নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিরকুট

ওমর আলী সোহাগ

ভালো বাসি মা,মাটি,দেশ কে। যখন আমি রাসুল (স) এর বানী শুনি তখন মনে হয় আমি মুসলিম। যখন নজরুলের বই পড়ি বা পড়তে শুনি তখন মনে হয় আমি বিদ্রোহী।যখন সুকান্তের কবিতা শুনি তখন মনে হয় আমার বয়স ১৯ বছর আর যখন শেখ মুজিবের ভাষন শুনি তখন মনে হয় আমি বাঙালী।

ওমর আলী সোহাগ › বিস্তারিত পোস্টঃ

সৌভাগ্যক্রমে ৭ ই মার্চের জনতা দেখতে পেলাম।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

মুক্তিযুদ্ধ দেখি নি।বাস করি গ্রামে।দু-এক ক্লাস যা লেখা পড়া করেছি এবং করছি।তাতে করে ১২০৪ সাল থেকে আজ পর্যন্ত এই বৃহত্তম বদ্বীপের অধিবাসিদের সচেতনতা দেখছি।দেখছি নির্লিপ্ততা।পাছায় বেড়া না ঠেকলে আমাদের হুশ হয় না।পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে প্রত্যক্ষ স্বাধীনতা যুদ্ধের বিরোধীতাকারী সংগঠন আজো বাংলার সংসদে ঢোকে।গাড়ীতে স্বাধীন বাংলার পতাকা অড়ায়।ধর্মপ্রিয় বাঙালীদের নরম জাইগাই আঘাত করে।দেশের হাজার হাজার ছাত্র যারা উচ্চ শিক্ষার মানষে শিক্ষা প্রতিষ্ঠানে পা বাড়ায়।তাদের মধ্যে দর্শন জাগতে দেয় না।ধর্ম দিয়ে ধামা চাপা দেয়।তাদের চিন্তা ,চেতনা,আকাঙ্খা তালা এটে রাখে।ইহকালের বাস্তব তাদের মাথায় থাকে না।তাদের গায়ে সিল মেরে দেয় এরা"শিবির"।এরা কি হতে পারতো না এক জন দার্শনীক?এক জন শ্রেষ্ঠ্য বাঙালী।আমার বিশ্বাস আপনি একটি খুজে পাবেন না যারা পূর্বে শিবির কর্মি ছিল বা আজো আছে,কিংবা আজ জামায়াত ইসলামী রাজনীতি করে।এরা খেদায়ে লোক মসজিদে নিতে চাই।এদের দৌড় ও থাকে মসজিদ পর্যন্ত।যুগে যুগে এদেশের সকল পাওয়ার উদ্দ্যেগ হয়েছে ছাত্রদের মাধ্যমে।অধুনা বাংলাদেশের সচেতনতার প্রথম স্বাদ পেলো ছাত্র রা।৫২ থেকে শুরু করে আজ পর্যন্ত।এমন কি শাহাবাগ এর গনজোয়ার।যুগে যুগে অনেক নেতাও হল এদেশে কেউ গড়ল দল,কেউ গড়ল নেতা,কেউ গড়ল পাকিস্থান,কেউ গড়ল বাংলাদেশ,কেউ আবার স্বাধীনতার পরও পাকিস্থানিদের বীজ রাখল বাংলার মসনদে।সে দিন একটি লোকই বাংলার ৭ কোটি মানুষের হৃদয়ে আসন গেড়েছিল,আর কেউ পারেনি।আজ আবার আমাদের প্রজন্ম পিতার বানী মুখে নিয়েছে।আবার বাংলার ১৬ কোটি মানুষ এক হবে।সেদিন হানাদের মুক্ত হয়ে ছিল আজ রাজাকার মুক্ত হবে।শাহাবাগের তরুন চত্তর যেন বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় ও শক্তিশালী নেটওয়ার্ক।সারা বাংলায় ও পৃথিবীতে বার ছড়াচ্ছে "জয় বাংলা!তুই রাজাকার,তুই রাজাকার।"



জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।

মোঃ ওমর আলী সোহাগ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.