| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শত্রু বিভীষণ
একটি তর্জনী .... একটি বজ্রকন্ঠের হুংকার .... একটি দেশের স্বাধীনতা।
গতকাল দেখলাম, পথের পাশে একটা শালিক খানিকটা ছায়া খুঁজতে ব্রিজের নিচে বসে আছে। একটু পরে এক লোক ছায়া খুঁজতে এসে শালিকের জায়গাটা দখল করে নিলো। বেচারা শালিক আশ্রয়হীন হয়ে উড়ে গেল অন্য কোন ছায়ার খোঁজে।
পৃথিবীতে প্রাণীরা এসেছে মানুষের আগে। তাই পৃথিবীর উপরে এদের অধিকার আমাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি। অথচ ওদের গাছগুলো আমরা কেটে কেটে বাড়ি বানিয়েছি, কারখানা করেছি, রাস্তা বানিয়েছি। রাস্তার জন্য গাড়ি তৈরি করেছি এবং এমনিভাবে ধ্বংস করেছি প্রকৃতিটাকে।
ধীরে ধীরে বাতাস উষ্ণ হয়েছে। আমরা এসি কিনেছি। এসি’র বাতাসে বিষ, গাড়ির ধোঁয়ায় বিষ, কারখানায় বিষ, পানিতে বিষ, বাতাসে বিষ। সেই বিষে শালিক, দোয়েলসহ অনেক পাখি মরেছে, গাছ মরেছে। আজ আমরা গরমে অস্থির, এসিতে কাজ হয় না, বিদ্যুৎ ফুঁড়িয়ে যাচ্ছে। চারিদিকে সবার হাহাকার ।
তোমরা কি শুনতে পাচ্ছ, শালিকটা উড়ে যাবার সময় কি বলেছে?
বলেছে, “ওহে মানুষ, এখনো সময় আছে, দশ তলা বাড়ি না বানিয়ে দশটা গাছ লাগাও, আমার আশ্রয় ফিরিয়ে দাও; পরিবর্তে আমি প্রকৃতিকে বলব তোমাদেরকে এক পশলা বৃষ্টি দিতে”। 
©somewhere in net ltd.