নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুলো থেকে আগমন আবার ধুলোতেই প্রত্যাবর্তন

চতুরভূজ

আকাশে চুলের গন্ধটি দিও পাতি এনো সচকিত কাঁকনের রিনিরিন; আনিও মধুর স্বপ্নসঘন রাতি, আনিও গভীর আলস্যঘন দিন। তোমাতে আমাতে মিলিত নিবিড় একা- স্থির আনন্দ মৌন মাধুরী ধারা মুগ্ধ প্রহর ভরিয়া তোমারে দেখা তব করতল মোর করতলে হারা।

চতুরভূজ › বিস্তারিত পোস্টঃ

আমি মারা যেতে চাই

১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:২২

বন্ধু, আমি মারা যেতে চাই, আমার নরম কোমল বিছানায়

বেশ কেতামাফিক মরতে চাই।

সম্ভব হলে দামেস্কাসের সুক্ষ্ম মসলিন চাদরে।

খাঁটের পাশের ফুলদানিতে পারস্যের গোলাপ

তুরষ্কের সুগন্ধী থাকবে তকতকে ঘরের বাতাস জুড়ে।



বন্ধু, আমি চলে যেতে চাই, বেশ কেতামাফিক প্রস্থান চাই।



ঘরময় আবছা নীল আলোয় চাইনা শেষ বার দেখতে তোমার মুখ

নিশ্চুপ রাগিনীতে তোমার উষ্ণ স্পর্শও চাইনা,

প্রশ্রয় দিতে চাইনা এতদিনের সঞ্চীত আবেগের জন্জালকে।



মনের গোপন গহীনে গভীর যতনে লালন করা

তোমার অবয়ব দেখতে চাইনা।



বহুদিন ধরে চলে আসা অর্থহীন সকল কলহের অবসান চাই

প্রয়োজন নেই তোমার আগুণ গরম কোলের,

নিষ্প্রান বালিশের বুকেই আশ্রয় চাই।

বন্ধু, আমি বেশ কেতামাফিক মরতে চাই।



"বহু প্রতিক্ষীত জীবনের চেয়ে মৃত্যুর সৌন্দর্য্য অনেক বেশি" - একটিবার হলেও তার প্রমান রেখে যেতে চাই।

বন্ধু আমি মারা যেতে চাই,

বেশ কেতামাফিক মরতে চাই।



মন্তব্য ৯২ টি রেটিং +৪২/-১০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:২৯

মুকুল বলেছেন: উহু! আমি মরতে চাই না! লেখার জন্য তাই "০"

ছবির জন্য ৫
......................................
একটা প্রশ্ন, ছবিটা কার?

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩০

আহমাদ মুজতবা বলেছেন: সোন্দর মেয়ে।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩১

মহা পাজি বলেছেন: ঢংয়ে আর বাচিনা....(!)

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩১

রাগ ইমন বলেছেন: অস্ট্রেলিয়ায় গিয়ে মরতে চান? বাহ! মরার আগে কেমনে গেলেন ঐ কাহিনী বলে যান ।তারপর খোদা হাফেজ।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৪

অবরূদ্ধ বলেছেন: আমি নির্বাক ।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৭

সাইমুম বলেছেন: তোমার ব্যক্তি স্বাধীনতায় কে বাধা দেবে? মরে গেলে বেঁচে যাবে। আমরা মরতে চাই না বলেই মরার অধিকারটুকু প্রতারিত সান্তনার কাছে প্রতিদিন বিকিয়ে দিচ্ছি। ৫।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৮

উদাসী স্বপ্ন বলেছেন: আমি মরলে আমেরিকার লাস ভেগাসে মরতে চাই। ঐ খানে মরলেও সুখ!
আহারে একবার তো প্লেবয় ম্যানসনে গিয়া দুই বেলা তো ভাত খামুই!

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৯

অবরূদ্ধ বলেছেন: তোমরা সবাই এমন কেন-
বেচারী মরে যেযত চাইছে, মরতে দাও।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৯

শাহীন বলেছেন: মেয়েটি খুব সুন্দর!!
মেয়েটির কি ইয়ে হয়েছে। তাহলে আমি.....

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৪২

অবরূদ্ধ বলেছেন: মরিতে চাহিনা আমি সুন্দর ভূবনে।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৪২

হমপগ্র বলেছেন: দারুন! জটিল!
কবিতা আরো চাই!

