নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরওয়ার নিজামী একাধারে লেখক, আইন গবেষক, আইনজীবী, সমাজকর্মী ও সংগঠক। প্রকাশিত বই: পাওয়ার অব অ্যাটর্নি সম্পর্কিত আইন, আইনের জীবন ও দর্শন, চলচ্চিত্রে আইন, কোলাহল শেষে, বিপ্লব দেখতে আসিনি, এসেছি বিপ্লবী হতে, শূন্যলতা, কিছু স্মৃতি, কিছু কথা, ধূসর মেঘের ওপারে।

সরওয়ার নিজামী

আইনজীবী, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত (০১৮১৫ ৮১৯২৩৯)

সরওয়ার নিজামী › বিস্তারিত পোস্টঃ

পাওয়ার অব অ্যাটর্নি দলিলের প্রকারবেদ

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০

সাধারণত পাওয়ার অব অ্যাটর্নি দলিল তিন প্রকার। অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিল, সাধারণ পাওয়ার অব অ্যাটর্নি দলিল, এবং অন্যান্য আইনে সম্পাদিত পাওয়ার অব অ্যাটর্নি দলিল। তবে রেজিস্ট্রেশন আইনের ৩২ ধারার উদ্দেশ্য পূরণকল্পে উক্ত আইনের ৩৩ ধারা অনুযায়ী আরও এক প্রকার পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদন করা হয়। আর তা হল বিশেষ পাওয়ার অব অ্যাটর্নি দলিল। এই চার প্রকার পাওয়ার অব অ্যাটর্নি দলিল দেশেও সম্পাদিত হতে পারে, আবার বিদেশেও সম্পাদিত হতে পারে। বিদেশে সম্পাদিত হলে একে ‘দেশের বাইরে সম্পাদিত (ভড়ৎবরমহ) পাওয়ার অব অ্যাটর্নি দলিল’ বলা হয়ে থাকে। তবে এটি কোনো দলিলের শিরোনাম হয় না। শুধুমাত্র বিদেশে সম্পাদিত হয় বলে এই তকমা দেয়া হয়। তাই সর্বোপরি বলা যায় যে, দেশে সম্পাদিত হোক বা দেশের বাইরে সম্পাদিত হোক পাওয়ার অব অ্যাটর্নি দলিল চার প্রকার। যথা-

(ক) অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিল;
(খ) সাধারণ পাওয়ার অব অ্যাটর্নি দলিল;
(গ) বিশেষ পাওয়ার অব অ্যাটর্নি দলিল; এবং
(ঘ) অন্যান্য আইনে সম্পাদিত পাওয়ার অব অ্যাটর্নি দলিল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.