| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরওয়ার নিজামী
আইনজীবী, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত (০১৮১৫ ৮১৯২৩৯)
অর্থ ঋণ আদালত আইনের ৫(১১) ধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে, অর্থ ঋণ আদালত দেওয়ানী আদালত হিসেবে গণ্য হবে। ফলে দেওয়ানী আদালতের সমস্ত ক্ষমতা ও এখ্তিয়ার এই আদালতের থাকবে। উপরুন্ত অর্থ ঋণ আদালত আইনে কোন বিশেষ ক্ষমতা ও এখ্তিয়ারের কথা উল্লেখ থাকলে সে বিশেষ ক্ষমতা ও এখতিয়ারও অর্থ ঋণ আদালতের থাকবে। উপরোক্ত ধারার বিধান উচ্চ আদালতের বিভিন্ন রায়ের মাধ্যমে আরও সুপ্রতিষ্ঠিত হয়েছে। কিছু রায়ে বলা হয়েছে অর্থ ঋণ আদালত একটি সাধারণ দেওয়ানী আদালত। কিছু রায়ে বলা হয়েছে অর্থ ঋণ আদালত হলো বিশেষ আইনের দ্বারা প্রতিষ্ঠিত বিশেষ ফোরাম। একটি রায়ে বলা হয়েছে সীমিত এখতিয়ার সম্পন্ন একটি বিশেষ ফোরাম এবং এটি সাধারণ দেওয়ানী আদালত নয় এবং এটি দেওয়ানী কার্যবিধির ৪৭ আদেশের ১ বিধি অনুযায়ী নিজের রায় রিভিউ করতে পারে না।
Al Baraka Bank Bangladesh Ltd. v. Rina Alam and another, 56 DLR (2004) 588; 12 BLC (AD) 153; 55 DLR (AD) 13 মামলায় আদালত বলেন যে, সুনির্দিষ্ট উদ্দেশ্যে মূলত বকেয়া ঋণ আদায়ার্থে অর্থ ঋণ আদালতের এখতিয়ার নির্ধারণ করা হয়েছে। সেই উদ্দেশ্য পূরণে অর্থ ঋণ আদালতকে একটি দেওয়ানী আদালত হিসেবে বিবেচনা করা যায়। তবে প্রচলিত দেওয়ানী আদালতের ন্যায় একটি পূর্ণাঙ্গ দেওয়ানী আদালত বলা যায় না। এটা একটি সংজ্ঞায়িত এবং সীমিত এখতিয়ার সম্পন্ন দেওয়ানী আদালত। তবে অর্থ ঋণ আদালত পুরাদস্তুর দেওয়ানী আদালত নয়। দেওয়ানী আদালতের সকল ক্ষমতা ও এখতিয়ার অর্থ ঋণ আদালতের নেই। এটি সংজ্ঞায়িত (defined) ও সীমিত (limited) এখতিয়ার সম্পন্ন দেওয়ানী আদালত। অর্থ ঋণ আদালত কোন সাধারণ আদালত নয়। এটি সীমিত এখতিয়ার সম্পন্ন একটি বিশেষ আদালত।
লেখক: সরওয়ার নিজামী
আইনজীবী, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত
যোগাযোগ- ০১৮১৫ ৮১৯ ২৩৯
©somewhere in net ltd.