নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পোষ্য নিয়োগে অনিয়ম

শত্রু বিভীষণ

একটি তর্জনী .... একটি বজ্রকন্ঠের হুংকার .... একটি দেশের স্বাধীনতা।

শত্রু বিভীষণ › বিস্তারিত পোস্টঃ

পরাজিত মানুষ

২১ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৮

কিছু কিছু মানুষ থাকে, যাদের দিয়ে কিছুই হয় না। তারা জিততে পারে না কখনো। তাদের কেনা এক কেজি মাংসে হাড় থাকে আধা কেজি। তাদের ঠকানোর ভেতর আনন্দ আছে। সবাই সেই আনন্দে বিভোর থাকে। যে কোন ভীড়ের লাইনে সব শেষের মানুষটি সে হয়।

উৎসব অনুষ্ঠানে তার নামটিই সবাই ভুলে যায়। সব কিছুর দৌড়ে কিভাবে যেন সবার পিছনেই সে পরে। তার সফলতার সিঁড়ি ফুরোয়ই না। তাদের শখ পুরণ হয় না। পকেট ভর্তি শখ নিয়ে তারা ঘুরে বেড়ায়। শখ স্বপ্ন হয়, তারপর উড়ে যায় আগোচরে। তাদের সিগারেটের দাম থেকে জীবনের দাম, কোন কিছু ঠিক মত মেলে না। অথচ তার চাওয়াগুলো খুব বেশি বড় না, সেটাই কেন যে হয় না তা বোঝা দুষ্কর।

সবাই বুঝ দেয়ার কথা বলে, কপাল খারাপ কিংবা ভাগ্য খারাপ। কেউ আবার বলে ঠিক মত চেষ্টা করতে। ঠিকমত চেষ্টা করলে না হওয়ার কথা না ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানেই সমস্যা, ঠিকঠাক মত যে কি হচ্ছে না, সেটাই বোঝা যায় না।

তারা অবসরে জীবনের ছবি আঁকে। সহজ সুন্দর একটি রাস্তার মত জীবনের ছবি। চারপাশে গাছ-গাছালি। আকাশ প্রচন্ড নীল। স্বপ্ন দেখে সব কিছু ঠিকঠাক হয়ে যাবার। শেষ মুহূর্তে ছবির ক্যানভাসে অসতর্কের কফি ছিটকে পড়ে। কিছুই হয় না শেষ পর্যন্ত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.