নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল মানুষ হবার চেষ্টায় ...

সোলায়মান টিপু

আমি একজন বড়ই সাধারন মানুষ , তেমন কোন বিশেষ গুন নাই ; তবে ভাল মানুষ হবার চেষ্টায় আছি আর কি ...

সোলায়মান টিপু › বিস্তারিত পোস্টঃ

১ম সেমিস্টারের ইতিকথা

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৬

ভয়ে দুরু দুরু বুকে পবিপ্রবি ক্যম্পাসে ৩য় বারের মত প্রবেশ করলাম ভর্তি যুদ্ধে অংশগ্রহনের জন্য । পরীক্ষা দিলাম সবাই যেইরকম দেয় আর কি । ভোর রাতে যথারীতি ফলাফল ঘোষণা করল , সুযোগ পেলাম দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদে পড়াশুনার জন্য । ভর্তি হইলাম বিশাল এক লাইনের শেষ মাথা থেকে ।
ওরিয়েন্টেশ্ন ক্লাসে কিছু জ্ঞানগর্ভ আলোচনা আর সুমধুর বক্তব্য শুনে পার করে দিলাম সময় ।অবশ্য
জীবনে প্রথমবারের মত কো-এডুকেশনের পর্যায়ে পা রাখার কারনে একটুখানি কেমন কেমন জানি অনুভূত
হচ্ছিল । এরপ্র থেকে শুরু হলের লাইফ , হলের লাইফ সম্পর্কে যে কথাটি বলা সবচেয়ে বেশি প্রয়োজন
তা হল হল লাইফ জীবনের অন্যতম স্মরণীয় লাইফ । হলে ঢোকার সাথে সাথেই বড় ভাইদের সাথে খুব ভালভাবে পরিচয় পর্ব শুরু করলাম এবং পরিচয় পর্ব চলতে থাকলো অবিরাম ।এরপর , আবার পরিচয় পর্ব শুরু করার জন্য গেলাম এক ভাইয়ের রুমে ; আরো একবার চমকৃৎ হইলাম এবং নিজেও চমকৃৎ হবার জন্য কিছু দুসাধ্য সাধন করলাম । তারপর , আমাদের প্রিয় গণরুমে প্রত্যাবর্তন করে নিদ্রা যাপনের জন্য প্রস্তুত হচ্ছিলাম সেই মূহুর্তে শুনতে পেলাম রুমের কোন একজনের জন্মদিনের শুরুর ভাগ সেদিন ।বড় ভাইয়েরা আবার এসে কিছু খাবার দিয়ে গেল জন্মদিন উপলক্ষে ।জন্মদিন উপলক্ষে মজা ভালই হল এবং খাবারের বৃহত্তর অংশই খাওয়ার পরিবর্তে আনন্দ উদযাপনের জন্য ব্যায়িত হল । প্রায় সারারাত মজা করার পর শ্রান্ত-ক্লান্ত দেহ নিদ্রার আকর্ষনে এলিয়ে দিলাম বিছানায়। সকাল ৮ টায় ক্লাস , তো তাড়াতাড়ি শয্যা ত্যাগ করে অ্যাকাডেমিক ভবনের দিকে দৌড় ক্লাসের উদ্দেশ্যে । প্রথম দিনই প্রথম এবং শেষ বারের মত প্রথম সারির চেয়ারে বসেছিলাম কারণ এরপ্র আর কখনোই ঐ সারিতে বসা হয় নাই । ক্লাস করলাম মোটামুটি মনোযোগের সাথেই । শ্রদ্ধেয় স্যারগন খুব ভালই ক্লাস নিলেন তবে আমি ভূগোল কিছুই পারি না তার ফলস্বরুপ একটু সমস্যা হচ্ছিল তবে তা স্যারের বুঝানোতে স্পষ্ট হয়ে গেল । ক্লাস শেষে দুপুরের খাবারের জন্য ছুটে গেলাম ডাইনিং এ আমাদের জন্য নির্দিষ্ট টেবিলে বসে ভদ্র ছেলের মত খাবার শেষ করলাম এবং হাতে যথেষ্ট পরিমান মশলাসহ ডাইনিং ত্যাগ করলাম । এরপর , বিকেলে পিচ ঢালা রাস্তায় ঘুরাঘুরি এবং সম্মান প্রদর্শন পূর্বক এক একজনকেই অসংখ্যবার সম্মানে ভাসিয়ে দিতে থাকলাম ।
এরপর , জীবন চলতে থাকলো ধরা-বাধা নিয়মেই ।মিড টার্ম পরীক্ষা এল ,দিলাম একরকম মান বাচানোর মত।একটুখানি চিত্তাকর্ষনের উপাদান থাকতো বিভিন্ন কনসার্টে । আমাদের ক্যম্পাসটা সত্যিকার অর্থেই অনেক বেশি সুন্দর । এই সবুজের সমারোহে , বড় ভাইয়া-আপুদের সমীহে , স্যারদের আন্তরিকতায় মোটামুটি ভালভাবেই লেভেল ১ সেমিস্টার ১ এর ক্লাসের পর্ব চুকিয়ে এখন ফাইনালের প্রহর গুনছি …



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০০

আলভী রহমান শোভন বলেছেন: আমার বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের কথা মনে পড়ে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.