| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরওয়ার নিজামী
আইনজীবী, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত (০১৮১৫ ৮১৯২৩৯)
‘মীরসরাই’ শব্দটা শুনলে আমি একধরনের সুখ পাই। এই নামের সাথে আমার প্রগাঢ় প্রেমের সম্পর্ক। এমনিতে শব্দটির আলাদা কোনো মাহাত্ম্য নেই। এটি একটি উপজেলার নাম এবং এরকম উপজেলা দেশে আরও প্রায় পাঁচ শ’ এর মতো রয়েছে। তবে আমার কাছে মীরসরাইয়ের আলাদা মাহাত্ম্যের কারণ— আমি মীরসরাইয়ের সন্তান এবং এ মাটিতেই জন্ম হয়েছে আমার। মীরসরাইয়ের মাটি ও বাতাসে মিশে আছে আমার শৈশব ও কৈশোরের হাজারও স্মৃতি। ফলে নিশ্চিতভাবে এটা বলা যায় যে, আমার মতো এমন অনুভূতি অন্যান্য প্রত্যেক মীরসরাইবাসীরও রয়েছে। রয়েছে মীরসরাইয়ের প্রতি তাঁদের অকৃত্তিম ভালোবাসা, হৃদয়ের চৌম্বকীয় টান। নিশ্চিতভাবে তাঁরাও মীরসরাইকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন এবং তাঁরাও চান কোনো একদিন এই মীরসরাই সম্মৃদ্ধির সুউচ্চ সোপানে উঠুক।
আমার বাড়ি মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের ইউনুছ মুহুরী পাড়ায়। মীরসরাইয়ে আমার গ্রামের মতো আরও অন্তত ষাট সত্তরটি গ্রাম রয়েছে। এ গ্রামগুলোর মধ্য থেকে আমি যেমন আমার গ্রামকে সর্বাধিক ভালোবাসি, তেমনভাবে অন্য গ্রামের বাসিন্দারাও তাঁদের গ্রামকে সর্বাধিক ভালোবাসেন। আমার ভুল না হলে— মানুষ স্বভাবতই এমন। প্রত্যেক মানুষ তার পরিবার, বাড়ি, গোত্র, সমাজ, পাড়া, গ্রাম, উপজেলা, জেলা, অঞ্চল, দেশকে প্রাধান্য দিয়ে ভালোবাসতে শিখে। এখানে বিবেচ্য হল— অন্য পরিবার, বাড়ি, গোত্র, সমাজ, পাড়া, গ্রাম, উপজেলা, জেলা, অঞ্চল, দেশকে ছোট না করে কীভাবে নিজের পরিবার, বাড়ি, গোত্র, সমাজ, পাড়া, গ্রাম, উপজেলা, জেলা, অঞ্চল, দেশকে প্রাধান্য দেওয়া যায় তা শেখা। আমরা অনেকসময় নিজেকে প্রাধান্য দিতে গিয়ে অন্যকে ছোট করে বসি| এটি উচিত নয়।
আমি জাতীয়তাবাদ, আঞ্চলিকতাবাদ, পাড়াতন্ত্র, পরিবারতন্ত্র কম বুঝি। আমার কাছে মনে হয়েছে— এগুলো প্রকটভাবে মানতে গেলে মানুষের মন সংকীর্ণ হয়ে যায়। মানবতাবাদ থেকে আঞ্চলিকতাবাদ বড় হয়ে যায়। একজন মানুষকে সবার ঊর্ধ্বে উঠতে হলে কাউকে ছোট না করে সবার আগে মানুষকে প্রাধান্য দেওয়া এবং একইসাথে ন্যায়কে ন্যায় বলা শেখা উচিত।
লেখক: সরওয়ার নিজামী
অ্যাডভোকেট, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত
ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা
ট্যাক্স, ভ্যাট এন্ড কাস্টমস ল’ কনসালট্যান্ট
চেম্বার: লেক্সলেইন চেম্বারস, ফ্ল্যাট নং- ২বি, প্রপার্টি প্যারাগন
১১৬ সেগুনবাগিচা, ঢাকা- ১০০০। মোবাইল- ০১৮১৫ ৮১৯২৩৯।

©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০২৬ রাত ৯:০৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি জাতীয়তাবাদ, আঞ্চলিকতাবাদ, পাড়াতন্ত্র, পরিবারতন্ত্র কম বুঝি।
.......................................................................................................
তাহলে আপনি কোর্টে টিকে আছেন কিভাবে ?
আমরা এখন প্রতিদিনই শুনি "সবার আগে দেশ "
খুবই ভালো কথা,
সংসদে গোলামী চুক্তি নিয়ে কথার অনুমোদন দেয় না কেন ?
তুরাগে ৪/৫ জন অস্বাভাবিক ভাবে মারা গেল এর প্রতিবেদন
স্বাধীনভাবে পত্রিকায় আসেনা কেন ?
সাংবাদিক নির্যাতন কি বন্ধ হয়েছে ?
কিছু ভিন্ন মত প্রকাশ হলে তাকে সরাসরি জেলে যেতে হবে কেন ?
..............................................................................................
আইনের শাসন প্রতিষ্ঠার কার্যক্রম গুলো কার ইঈিতে বন্ধ হয়ে গেল ?
সৎ ডিসি আইন প্রয়োগ করতে গেলে ট্রান্সফার হয় কিভাবে ???