| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামী ২৬ জানুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিউটের ৫৪তম জাতীয় কনভেনশন উদ্বোধনে প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসছেন। চট্টগ্রাম বরাবরই জামাত-শিবিরের তান্ডবস্থল। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির রায় ঘোষণা করায় জামায়াত-শিবিরের নাশকতার আশংকা অমূলক নয়। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা প্রয়োজন।
চট্টগ্রামে স্বাস্থ্য খাতে আড়াইশ’ কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
@ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৮৫০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণ কাজ, ৮৫০ শয্যার হাসপাতাল ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে ১৮২ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
@ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক সার্জারী ইউনিট, নার্সিং কলেজ, হেলথ ইনস্টিটিউট এবং ট্রপিক্যাল মেডিসিন ইনস্টিটিউটসহ চট্টগ্রামে স্বাস্থ্য খাতে আড়াইশ’ কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
@ চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে একেবারে নতুন ধাচের চিকিৎসা কার্যক্রমের উপর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি প্রদানের লক্ষ্যে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিসেস (বিআইটিআইডি) নির্মাণ করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
@ ফৌজদারহাটে ১৯ কোটি টাকা ব্যয়ে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি নামের অপর একটি প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করা ছাত্রদের এখানে লেখাপড়া শিখিয়ে মেডিকেল টেকনোলজিস্ট তৈরি করা হবে। এই প্রতিষ্ঠানটিও আগামী ২৬ জানুয়ারি উদ্বোধন করা হবে।
@ চট্টগ্রামের মানুষের জন্য অনেক বড় একটি সুখবর হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিয়াক সার্জারী ইউনিটের উদ্বোধন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগের চিকিৎসা ইতোমধ্যে একটি আস্থার জায়গা দখল করেছে। সেই আস্থার জায়গাটিকে আরো পোক্ত করতে একটি অত্যাধুনিক কার্ডিয়াক সার্জারী ইউনিট স্থাপন করা হয়েছে। দশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কার্ডিয়াক সার্জারী ইউনিটে হৃদরোগীদের বিভিন্ন ধরনের অপারেশন করা হবে। একই দিন এই প্রতিষ্ঠানের কার্যক্রমও উদ্বোধন করা হবে।
তাই চট্টগ্রামের জামাত-শিবির যাতে কোন বিশৃংখলা তৈরী করতে না পারে সেটা দেখা দরকার।
©somewhere in net ltd.