| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরওয়ার নিজামী
আইনজীবী, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত (০১৮১৫ ৮১৯২৩৯)
সরওয়ার নিজামী একাধারে একজন লেখক, আইন গবেষক, আইনজীবী, সংগঠক ও সমাজকর্মী। পুরো নাম মোহাম্মদ সরওয়ার উদ্দিন নিজামী। আইনপেশা ও আইনঙ্গনে লেখালিখি ও গবেষণার ফাঁকে ফুরসত পেলে সাহিত্য চর্চায় মনোযোগী হন তিনি। তাঁর রচিত পাওয়ার অব অ্যাটর্নি সম্পর্কিত আইন, আইনের জীবন ও দর্শন, চলচ্চিত্রে আইন- এর মতো বহুল জনপ্রিয় গবেষণাধর্মী আইন বই রয়েছে বাজারে।
এছাড়াও তিনি দু’টি আন্তর্জাতিক আইন গবেষণা জার্নালের সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর একটি বিল্ড ল’ জার্নাল এবং অন্যটি সাউথ এশিয়ান ল’ রিভিউ। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের প্রথম যে ল’ জার্নালটি স্কোপাস স্বীকৃতি পেয়েছে সেটি বিল্ড ল’ জার্নাল এবং এই স্বীকৃতি সরওয়ার নিজামীর হাত ধরে এসেছে। উল্লেখ্য, বর্তমানে বিল্ড ল’ জার্নালটি লন্ডন থেকে প্রকাশিত হচ্ছে।
সাহিত্যের কোমল বনে আইনের কর্কশ উপস্থিতি ঠিক মানানসই না হলেও সরওয়ার নিজামী এতদুভয়ের মধ্যে একটি মেলবন্ধনের চেষ্টা করে চলেছেন দীর্ঘদিন। আইনকে সাহিত্যের ছাঁচে ফেলে পাঠকের নিকট নতুন ধাঁচে উপস্থাপন করতে পারলে আইনপাঠ আরও আকর্ষণীয় হতে পারে বলে তাঁর ভাবনা। এই ভাবনাকে বাস্তবে প্রতিষ্ঠা করতে ইতোমধ্যে তিনি ‘আইনের জীবন ও দর্শন’, ‘চলচ্চিত্রে আইন’, ‘কিছু স্মৃতি, কিছু কথা’-র মতো গ্রন্থ রচনা করে দেখিয়েছেন। উল্লেখ্য, আইন ও সাহিত্য মিলিয়ে অদ্যাবধি সরওয়ার নিজামী’র রচিত বইয়ের সংখ্যা আটটি।
কর্মজীবনে সরওয়ার নিজামী পুরোদস্তুর একজন আইনজীবী। ভার্সিটি ড্রপ-আউট থেকে আত্মহত্যার চেষ্টা, আর তারপর বাংলাদেশের শীর্ষস্থানীয় আইন গবেষণা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব লিগ্যাল ডেভেলাপমেন্ট’ প্রতিষ্ঠা করে এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও মুখ্য গবেষক হিসেবে কাজ করেছেন বেশ কয়েক বৎসর। পরবর্তীতে তিনি কংলোমারেট মাজাদা গ্রুপের লিগ্যাল হেড হিসেবে কর্মরত ছিলেন চার বৎসর। বর্তমানে সেগুনবাগিচাস্থ লেক্সলেন চেম্বারে বসেন নিয়মিত। পেশাজীবনে তিনি ঢাকা বার এসোসিয়েশন, ঢাকা ট্যাক্স বার এসোসিয়েশন, বাংলাদেশ কোম্পানি ল’ প্র্যাকটিশনার্স সোসাইটি, বাংলাদেশ সার্ভেয়রস সোসাইটি’র সদস্য।
আইনপেশা ও লেখালিখির বাইরেও সরওয়ার নিজামী সংগঠক ও সমাজকর্মী হিসেবে বেশ কিছু সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। চট্টগ্রামের মীরসরাই উপজেলার অন্যতম বৃহৎ শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন ‘প্রজন্ম মীরসরাই’ এর প্রতিষ্ঠাতা সদস্য, প্রাক্তন নির্বাহী পরিচালক এবং বর্তমান পরিচালক হিসেবে মীরসরাইয়ের শিক্ষাক্ষেত্রে ভূমিকা রাখার চেষ্টা করছেন। এছাড়াও তিনি মিরসরাই এসোসিয়েশন, চট্টগ্রাম এর আজীবন সদস্য, মীরসরাই সমিতি, ঢাকা এর প্রতিষ্ঠাতা সদস্য, মীরসরাই উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংগঠনের উপদেষ্টা, মাজেদা হক উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা হিসেবে সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন।
©somewhere in net ltd.