| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শত্রু বিভীষণ
একটি তর্জনী .... একটি বজ্রকন্ঠের হুংকার .... একটি দেশের স্বাধীনতা।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সরকার কর্তৃক নিয়ন্ত্রিত একটি সুপ্রাচীন সংস্থা। বিউবোতে চাকুরীকালীন কোনো কর্মকর্তা/কর্মচারী মৃত্যুবরণ করলে পরবর্তী ৬০ (ষাট) কর্মদিবসের মধ্যে তার পরিবার কর্তৃক মনোনয়ন প্রাপ্ত একজন পোষ্যকে বিউবোতে চাকুরী (যোগ্যতানুযায়ী) দেয়ার বিধান রয়েছে। অথচ এই বিধানের কার্যকারিতা বর্তমানে সম্পূর্ণভাবে উপেক্ষিত। অল্প কিছু সংখ্যক পোষ্যকে চাকুরী দেয়া হয়েছে। কিন্তু এখনও সহস্রাধিক পোষ্য রয়েছে, যারা বিউবোতে পোষ্য হিসেবে চাকুরী পাওয়ার আশায় থাকতে থাকতে এমনকি সরকারী চাকুরীর বয়সসীমাও অতিক্রম করেছে।
পোষ্য হিসেবে চাকুরী দেয়ার উদ্দেশ্যে অনেকেরই লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হয়েছে এবং এই পরীক্ষায় পাশকৃত প্রার্থী হিসেবে ২৫ (পঁচিশ) জনের একটি তালিকা বিউবো’র কর্মচারী পরিদপ্তরে প্রায় ৬ (ছয়) বছর যাবৎ ফাইল বন্দি হয়ে পড়ে আছে কর্তৃপক্ষের সুদৃষ্টির অপেক্ষায়। কিন্তু প্রায় প্রতি বছর নিয়মতান্ত্রিকভাবে বিউবো’র চেয়ারম্যান পরিবর্তিত হলেও কোনো এক অজানা কারণে কারও দৃষ্টিই ঐ ফাইলের দিকে পড়ে না। এমনকি এই বিষয়ে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের ভূমিকাও হতাশাব্যঞ্জক। এছাড়া আরও অনেক পোষ্য রয়েছে, যারা ইন্টারভিউ –এর জন্য অপেক্ষমান।
আমি এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের সৃদৃষ্টি কামনা করছি।

©somewhere in net ltd.