| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুবর্ণা রহমান
মানুষ মাত্রই স্বপ্ন দেখতে ভালবাসে। দেখেও প্রতিনিয়ত। নিজেকে বড় ভেবে রুপায়িত স্বপ্ন। বাস্তবায়ন হওয়া না হওয়া তার ইচ্ছার উপর নয়। বলা হয় তা স্রষ্টা কর্তৃক নির্ধারিত। যদিও মানুষের প্রচন্ড ইচ্ছা স্বপ্ন বাস্তবায়নে স্রষ্টাকে প্রভাবিত করে তা বাস্তবে রুপদানের জন্য। সাহিত্যের ভাষায় আমরা এ কথাগুলোকে প্রকাশ করি \"ইচ্ছা থাকিলে উপায় হয়\"।
লোকায়ত বা স্থানীয় জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা ভিন্ন ভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্যপূর্ণ স্থানের স্থায়ী অধিবাসীদের মধ্যে প্রচলিত বিশেষ জ্ঞান যাকে লোকজ বা আদি জ্ঞানও বলা যেতে পারে। অর্থাৎ কোনও স্থানের অধিবাসীগণ স্থানীয় প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাকে এবং প্রাকৃতিক অবস্থার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য প্রতিনিয়ত অভিজ্ঞতা সঞ্চয় করেন যা বংশ পরস্পরময় মানুষের মুখে মুখে, হাতে কলমে তাদের বংশধর বা অনুযায়ীদের মধ্যে সঞ্চারিত হয়। ক্রমান্বয়ে ব্যবহার ও যাচাই প্রক্রিয়ার মাধ্যমে এই জ্ঞান পরিচালিত ও সমৃদ্ধ হয়ে। তাই এই জ্ঞানের কোনও সুনির্দিষ্ট পদ্ধতিগত গঠন ও স্তর বিন্যাস নেই। এবং স্থানীয় প্রকৃতি বা জনগণের প্রয়োজনে তা পরিবর্তিত হতে পারে।
স্থানীয় জ্ঞানের অর্থ হলো স্থানীয় বা প্রথাগত জ্ঞান যা গ্রামীণ জনগণ কৃষিকাজে, প্রাকৃতিক সম্পদ ব্যাবস্থাপনায়, মৎস্য চাষে, পশু পালনে, স্বাস্থ্য পরিচর্যায় ও অন্যান্য কর্মকাণ্ডে ব্যবহার করেন। সাধারণভাবে গ্রাম বাংলার মানুষ তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ও কৌশল আবিস্কার করেন এবং এসব কর্মপন্থা আর কৌশল স্থানীয় পরিবেশ, অর্থনীতি ও সামাজিক-সংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত বিশেষত আমাদের দেশ বাংলাদেশের যেখানে ঘনঘন বন্যা, ঘুর্ণিঝড়, টর্নেডো সামুদ্রিক জলোচ্ছ্বাস, নদীভাংগন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করছে এবং এসব থেকে বাঁচার জন্য দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এমন সব কৌশল উদ্ভাবন করেছে যা স্থানীয় জ্ঞান ও রীতিনীতির সঙ্গে সংগতিপূর্ণ।
২|
০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬
স্পাইসিস্পাই001 বলেছেন: আরজুপনি বলেছেন:
নিয়মিত লিখে যান, শুভকামনা রইল।।
৩|
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৬
প্রত্যাবর্তন@ বলেছেন: স্বাগতম
৪|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫
এই আমি সেই আমি বলেছেন: লোকজ আচারের সাথে ধর্মের মেল বন্ধন বা বৈপিরত্য , এই ব্যপারে আপনার কি ধারনা ? আমার মনে হচ্ছে আপনি এ ব্যপারে আলোকপাত করার সঠিক ব্যক্তি।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
আরজু পনি বলেছেন:
নিয়মিত লিখে যান, শুভকামনা রইল।।