নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দে বাঁধি জীবন...

কফিল উদ্দিন রায়হান

আমি মানুষের মুখোশে অমানুষের অনুভূতিধারী একজন না-মানুষ...

কফিল উদ্দিন রায়হান › বিস্তারিত পোস্টঃ

কসাই-কাহিনী

০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:০৯

-আপনি কি অপরাধী?



-জানিনা



-তাহলে ওরা যে বলে আপনি জেল খেটেছেন,হাজতে থেকেছেন,ওরা কি মিথ্যে বলে?



-নাহ,ছিলাম তো,কেন্দ্রীয় কারাগারের খুনী-দাগীদের সাথে ছিলাম তো অনেকদিনই



-তাহলে?



-তাহলে কি?



-সত্যি করে বলেনতো কি করেছিলেন?



-একজন ডাক্তার কি করে?



-জীবন বাঁচায়



-তাই করেছিলাম



-দূরর...এটার জন্যে তো নয়ই



-এটার জন্যেই



-কেন?



-আইন ভেঙ্গেছি তাই



-পৃথিবীর কোন দেশে জীবন বাঁচালে আইন ভাঙ্গা হয়?



-হয়,হয়,এদেশে হয়



-প্লীজ,বলেননা সত্যি করে,আসলে কি হয়েছিলো?



-কবে,ওই রাতে?



-রাতে?....হুমম ওই রাতে ঠিক কি ঘটেছিলো



-ওরা এলো



-কারা?



-ওরা দুজন



-কেন এলো ওরা?



-বাঁচার আকুতি নিয়ে



-কি হয়েছিলো ওদের?



-একজনের সারা শরীর ছিলো রক্তে ভেঁজা,বুকের ফুঁটো দিয়ে গলগল করে রক্ত ঝরছিলো,আরেকজন তাকে বয়ে এনেছিলো -তারপর?-আমি মুমূর্ষ মানুষটাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লাম



-এরপর



-ও বেঁচে গেলো



-তো?



-এরপর ওরা এলো



-ওরা আবার কারা?



-আমার চোখমুখ কালো



-কাপড়ে ঢেকে যারা আমাকে নিয়ে গেলো



-কেন?



-আমি ওই মানুষটাকে বাঁচালাম কেন তাই



-কেন ওই মানুষটা কে ছিলো?



-একজন খুনী,খুন করে পালানোর সময় অসাবধানতাবশতঃ ওর বুকে গুলি লেগেছিলো



-আপনি আগেই জানতেন সেটা?



-নাহ



-আচ্ছা পরের ওরা কারা?



-আইনের লোক



-আপনার অপরাধ?



-কেন ওদের না জানিয়ে,ওদের অনুমতি না নিয়ে আমি ওই খুনীকে বাঁচালাম



-এরপর কি হলো?



-বহু নিখোঁজ নাটকের শেষে আমাকে আদালতে ওঠানো হলো,সেখান থেকে পাঠানো হলো কারাগারে



-sad,very sad



-আমি কি অপরাধী?



-জানিনা



-আচ্ছা এই ভবনটা কয়তলা?



-বারো



-ভবনের নকশা কে করেছেন?



-হবেন হয়তো কোন ইঞ্জিনিয়ার



-এই ভবনের নকশা কি রাজউক অনুমোদিত?



-জানিনা তো



-এই শহরের কটা ভবনের নকশা রাজউক অনুমোদিত?



-সর্ব-সাকুল্যে তিরিশ শতাংশ-বাদবাকী?



-নকশার ধার ধারে কে?



-কেন আইন আছেনা এ ব্যপারে আছে



-আছে



-তাহলে



-আরে ভাই এগুলো নাম করা সব কোম্পানীর তৈরী



-কে চালায় এইসব কোম্পানী



-এম.ডি,সেলসম্যন,আরো কত লোক আছেন



-ওহ,আচ্ছা খাদ্যে ভেঁজাল মেশায় কারা?



-অসাধু ব্যবসায়ীরা



-কিছু হয়না ওদের?



-হয়,মাঝে-মধ্যে দেখি জরিমানা করে,আর অধিকাংশরই কিছু হয়না,



-কেন?



-ঘুষ-বখরা-চাঁদা আছেনা



-হুমম...আচ্ছা এই শহরের কোন আইনজীবি কি পাবলিক প্লেসে সিগারেট খাননা?



-যাহ,সে হয় নাকি



-কেন আইন আছেনা



-আছে,ওসব দেখে কে



-আচ্ছা এই যে এইসব নকশা-বহির্ভূত ভবন নির্মাণ,খাদ্যে ভেঁজাল মেশানো,পাবলিক প্লেসে সিগারেট খাওয়ার ফলে কি হয়?



-কি হয় মানে?



-মানে,এগুলো খারাপ কেন?



-বলেন কি,এতে মানুষ মারাও যায়



-ওহ,তাই বলেন



-আজব তো



-আচ্ছা,আমি কি অপরাধী?



-আমি কেমনে বলবো?



-নাহ মানে আপনার কি মনে হয়ে,একজন মানুষকে বাঁচানো আর শত-সহস্র মানুষের জীবনকে বিপন্ন করা,এই দুইয়ের মধ্যে কোনটা অপরাধ?



-আসলে আমার কিছু বলার নেই



-হুমম,ওরা প্রতিনিয়তঃ আইন ভেঙ্গে চলছে কিন্তু এতে তো ওরা কিছুই হারাচ্ছেনা,আমি এতকিছু হারালাম কেন?



-কি কি হারালেন?



-সরকারী চাকুরী,সামাজিক সম্ভ্রম,মানসিক স্থিতি.....



-ভাই,থাক



-কেন?



-কি করবেন বলেন?



-কেন,কিছু করার নেই কেন?



-আপনি একজন ডাক্তার,আপনার মাথা গরম করা কি মানায়?



-তাই বলে ওরা আমার সাদা এপ্রোনে কালি দিয়ে যাবে,আর আমি সেই কালি মুছতেও পারবোনা?ওরা আমার জীবনটাকে অনিশ্চয়তায় ঠেলে দিয়ে যাবে,আর আমি কিচ্ছু করতে পারবোনা?



-কি করবেন বলেন?



-....হুমম,আসলে তো,কি করবো,মাথা নুইয়ে চুপ করে থাকা ছাড়া তো কিছু করার নেই,কিছু বলতে গেলেই তো আবার গুম হবো-খুন হবো-কাগজের রগরগে খবর হবো,তাইনা ?



-হুমম



-অথচ কি জানেন,তারপরও ওরা বলবে ডাক্তার একটা কসাই,কি বলেন?....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.