| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সই, বৃথা-ই কান্না তোর।
মন গেছে তোর চুরি হয়ে
সে যে চোরের বড় চোর।
সে যে বসন্ত বায়ু যেন !
আকাশময় সুবাস ছড়ায়
তবুও, ধরা দেয় না যেন !
সে যে নীল আকাশ-দ্যুতি !
ছোট-বড় নক্ষত্র মাঝে-
সে যে সূর্য্য নামের জ্যোতি।
সে যে সাগরের উচ্ছ্বাস !
উথাল-পাতাল তরঙ্গে তাই
ছিঁড়ে, সকল বাধার রাশ।
সই, তুই মরলি পোড়ামুখে।
চোখে তোর অনিদ্রা বড়-
ব্যথা বাজে তোর বুকে।
সই, কালি যে তোর চোখে।
চোখের জলে ভাসিস তুই
তোর কথা আসে না মুখে।
-------------------------------------------
সাগরে যদি নামলি তুই
হাঁটু ডোবাস না কেন ?
প্রেমেই যদি মরবি তুই
প্রেমে ডুবিস না কেন ?
এঁকে দে তোর ফুল-মুখে
গোলাপ তার বুকে।
বইয়ে দে তুই রক্ত-ধারা
কালো মিনসের মুখে।
নরম বুকে জড়িয়ে ধরে
এমন আদর দিবি তারে-
আদরে সে গলে গিয়ে
মিশে যাবে তোর সাগরে।
গলা তার জড়িয়ে ধরে
বাড়িয়ে দিবি মুখ।
ছুঁতে চাইলেই সরে যাবি
ফাটবে মিনসের বুক।
লিখিছেন সবুজ আবির /pictures/SobujAbir/SobujAbir- 
২|
১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৬
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
৩|
১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৪
নাবিক সিনবাদ বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৮
প্রামানিক বলেছেন: সুন্দর