নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরওয়ার নিজামী একাধারে লেখক, আইন গবেষক, আইনজীবী, সমাজকর্মী ও সংগঠক। পাওয়ার অব অ্যাটর্নি সম্পর্কিত আইন, আইনের জীবন ও দর্শন, চলচ্চিত্রে আইন, কোলাহল শেষে, বিপ্লব দেখতে আসিনি, এসেছি বিপ্লবী হতে, কিছু স্মৃতি, কিছু কথা, শূন্যলতা, চলচ্চিত্রে আইন বইয়ের লেখক।

সরওয়ার নিজামী

আইনজীবী, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত (০১৮১৫ ৮১৯২৩৯)

সরওয়ার নিজামী › বিস্তারিত পোস্টঃ

কোম্পানির নামে জমি ক্রয়ের পূর্বে ডিসি পারমিশন নেওয়ার নিয়ম

০১ লা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

ভূমিকা
কোম্পানির নামে জমি ক্রয়ের পূর্বে ডিসি (জেলা প্রশাসক) পারমিশন বা ‘ভূমি ক্রয়ের পূর্বানুমোদন’ নেওয়া বাধ্যতামূলক। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০-এর ৯০(৪) ও (৫) ধারা অনুযায়ীপ্রকৃত কৃষক নয় এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান শিল্প/বাণিজ্যিক প্রয়োজনে জমি কিনলে জেলা প্রশাসকের নিকট থেকে এ অনুমোদন নিতে হয়।

আবেদন প্রক্রিয়া ও নিয়ম:

১. আবেদন দাখিল: নির্দিষ্ট ফরম্যাটের সাদা কাগজে ২০ টাকার কোর্ট ফিসহ আবেদন করতে হয়। সাথে কোম্পানির প্যাডে বোর্ড রেজুলেশন ও জমির মালিকদের অনাপত্তিপত্র সংযোজন করা লাগে।

২. প্রয়োজনীয় নথিপত্র:
কোম্পানির বোর্ড রেজুলেশন।
কোম্পানির মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন।
ইনকর্পোরেশন সার্টিফিকেট।
ভূমি মালিকের অনাপত্তিপত্র।
জমির মালিকানার দলিল (হালনাগাদ রেকর্ড/খতিয়ান)।
জমির লোকেশন ম্যাপ ও চৌহদ্দি।
কি কারণে জমি প্রয়োজনতার বিবরণ।
ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ।

৩. তদন্ত: আবেদন পাওয়ার পর জেলা প্রশাসক সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) অফিসের মাধ্যমে আবেদনটি স্থানীয় তহসীল অফিসে পাঠিয়ে থাকে। সেখান থেকে জমিটি সরেজমিনে পরিদর্শন করে তফসিল অফিস প্রতিবেদন প্রস্তুত করে এসি ল্যান্ড অফিস হয়ে ডিসি অফিসে জমা হয়।

৪. অনুমোদন: প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রশাসক কর্তৃক ছাড়পত্র বা অনুমোদন প্রদান করা হয়।


লেখক: সরওয়ার নিজামী
আইনজীবী, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত
যোগাযোগ- ০১৮১৫ ৮১৯২৩৯

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.