere in net ltd.