| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Shomik ahamed shuvo
আমার ময়মনসিংহ জিলা স্কুল এর সহপাঠী,সিনিয়র,জুনিয়র ভাইদের পড়ে দেখার অনুরোধ রইল
গতকাল সন্ধ্যায় বিদ্যাময়ী স্কুল এর সামনে দিয়ে আসার সময় দেখলাম বিদ্যাময়ী স্কুলের
গেইটে স্প্রে রঙ দিয়ে বড় করে লিখা MZS160 যার অর্থ হল ময়মনসিংহ জিলা স্কুল ১৬০তম ব্যাচ।
এই কাজগুলি আমার স্কুলেরই কিছু জুনিয়র ভাই এর।ওরা ওদের স্কুলের শেষ দিন অর্থাৎ রেগ ডে পোগ্রাম এ এসব করেছে
আমরা সবাই জানি যে রেগ ডে স্কুলজীবনের খুবই আবেগঘন ও স্মৃতিময় একটি দিন।বন্ধুদের সাথে কাটানো শেষ দিন এটি।আর তাই সবাই চায় এই মুহূর্তটাকে স্মৃতিময় করে রাখতে।এজন্য সবাই নানা ধরনের প্রোগ্রাম এর মাধ্যমে দিনটাকে স্মৃতিময় করে রাখে।আমরাও তার ব্যাতিক্রম ছিলাম না।
কিন্তু এ প্রোগ্রামটা নিতান্তই স্কুল এর একটি প্রোগ্রাম তাই যা করার তা স্কুল ক্যাম্পাস এর ভেতরে করাই বাঞ্ছনীয়।এর বাইরে যা করা হবে তা উগ্রতা ও মানসিক হীনমন্যতার সামিল।
এটা সবারই জানা যে ময়মনসিংহ জিলা স্কুল শুধু ময়মনসিংহেরই নয় বরং সারা বাংলাদেশের সেরা স্কুলগুলোর মাঝে একটি।অনেক সুনাম আছে এই স্কুল এর।আর এই সুনাম রক্ষা করা কিন্তু আমাদেরই দায়িত্ব।কিন্তু কিছু অনাকাঙ্খিত ঘটনার জন্য আমাদের স্কুলের দুর্নামও অনেক।
তেমনি একটি অপরাধ হল সারা শহরে স্প্রে করে লিখা।যারা এই কাজ করেছে তারা নিজেই জানে না যে তারা কত্ত বড় অপরাধ করেছে।
এখন হয়ত অনেকে আমাকে বলবেন যে এই বয়সে অনেকে অনেক কিছুই করে তাই ওরাও করেছে।কিন্তু একটাবার চিন্তা করেনতো যে এই কাজটা ঠিক কিনা?
তোমাদের রেগ ডে তোমারা পালন কর এজন্য সারা শহর স্প্রে করে পাবলিসিটি করতে হবে?
বিদ্যাময়ী স্কুলের গেইটে রঙ করে তাদের জানাতে হবে যে জিলা স্কুলের ছেলেরা বাঁদরামি করতে জানে?
রাস্তায় স্কুলগামী মেয়েদের গায়ে রঙ ছিটাতে হবে?
এসব ফাজলামো করে নিজেরা যতই হিরো হতে চাও এতে কিন্তু বদনাম আমাদের স্কুলেরই হবে।
যখন বাইরের কোন ভিজিটর বিদ্যাময়ী স্কুল বিদ্যাময়ী স্কুল ভিজিট করতে আসবে তখন গেইটের রঙ গুলো দেখে বাঁশ কিন্তু জিলা স্কুলকেই দিবে অন্যকাওকে নয়।
একটা কমপ্লেইন ছিল এরকম যে আমার ছোটভাইয়েরা নাকি রাস্তাঘাটে রঙ ছিটিয়েছে বিদ্যাময়ী স্কুলগামী মেয়েদের উপর।সেখানে আমার একটা ছোটবোন ছিল।
আমার বোন যখন আমার স্কুলের ছেলেদের এসব কুকীর্তির কথা আমাকে বলেছে তখন এসব শুনে আমার অবশ্যই ভালো লাগে নাই বরং লজ্জায় আমার আমার মাথা হেট হয়ে গেছে।
শুধু জিপিএ এর রেকর্ড করেই ভালো স্কুল হউয়া যায় না পড়াশুনার পাশাপাশি নৈতিক শিক্ষা দেয়াটা জরুরী।তা না হলে একটা সময় শুধু দুর্নাম বয়ে বেড়াতে হবে
তাই এসব ঘটনার যাতে পুনরাবিত্তি না হয় সেদিকে নজর দেয়ার জন্য আমি স্কুল অথরিটির সজাগ দৃষ্টি কামনা করছি এবং এই ঘটনাগুলোর তীব্র নিন্দা জানাছছি।
MD.SHOMIK AHAMED
BUSINESS STUDIES
SHIFT:MORNING
BATCH:157
MYMENSINGH ZILLA SCHOOL,MYMENSINGH
©somewhere in net ltd.