নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিনজন

I love Bangladesh

শিনজন › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতা লোভীরা জবাব কি? কাতরাতে কাতরাতে বায়না ধরেছিলেন, “বাবা আমি বাড়ি যামু।”

০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

গাজীপুরের কালিয়াকৈর বড় কাঞ্চনপুরের কভার্ড ভ্যান চালক রমজান আলীর ছেলে মনির স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলেন।

দগ্ধ শরীরে হাসপাতালের শয্যায় কাতরাতে কাতরাতে ফের বাবার কাছে বায়না ধরেছিলেন, “বাবা আমি বাড়ি যামু।”

এই আকুতি জানানোর মাত্র কয়েক ঘণ্টার মাথায় কাঞ্চনপুরের উদ্দেশ্যে রওনা হন রমজান আলী। তবে এবার কভার্ড ভ্যানের সামনে নিজের আসনের পাশে বসিয়ে নয়, ছেলের শবযাত্রায় তিনি।

টাঙ্গাইল ট্রান্সপোর্টের একটি কভার্ড ভ্যানের চালক রমজান জানান, ছেলের বায়না মেটাতে বিরোধী দলের ৬০ ঘণ্টার হরতাল শুরুর আগের দিন রোববার সকালে তাকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

“কোনদিন ঢাকায় আসেনি। তাই কভার্ড ভ্যানের সামনে আমার পাশে বসিয়ে মনিরকে ঢাকায় নিয়ে আসলাম। রোববার সারা দিন আমার সঙ্গে ছিল। সোমবার ভোরে ঢাকার সোয়ারি ঘাট থেকে ভ্যানে মাল উঠালাম। মনির কভার্ড ভ্যানেই ঘুমিয়ে ছিল।”



সকাল পৌনে ১০টার দিকে গাজীপুর চৌরাস্তায় একটি দোকানে গাড়ি থেকে মাল নামিয়ে দেয়া হয়। ছেলেকে গাড়িতে ঘুমোতে বলে রাস্তার অবস্থা বোঝার জন্য সামনে এগোন রমজান। “একটু দূরে যেতেই পিছনে তাকিয়ে দেখি আমার গাড়িটি দাউ দাউ করে জ্বলছে। দৌড়ে কাছে গিয়ে দেখি- আমার সুন্দর ছেলেটার সারা দেহ পুড়ে গেছে,” কাঁদতে কাঁদতে বর্ণনা দিয়ে চলে রমজান আলী।

রমজান আলী হাসপাতালে গিয়ে শয্যার পাশে বসে ছেলের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় বাবাকে।

এ সময় ছেলে বাড়ি চায়। অসহায় বাবা আর টিকতে না পেরে চলে যান হাসপাতালের বারান্দায়। সেখানে দাড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে।

“আমার ছেলে বাড়ি যেতে চায়। তাকে কী জীবিত বাড়ি নিতে পারবো,” প্রশ্ন করেছিলেন রমজান আলী।

এর আট ঘণ্টার মাথায় প্রশ্নের উত্তর পেয়ে যান তিনি।

এ ধরনের মৃত্যু আর কত আনন্দ দেবে ক্ষমতা লোভী রাজনীতিবিদদের।

সাধারন মানুষ আমাদের সময় এসেছে ঘুরে দাঁড়ানোর।




সূত্র:

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

পথহারা নাবিক বলেছেন: শালা বাঙ্গালী আবার এই আলু লীগ আর বি এন ফি কেই ভোট দিবো!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.