নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরওয়ার নিজামী একাধারে লেখক, আইন গবেষক, আইনজীবী, সমাজকর্মী ও সংগঠক। প্রকাশিত বই: পাওয়ার অব অ্যাটর্নি সম্পর্কিত আইন, আইনের জীবন ও দর্শন, চলচ্চিত্রে আইন, কোলাহল শেষে, বিপ্লব দেখতে আসিনি, এসেছি বিপ্লবী হতে, শূন্যলতা, কিছু স্মৃতি, কিছু কথা, ধূসর মেঘের ওপারে।

সরওয়ার নিজামী

আইনজীবী, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত (০১৮১৫ ৮১৯২৩৯)

সরওয়ার নিজামী › বিস্তারিত পোস্টঃ

ভূমি আপিল বোর্ডে কী কী আইনগত প্রতিকার পাওয়া যায়?

০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:০১

ভূমিকা
ভূমি আপিল বোর্ড (Land Appeal Board) হলো বাংলাদেশের ভূমি রাজস্ব সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সর্বোচ্চ আদালত। অধঃস্তন ভূমি কর্মকর্তা বা আদালতের আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি এই বোর্ডে আইনি প্রতিকার পেয়ে থাকেন। এখানে যেসকল নির্দিষ্ট বিষয়ে আপিল, রিভিশন ও রিভিউ (মূল্যায়ন) সংক্রান্ত আইনি প্রতিকার পাওয়া যায় তা নিম্নরূপ—

ভূমি আপীল বোর্ডের কার্যাবলী
ক) ভূমি সংক্রান্ত মামলা (রাজস্ব সম্পকীয়)
খ) নামজারী ও খারিজ মামলা
গ) সায়রাত ও জলমহাল সংক্রান্ত মামলা
ঘ) ভূমি রেকড সম্পর্কিত মামলা
ঙ) ভূমি উন্নয়ন কর সার্টিফিকেট মামলা
চ) খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত মামলা
ছ) পি,ডি,আর এর আওতায় দায়েরকৃত রিভিশন বা আপীল মামলা
জ) অর্পিত, পরিত্যক্ত ও বিনিময় সম্পত্তি বিষয়ক মামলা
ঝ) ওয়াকফ/দেবোত্তর সম্পত্তি সংক্রান্ত মামলা (উক্ত সম্পত্তির ব্যবস্থাপনা ও প্রশাসনিক বিষয় ব্যতিত)
ঞ) সরকার কর্তৃক ন্যস্ত অন্যান্য দায়িত্ব পালন
ট) অধঃস্তন ভূমি আদালত সমূহের কাযক্রম পরিদশন, অনুবীক্ষণ ও মূল্যায়ন
ঠ) ভূমি সংক্রান্ত আইন, আদেশ ও বিধি সম্পর্কে সরকার কর্তৃক প্রেরিত বিষয়াদিতে পরামর্শ দান।

উপসংহার
ভূমি আপীল বোর্ডের কার্যাবলী ভূমি আপীল বোর্ড আইন ১৯৮৯, ভূমি আপীল বোর্ড (সংশোধন) আইন ১৯৯০ এবং ভূমি আপীল বোড বিধিমালা ১৯৯০ অনুযায়ী পরিচালিত ও সম্পাদিত হয়। ভূমি আপীল বোর্ড বিধিমালা-১৯৯০ দ্বারা ভূমি আপীল বোর্ডের কার্যাবলী ও কার্যপদ্ধতি বিধৃত করা হয়েছে।


লেখক: সরওয়ার নিজামী
অ্যাডভোকেট, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত
ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা
ট্যাক্স, ভ্যাট এন্ড কাস্টমস ল’ কনসালট্যান্ট
আইনগ্রন্থসহ বিভিন্ন গ্রন্থ প্রণেতা
যোগাযোগের ঠিকানা: লেক্সলেইন চেম্বারস, ফ্ল্যাট নং- ২বি, প্রপার্টি প্যারাগন
১১৬ সেগুনবাগিচা, ঢাকা- ১০০০। মোবাইল- ০১৮১৫ ৮১৯২৩৯।




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.