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৪৩

সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: "বহু প্রতিক্ষীত জীবনের চেয়ে মৃত্যুর সৌন্দর্য্য অনেক বেশি"

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৪৪

বিহঙ্গ বলেছেন: মরনেই তো জীবনের মহিমা।আর এক মরণই আর এক জীবনের সূচনা।

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৫৪

গোপাল ভাঁড় বলেছেন: বড়ই শরমের পুস্ট

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৫৬

ত্রিলোরা খান বলেছেন: আমি মরতে চাই না

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৫৯

আন্ধার রাত বলেছেন: মরার আগে আমলনামা যাচাই করে নিন।

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০৯

সোনার বাংলা বলেছেন: খুবই সুন্দর কবিতা !
মরে গেলে সব শেষ!
তাই বাঁচিয়া মরিতে হইবে যারে বলে জিন্দা মরা।
তাহলে কিছু হয়তো পেতে পারেন!
এ খানে ঐ খানে,যেখানে এখন যেমন আছেন।

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:২৯

পাগলা বাবু বলেছেন: বালাই সাট , মরবেন কেন ?
তবে একখান কথা , মরার পরে কেউ যদি সমাধিতে তাজমহলের মতো আর একখান বানায় ,তাইলে অকালে মরন যায় ।

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৪১

শিউলী মালা বলেছেন: ৫

২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৪৫

বইপাগল বলেছেন: ৫

২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩০

বন্ধনহীন বলেছেন: প্রিয়া মহতী চতুরভূজ, আমাদের এতিম করে আপনি চলে যেতে যান! কেন? কেন? কেন?
আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে কোথাও যাবেন না।
বলুন, কে আপনাকে কষ্ট দিয়েছে .... গিয়ে নাক ফাটিয়ে দিয়ে আসি।

২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩৮

মাথামোটা বলেছেন: সারাক্ষন শত্রুতামি কর। তাও ৫ দাগাইলাম।

২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪৩

বন্ধনহীন বলেছেন: আল-হামদুলিল্লাহ।
আমার তো বুক ধুক ধুক করছিলো।

২৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪৬

চতুরভূজ বলেছেন: বন্ধনহীন, আমি মারা গেলেইবা কি এসে যায়? আজ আমি কারও সাথে বিরোধে জড়াবনা। কেবল বলে যেতে চাই আপনি টিটকিরির ভাষা যেমন চমত্কার করে রপ্ত করেছেন ঠিক তেমনটি যদি কারও উত্সাহ দানে ব্যায় করতেন তবে এই পৃথিবী আরও চমত্কার হতে পারত!

২৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪৮

মাথামোটা বলেছেন: তুমি আমারে fool কইছ!!

২৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫০

বন্ধনহীন বলেছেন: আমি আসলেই আপনাকে পছন্দ করি। আপনার লেখার মধ্যে একধরণের সরলতা আছে - তাই আমার পছন্দ। যদিও মতের অমিল অনেক।
টিটকিরি আর হিউমার আলাদা জিনিস। দয়া করে টিটকিরি বলবেন না।

২৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫০

চতুরভূজ বলেছেন: মাথামোটা, আজ আপনার কথা শুনে আমার এত হাসি পাচ্ছে কেন? হা হা হা । আপনি বাচ্চাদের মত!

২৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫৮

মাথামোটা বলেছেন: চতুরভূজের মাথায় ঘিলুর খানিকটা ঘাটতি রয়েছে।

২৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:০০

চতুরভূজ বলেছেন: হবে হয়ত, আর বেশি ঘিলুতে কি আপনার মাথা মোটা হয়ে গেল? হা হা হা ।

৩০| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:১৬

সুমি বলেছেন: কোন মন্তব্য আমি পড়িনি---
পাঁচ দিয়েছি এবং প্রিয়তে + করেছি----

এবার কথায় আসি---
জানি না আপনি আপু নাকি ভাইয়া---?
মনে হয় আপনার ছোটই হব---
তার পরেও বলি--- রাগ করবেন না---
কেন মরিতে চান? নিজে নিজে চিন্তা করেবন--

কাউ কে পান নি বলে?
কেউ আপনাকে ভালবাসে না বলে?
কেউ আপনাকে ভালবেসে দুঃখ দিয়েছে বলে?
কাউকে মন খুলে বলতে পারছেন না জমিয়ে রাখা কথা গুলো?
আপনার কোন ভাল বন্ধু নেই বলে?
এখন বলি কারো কাছ থেকে ছ্যকা গেয়ে থাকলে -- মরার চিন্তা করা পাগলের প্রলাপ-- কেননা আপনার জীবনের উপর তার চাইতে আপনার মা বাবা ভাই বোন প্রিয় অনেক মুখ অনেক বন্ধু এবং কতেক বন্ধুত্বের অধিকার বেশী নয় কি---?

ভাল বন্ধু যদি না থাকে তাহলে বলবো প্রকৃতির সাথে অথবা বইএর সাথে বন্ধুত্বটা দারুন -- কেননা তারা কোন দিন আপনার সাথে প্রতারণা করবোনা----

আপাদত মরার চিন্তা বাদদেন বোন বলেন বন্ধু বলেন মিতালি হতে পরে -----
ভাল থাকবেন----- অনেক অনেক ভাল --
আপনার চলার পথ ফুলো ময় হউক কামনা থাকলো---

৩১| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:১৬

সারওয়ারচৌধুরী বলেছেন: ৫
টাচি পোস্ট দিয়েছেন আবার বলছেন, দেখলাম
জানলাম হাসলাম।
'কত রঙের পিরীতি তুমি জানো রে বন্ধু'

আসলে চতুরভূজ, একটা জিনিস লক্ষ করেছেন? ফিলোসফিক্যালি, মানুষও শত দুঃখে থেকেও বহুবিধ খেলায় খেলায় জীবনকাল পার করে। আমি অনেক পথের ভিখিরিকেও দেখেছি, খেলায় খেলায় মেতে থাকতে!

