| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরওয়ার নিজামী
আইনজীবী, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত (০১৮১৫ ৮১৯২৩৯)
অর্থ ঋণ আদালত আইন জাতীয়করণকৃত ব্যাংকগুলোকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে বলে উল্লেখ করলেও রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের কথা উল্লেখ করেনি। তবে এতে আইনগত কোন সমস্যার উদ্ভব হয়নি। জাতীয়করণকৃত ছয়টি ব্যাংকের দু’টি বর্তমানে বেসরকারী ব্যাংকে রূপান্তরিত হলেও অর্থ ঋণ আদালত আইনের ২(ক) ধারার ২ নং দফা অনুযায়ী এ দু’টি বেসরকারী ব্যাংক Bangladesh Banks (Nationalisation) Order, 1972 এর অধীনে গঠিত ব্যাংক এবং ৩ নং দফা অনুযায়ী এ দু’টি ব্যাংক ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর অধীন পরিচালিত ব্যাংক বিধায় অর্থ ঋণ আদালত আইনের অধীনে আর্থিক প্রতিষ্ঠান বলে গণ্য হতে কোন সমস্যা নেই। অন্যদিকে পরবর্তীতে সৃষ্টি হওয়া বাংলাদেশ ডেভেলাপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও বেসিক ব্যাংক লিমিটেড জাতীয়করণকৃত ব্যাংক না হলেও অধিকাংশ শেয়ার সরকারের হাতে থাকায় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক বলে গণ্য। অর্থ ঋণ আদালত আইনে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের কথা উল্লেখ না থাকলেও ২(ক) ধারার ৩ নং দফা অনুযায়ী এ দু’টি ব্যাংক ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর অধীন পরিচালিত ব্যাংক বিধায় অর্থ ঋণ আদালত আইনের অধীনে আর্থিক প্রতিষ্ঠান বলে গণ্য হতে কোন সমস্যা নেই
লেখক: সরওয়ার নিজামী
আইনজীবী, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত
যোগাযোগ- ০১৮১৫৮১৯২৩৯
©somewhere in net ltd.