| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরওয়ার নিজামী
আইনজীবী, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত (০১৮১৫ ৮১৯২৩৯)
‘কিছু স্মৃতি, কিছু কথা’- গ্রন্থখানি খুবই স্বল্প সময়ের ব্যবধানে লিখিত কতিপয় প্রবন্ধের সংকলন। সময়কাল ২০২০ ইংরেজি সনের এপ্রিল-মে মাস। পুস্তকটিতে লেখকের জীবনের কিছু স্মৃতি, আর সেসবকে ঘিরে আমার কিছু কথা স্থান পেয়েছে।
গ্রন্থটির ভূমিকায় লেখক লিখেছেন- “ভেবেছিলাম ২০২১ এ বই আকারে প্রবন্ধগুলো ছাপাব। কিন্তু অর্থ সংকুলান না হওয়াতে তা আর সম্ভব হয়ে ওঠেনি। এদিকে ছাপার অভাবে আমার অসংখ্য লেখা হারিয়ে গেছে। কিছুদিন আগে একবার হিসেবে করে দেখি- জীবনে যা লিখেছি তার পঞ্চাশ শতাংশ এখন আর খুঁজে পাইনে। এ আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক। অনেক খোঁজাখুঁজির পরও স্মৃতির অগোচরে রয়ে যাওয়া বহু লেখা পুনরায় আর স্মৃতিতে আনতে পারিনি। তাই বিক্ষিপ্ত লেখাগুলো অতিদ্রুত মলাটবন্দী করা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতা এ গ্রন্থখানি।
গ্রন্থখানির প্রাণশক্তি এর সংক্ষিপ্ত প্রবন্ধগুলোই। ছোট হলেও প্রত্যেকটি লেখার একটি পৃথক সত্ত্বা রয়েছে। এসকল প্রবন্ধে নিজের একান্ত কিছু স্মৃতির আড়ালে পাঠকের উদ্দেশ্যে কিছু কথা বলার চেষ্টা করেছি মাত্র। প্রয়োজনের তাগিতে লেখার বিভিন্ন স্থানে বিভিন্ন বাস্তবতা তুলে ধরতে হয়েছে। এতে কেউ কোনোভাবে আঘাতপ্রাপ্ত হলে, অপমানিত বোধ করলে, ক্ষমাপ্রার্থী। এসকল বাস্তবতা এড়িয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তাই কোনো কিছু এড়িয়ে না গিয়ে, যা সত্য, যা বাস্তব- তাই তুলে ধরেছি মাত্র। গ্রন্থখানি পড়ে পাঠক কী পেল তার উত্তর ভবিষ্যতের ওপর ছেড়ে দিলাম।
গ্রন্থখানি উৎসর্গ করেছি আমার মমতাময়ী মা বেগম রোকেয়া’র উদ্দেশ্যে, যাঁর দোয়ায় আজ আমি বর্তমান অবস্থানে এসে পৌঁছেছি। মা’য়ের অসীম মমত্ববোধ ব্যতীত আমার জীবন অপূর্ণই থেকে যেত।”
গ্রন্থটি রকমারি ডট কমসহ অনলাইন প্লাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে।

©somewhere in net ltd.