নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নেই, অথবা আমি আছি !

আলভিনা চৌধুরী

আমি সাধারণ হতে চাই,কারন সাধারণ হওয়াই অসাধারণ ব্যাপার ।

আলভিনা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

তোমাকে বলিনি...

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৮



আধভেজা জোছনায় তিরতির কাঁপে লাজুক শিশির,

আমি চোখ মেলতেই আলতো করে ছুঁয়ে যায় আমার চোখের পাতা;

সমুদ্র গভীর বেদনার নোনতা জলে মিশে,

ছোট্ট চুমু খেয়ে আমার গাল বেয়ে বয়ে যায় প্রতিদিন,

...... এরপর সহস্র রাত !



দ্যাখো ,

চাঁদের বুক ছুঁয়ে আমি আজ জলের মশাল জ্বেলেছি!

নীলচে আলোয় চাঁদের চোখে কাজল মেখে বলেছি ,

“পৃথিবীর এক একান্ত পুরুষকে আমি ভালোবাসি !

সবচে বেশী ভালোবাসি !"



আমি তবু তোমাকে ডেকে বলিনি, “আজ পুর্নিমা” ।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২০

একাকি উনমন বলেছেন: অনেক ভালো লাগলো আপানর লেখা পড়ে | আশা করি রেগুলার লিখবেন.

২| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৮

আলভিনা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ! এটা আমার প্রথম পোস্ট এই ব্লগে। দোয়া কাম্য ! শুভেচ্ছা !

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন লাগলো।

প্রথম পোস্ট টিই সুন্দর কবিতার। সামনে আরো ভালো কিছু পাবো আশা করছি।

শুভকামনা

হ্যাপি ব্লগিং।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা। সামু ব্লগে স্বাগতম, বোন আলভিনা।

৫| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৪

একাকি উনমন বলেছেন: কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.