| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শত্রু বিভীষণ
একটি তর্জনী .... একটি বজ্রকন্ঠের হুংকার .... একটি দেশের স্বাধীনতা।
(কাউকে হেয় করা নয়, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধিই এই পোস্টের উদ্দেশ্য)
দয়া করে আপনাদের প্যান্ট বা ট্রাউজার আরেকটু উপরে পরলে সভ্য সমাজের মানুষেরা বিব্রতকর পরিস্থিতি থেকে কিছুটা হলেও রক্ষা পাবে। একটু (আনুমানিক পাঁচ আঙুল সমান) উপরে প্যান্ট বা ট্রাউজার পরার চেষ্টা করুন এবং শক্ত করে বেল্ট বাঁধুন। বেল্টে কাজ না হলে নাইলনের দঁড়ি ব্যবহার করুন। তাতেও কাজ না হলে জামার দৈর্ঘ্য বড় করুন ।
আপনাদের কমলা, টিয়া, চিতা বাঘের ছাপা, বল প্রিন্ট, হলুদ, টকটকে লালসহ বিবিধ রংয়ের অন্তর্বাস দেখার ইচ্ছে কারও আছে বলে আমার মনে হয় না। আর যারা অন্তর্বাস পরেন না, তাদের তো সুয়েজ খাল পর্যন্তও দেখা যায়। পাবলিক প্লেসে এইসব প্রদর্শন করানোর মাজেজা কী হতে পারে ! এইভাবে কোমর থেকে অনেক নিচে নামিয়ে প্যান্ট বা ট্রাউজার পরাটা কোনো ফ্যাশন বা স্টাইলের অন্তর্ভূক্ত কিনা তা আমার জানা নাই। যদি হয়েই থাকে, তবে তা অতি অবশ্যই সকলের বর্জন করা উচিত।
মসজিদে এই বিষয়টি সবচেয়ে বেশি দৃষ্টিকটু লাগে। সিজদা দেয়ার সময় এই সব তরুণদেরকে পেছন দিক থেকে যে কেমন লাগে, তা বলাই বাহুল্য।
কথায় আছে, “বয়স বাড়লেই মানুষ হয় না, কাপড় পড়লেই সভ্য হয় না। তাই আসুন, আমরা সঠিক ভাবে কাপড় পড়ার মাধ্যমে সভ্য হওয়ার চেষ্টা করি”।
©somewhere in net ltd.