নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরওয়ার নিজামী একাধারে লেখক, আইন গবেষক, আইনজীবী, সমাজকর্মী ও সংগঠক। পাওয়ার অব অ্যাটর্নি সম্পর্কিত আইন, আইনের জীবন ও দর্শন, চলচ্চিত্রে আইন, কোলাহল শেষে, বিপ্লব দেখতে আসিনি, এসেছি বিপ্লবী হতে, কিছু স্মৃতি, কিছু কথা, শূন্যলতা, চলচ্চিত্রে আইন বইয়ের লেখক।

সরওয়ার নিজামী

আইনজীবী, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত (০১৮১৫ ৮১৯২৩৯)

সরওয়ার নিজামী › বিস্তারিত পোস্টঃ

“বিপ্লব দেখতে আসিনি, এসেছি বিপ্লবী হতে”- কাব্যগ্রন্থ নিয়ে আইনজীবী মোহাম্মদ তরিক উল্যাহ কী লিখেছিলেন?

০৩ রা মার্চ, ২০২৬ দুপুর ১:০৪

আইনের তাত্ত্বিক ও প্রয়োগিক জগতে নিবিষ্ট থেকেও কবি হয়েছেন এমন সংখ্যাটা খুব বেশী নয়। আবার সময়ের প্রখ্যাত আইনজীবী হওয়া সত্ত্বেও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের আইনজীবী পরিচয়টা চাপা পড়ে গিয়েছে কবি পরিচয়ের কাছে। কবি সরওয়ার নিজামী’র সাথে আমার বন্ধুত্ব এক দশকের অধিক সময়ের। শুরু থেকেই কবি সরওয়ার নিজামী’র ধ্যানে-জ্ঞানে দেখেছি কবিত্বের বিদ্যমান উপস্থিতি। কিন্তু মাঝ পথে কবির চেয়েও বন্ধুর পরিচয় বড় হয়ে উঠেছিল একজন আইন গবেষক হিসেবে। সেখানেও সফল সে। আজ আবার আইন গবেষক হিসেবে নিজেকে সামাদৃত করলেও নিজের প্রতিভাকে প্রকাশিত করে তুলে ধরার জন্য নিজের কাব্য সংকলন উদ্যোগকে খুবই আশাবাদী হলাম।


অত্র কাব্যগ্রন্থের নামে বিপ্লব প্রাধান্য পেলেও কবি নিগৃঢ়ভাবে চিত্রায়িত করেছে সময়কে। বিদ্রোহ চিত্তের পাশাপাশি স্বপ্ন, অসামঞ্জস্যতা, অধিকার, আধ্যাত্মিকতা, ভালোবাসা স্থান পেয়েছে সমান হারে। কবিতার ভাব, ব্যঞ্জনা, ইঙ্গিত, উপমা, অলংকার আর উৎপ্রেক্ষার সুডৌল গঠনে নৈপুণ্য প্রদর্শন করতে সক্ষম হয়েছেন। শুধুমাত্র এই কাব্যগ্রন্থের বদৌলতে কবি সরওয়ার নিজামী নামটি প্রাসঙ্গিক হয়ে থাকবে একটা সময়ে।

সরওয়ার নিজামী যে বিপ্লবের স্বপ্ন দেখিয়ে চলেছে, সেই বিপ্লবের সারথি হওয়ার ক্ষেত্রে কাব্যগ্রন্থটি সম্ভাবনাময়ী অদম্য তরুণদের হৃদয়ে প্রাণ সঞ্চার করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।


মোহাম্মদ তরিক উল্যাহ
আইনজীবী ও সাহিত্যিক







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.