নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা যা, আমরা তা নই।আমরা তা নই,আমরা ঠিক যেন তাই।

শিবলী সাদিক রনি

আমরা যা ,আমরা তা নই। আমরা তা নই ,আমরা ঠিক যেন তাই।

শিবলী সাদিক রনি › বিস্তারিত পোস্টঃ

ফিসফিস করে বলল ভালোবাসি

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৫

দুই হাত মেলে দিয়ে নাচের ভঙ্গিতে বৃষ্টিতে ভিজছে মুন্নি। আলো-আঁধারিতে কী অপূর্ব দেখাচ্ছে ওকে। আজ মনে হলো মুন্নির চেয়ে সুন্দর মেয়ে রনি জীবনে দেখেনি।ফিরে এলে রনি অবাক হয়ে মুন্নির দিকে চেয়ে রইল। জামা-কাপড় ভেজা; চুল, চোখ, মুখ বেয়ে জল গড়াচ্ছে। রনির কাছ থেকে চোখের জল আড়াল করার জন্যই কি বৃষ্টিতে ভিজে এল মুন্নি?—এ রকম একটি কথা ওর মনে আসতেই কালো-আকাশকে দুই ফালি করে দিয়ে বিজলি চমকালো। কার্নিশের একমাত্র আলোটিও নিভে গিয়ে ঝুপ করে নেমে এল অন্ধকার। কেন জানি হঠাৎ গভীর আবেগে মুন্নিকে জড়িয়ে ধরল রনি।মুন্নি একটু কেঁপে উঠেছিল, কিন্তু সরিয়ে দিল না, বরং রনির মাথাটা টেনে নিলো মমতায়। রনির কা্নের কাছে মুখটা এনে ফিসফিস করে বলল ভালোবাসি, ভালোবাসি, ভীষন ভালোবাসি৷

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ২:১৬

ওমেরা বলেছেন: সুন্দর !

২| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.