| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের সর্ব্বোচ্চ বিদ্যাপিঠ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আলাদা মর্যাদা থাকলেও তাদের আগেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রায় চূড়ান্ত।
প্রস্তাবিত স্বতন্ত্র বেতন কাঠামো অনুযায়ী, সহকারী পরিচালকের স্কেল শুরু ১৮ হাজার টাকায়( একজন বিশ্ববিদ্যালয় প্রভাষকের স্কেল শুরু ১১ হাজার টাকা)
একজন নির্বাহী পরিচালক (ইডি) শুরুতে ৬৫ হাজার ৫০০ টাকা স্কেলে বেতন পাবেন। সর্বোচ্চ ৫টি ইনক্রিমেন্ট পাওয়ার পর একজন নির্বাহী পরিচালকের সর্বোচ্চ স্কেল হবে ৮৫ হাজার ৫০০ টাকা। তিনি সর্বসাকুল্যে পাবেন ১ লাখ ১৯ হাজার ২৫০ টাকা।
মহাব্যবস্থাপকের স্কেল ৫৮ হাজার ৭০০ টাকা দিয়ে শুরু। এ পদে সর্বসাকুল্যে বেতন হবে ১ লাখ ৪ হাজার ৫০ টাকা।
উপ-মহাব্যবস্থাপকের স্কেল ৪৬ হাজার ৫০০ টাকা বেতন দিয়ে শুরু। এ পদে সর্বোচ্চ ৬টি ইনক্রিমেন্ট পাওয়ার পর সর্বোচ্চ স্কেল হবে ৫৯ হাজার ৭০০ টাকা।
একজন উপ-মহাব্যবস্থাপক সর্বসাকুল্যে বেতন পাবেন ৮০ হাজার ৭৫০ টাকা।
যুগ্ম পরিচালকের স্কেল হবে ৪১ হাজার ৫০০ টাকা বেতন নিয়ে। এ পদে সর্বোচ্চ ৮টি ইনক্রিমেন্ট পাওয়ার পর সর্বোচ্চ স্কেল হবে ৫৭ হাজার ৫০০ টাকা। একজন উপ-মহাব্যবস্থাপকের সর্বসাকুল্যে বেতন হবে ৭০ হাজার ২৫০ টাকা।
উপ-পরিচালকের স্কেল হবে ৩৬ হাজার টাকায়। এ পদে একজন উপ-পরিচালকের সর্বোচ্চ ১০টি ইনক্রিমেন্ট পাওয়ার পর সর্বোচ্চ স্কেল হবে ৫৪ হাজার টাকা। সর্বসাকুল্যে একজন উপ-পরিচালক বেতন পাবেন ৬১ হাজার ১০০ টাকা।
সহকারী পরিচালকের স্কেল শুরু ১৮ হাজার টাকায়( একজন বিশ্ববিদ্যালয় প্রভাষকের স্কেল শুরু ১১ হাজার টাকা)। এ পদে একজন কর্মকর্তা সর্বোচ্চ ১৬টি ইনক্রিমেন্ট পাওয়ার পর স্কেল দাঁড়াবে ৩৩ হাজার ৬৮০ টাকা। একজন সহকারী পরিচালক সর্বসাকুল্যে বেতন পাবেন ৩৪ হাজার টাকা।
প্রস্তাবিত বেতন কাঠামোয় অফিসারদের জন্য ১৩ হাজার টাকা স্কেল নির্ধারণ করা হয়েছে। এ পদে সর্বোচ্চ ১৮টি ইনক্রিমেন্ট পাওয়ার পর স্কেল দাঁড়াবে ২৯ হাজার ২০০ টাকা। একজন অফিসার সর্বসাকুল্যে বেতন পাবেন ২৬ হাজার ৯০০ টাকা। একইভাবে অন্য পদগুলোতেও বেতন ভাতা বাড়ানো হয়েছে।
দেশের সর্বশ্রেষ্ঠ ছাত্ররাই ঢাবিসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক হয়ে থাকে তথাপি তাদের আগেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আলাদা বেতন কাঠামো কতটুকু যৌক্তিক ভেবে দেখা দরকার।
২|
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯
বিপদেআছি বলেছেন: "দেশের সর্বশ্রেষ্ঠ ছাত্ররাই ঢাবিসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক হয়ে থাকে"
৩|
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪
সরকার আলী বলেছেন: জাতির মগজে পচন ধরে তা gangrene এ পরিণত হয়েছে।
এই কথা নীতি-নির্ধারকদের কে বুঝাবে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণই দেশের প্রায় সমস্ত কর্মকর্তাদেরকে তাদের স্ব-স্ব কাজের জন্য যোগ্য করে গড়ে তোলেন যা শরীরের জন্য রক্ত সরবরাহের সমতুল্য। এহেন পুষ্টির যোগানদাতাদের অবজ্ঞা করা জাতির জন্য 'বুকে বসে দাড়ি উপড়ানো'র শামিল।
শিকড় নড়-বড়ে জাতির আশু সুস্থতা কামনা করছি।
৪|
১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
সপ্নচোরা বলেছেন: আপনি প্রথম তথ্যটাই ভুল দিয়েছেন। একজন শিক্ষকের ইনিশিয়াল বেসিক ১১০০০/- টাকা নয়! তিনি শুরুতেই ৪-৬টা ইনক্রিমেন্ট পান। শুরুতে তার বেসিক থাকে ১৩-১৪ হাজার এর ভিতরে।
আর বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষক যে সুযোগ-সুবিধা পায় সরকারী ব্যাংকের একজন কর্মকর্তা কি সেই সুযোগ সুবিধা পায়??
১. বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিনে একটা বা দুইটা ক্লাস নেন বাকী সময় সম্পূর্ণ ফ্রি!তার পর তিনি নিজের পছন্দমত যে কোন উপায়ে টাকা উপর্জানের চেষ্টা করতে পারেন/করেন। এসময় তিনি প্রজেক্টের কাজ করতে পারেন, রিসার্চ এর কাজ করেন অথবা অন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাশ নেন।আর একজন ব্যাংকার ও তার পরিবারকে সম্পূর্ণভাবে এই স্যালারির উপরই ডিপেন্ড করতে হয়! কারণ তিনি সকাল৯.৩০এ অফিসে ঢুকেন বের হন ৭টার পরে!
২. বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একদুই বৎসর পরেই উচ্চতর শিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার স্কলারশিপ পান এবং তিনি তার ইচ্ছামতোন সময়ে দেশে ফিরেন এবং তার একাউন্টে প্রতি মাসে স্যালারি জমা হয়।
আর একজন ব্যাংকার?? ব্যাংকারকে দেশের ভিতরে কোন প্রাইভেট থেকে নিজ খরচে উচ্চতর পাড়াশোনা করারও অনুমতি দেওয়া হয়না!
৩. একজন শিক্ষক খাতা দেখা,প্রশ্নকরা,পরীক্ষা হলে ডিউটি করা সহ অন্যান্য প্রতিটা কাজের জন্য সম্মানী পান!!আর ব্যাংকার!! শুধু সারাদিন গাধার মতো খেটেই যান মাস শেষে ১১০০০/- বেসিকের টাকা আর লাঞ্চ ভাতা ৪০০০/- বাদে আর কিছুই পান না।
আপনি দুজনের ইনকামকে এক করেন কোন যুক্তিতে???
আর একটা কথা আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে সর্বশ্রেষ্ঠ ছাত্র বলেছেন তা ঠিক আছে । যদিও বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হলে সর্বশ্রেষ্ঠ ছাত্র হতে হয়না, সর্বোচ্চ রাজনৈতিক জোর হলেই হয়।তথাপি তাদেরকে সরকার ও দেশের জনগন কিন্তু সর্বোচ্চ সম্মানই দেন।দেশের সবচেয়ে ভাল,সম্মানী চাকুরী বলতে কিন্তু তাদেরটাকেই বোঝানো হয়।
কিন্তু একজন ব্যাংকার দেশের সর্বশ্রেষ্ঠ ছাত্র না হলেও কিন্তু সর্বোচ্চ বিদ্যাপীঠের মেধাবী ছাত্র!তাদেরকে কি আপনি/আমি সে সম্মান দেই???
আপনি সবকিছু টাকায় বিচার করতেছেন কেন?? বর্তমানে একজন সিনজি চালক বা মুদির দোকানদারও কিন্তু সরকারী প্রথম শ্রেণীর কর্মকর্তাদের চেয়ে বেশী টাকা রোজগার করেন।আপনি কি তাদেরকে প্রথম শ্রেণীর ক্যাডারদের সমতূল্য ধরে নিবেন!!
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: খুশির খবর ---
ভালাই বেতন কাঠামো হইতাছে -- সরকারি ব্যাংকে তাইলে আপ্লাই করা যায় --- সহকারি অফিসার পদে খারাপ না ভালাই !!!
আগে ২০ ছিল এখন ৩৩ wow ঃ)