নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরওয়ার নিজামী একাধারে লেখক, আইন গবেষক, আইনজীবী, সমাজকর্মী ও সংগঠক। পাওয়ার অব অ্যাটর্নি সম্পর্কিত আইন, আইনের জীবন ও দর্শন, চলচ্চিত্রে আইন, কোলাহল শেষে, বিপ্লব দেখতে আসিনি, এসেছি বিপ্লবী হতে, কিছু স্মৃতি, কিছু কথা, শূন্যলতা, চলচ্চিত্রে আইন বইয়ের লেখক।

সরওয়ার নিজামী

আইনজীবী, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত (০১৮১৫ ৮১৯২৩৯)

সরওয়ার নিজামী › বিস্তারিত পোস্টঃ

সরকারী দাবী আদায় আইনের অধীনে অর্থ ঋণ মামলা

০২ রা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯

সাধারণ অর্থে আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ঋণ আদায়ার্থ মামলাসমূহ দায়ের করা হয় অর্থ ঋণ আদালতে। তবে এরূপ আর্থিক প্রতিষ্ঠান সরকারী প্রতিষ্ঠান হলে এবং আদায়ার্থ ঋণ ‘সরকারী পাওনা’ হলে মামলাটি কোন আদালতে দায়ের করতে হবে? অর্থ ঋণ আদালত আইনের ৫ ধারার ৫ উপ-ধারায় বলা হয়েছে যে, সরকারী পাওনা আদায়ার্থ মামলাসমূহও অর্থ ঋণ আদালতে দায়ের করতে হবে। মূলকথা হলো সরকারী পাওনা আদায়ার্থ মামলাসমূহ ২০০৩ সালের অর্থ ঋণ আদালত আইনের অধীনেও দায়ের করা যাবে আবার ১৯১৩ সালের সরকারী দাবী আদায় আইনের অধীনেরও দায়ের করা যাবে। এক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক অনূর্ধ্ব ৫,০০,০০০ টাকার (পাঁচ লক্ষ টাকা) দাবী সম্বলিত মামলাসমূহ অর্থ ঋণ আদালতে দায়ের না করে সরকারী দাবী আদায় আইনের বিধান অনুযায়ী সার্টিফিকেট মামলা হিসাবেও দায়ের করা যাবে


লেখক: সরওয়ার নিজামী
আইনজীবী, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত
যোগাযোগ- ০১৮১৫ ৮১৯২৩৯

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.