আমার ক'টি লাইন, তাৎক্ষণিক-

তোমাদের যেখানে খুশি চলে যাও
আমাকে ভালোবাসার কাছেই ফিরে আসতে হয়
ভালোবাসাই আমাকে এইখানে এনেছে
ভালোবাসাই নিয়ে যাবে দূর বহুদূর
আর তোমরা ভালোবাসার জন্যই বারবার
আমাকে স্মরণ করবে আর আকাশের ঠিকানার দিকে নিশ্চুপ তাকিয়ে থাকবে।

৩২| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:০৯

অদ্ভুত ভালবাসা বলেছেন: কবিতাটা কার যেন লিখা এই মুহুর্তে মনে পরছে না। যাই হোক আমার প্রিয় কবিতার মধ্যে একটি।

৩৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩৩

চতুরভূজ বলেছেন: @মুকুল- ছবিটা জনৈক এক মেয়ের।
@ আহমেদ মুজতবা- ধন্যবাদ
@মহাপাজি- না বাঁচলে আপনাকে বাঁচাবার ব্যাবস্থা করতে দাক্তার এর কাছে যান। সব জায়গায় পাজিয়ামো করতে আসবেননা।
@রাগ ইমন- অষ্ট্রেলীয়ার কোন মানুষ বুঝি মারা যায়না?এখানে আসাটা একটা সাতকাহনের সমান, আমার কবিতার মতও সেটা আপনার কাছে পানশে মনে হবে,আপনি শুনে আনন্দ পাবেননা।
@সাইমুম ভাই- আপনি মহত বলেই হয়ত মরার অধিকারটুকু এইরকম প্রতারিত সান্তনার কাছে বিকিয়ে দিতে পারছেন, কিন্তু আমি সংকীর্ণমনের।
@উদাসি স্বপ্ন- লাস ভেগাসের চোখ ধাঁধানো আলোতে পৃথিবী চমত্কার মনে হতে থাকে, ক্যাসিনো থেকে ক্যাসিনোতে কয়েনের ঝনঝনানি শুনে মরার ইচ্ছা দমে যাবে। আর প্লেবয় ম্যানসনে ভাত পাওয়া যায়না। ইভেন, আপনাকে বাইরে থেকেও কিছু আনতে দেবেনা।

৩৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪৭

চতুরভূজ বলেছেন: @অবরুদ্ধ- অন্যরা যা করছে তা করতে দিন, যদি বেচারী যা করছে তা করতে দিতে আপনার আপত্তি না থাকে!
@শাহীন- কোন সুন্দর জিনিস দেখলে দূয়া পড়তে হয়, পড়ে ফেলুন। আর আপনার বাকি লাইনটা অসম্পূর্ণ তাই জবাব দিচ্ছিনা। বাক্য সম্পূর্ন করুন।
@হমপগ্র- ধন্যবাদ, কবিতা আমি ভাল লিখতে পারিনা তাই আশা দিতে পারছিনা আপাতত।
@সালাউদ্দীন মুহম্মদ সুমন- অনেক ধন্যবাদ।
@বিহংগ- Life is Short but unlimited ।
@গোপাল ভাঁড় - পোষ্টখানা কি নগ্ন?
@ত্রিলোরা খান- পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য্যের কথা হল, সবাইকে একদিন মরতে হবে জেনেও কেউ মরতে চায়না এবং তার জন্য প্রস্তুতি নেয়না।
@আন্ধার রাত- আমলনামা ভরার কাজ আমার যাচাই করার কাজ আমার নয়, সেটা যার দায়ীত্বে সেই পালন করুক।

৩৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫২

চতুরভূজ বলেছেন: @সোনার বাংলা- ধন্যবাদ, আপনি এক অর্থে ঠিকই বলেছেন।
@পাগলা বাবু- Death is the golden key of Eternal life । তাই মৃত্যুকে আমি থোরাই কেয়ার করি!
@শিউলী মালা- ৫! হা হা হা ।
@বই পাগল- ধন্যবাদ, ৫ হল ম্যাজিক সংখ্যা।

৩৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০২

যীশূ বলেছেন: ইন্নালিল্লাহ

৩৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৭

চতুরভূজ বলেছেন: @সুমি, অনেক ধন্যবাদ এত যত্ন করে আংগুল ব্যাথা করে দিয়ে এত বড় মন্তব্য করায়। কিন্তু আমি আপনার উদ্দেশ্যে কেবল একটি কথাই বলব নইলে জগা খিচুরী করে ফেলব, আর তা হল- ব্লগের সবাই তোমার প্রতি যে ভালবাসা দেখায় সেটা তুমি আসলেই Deserve কর। এটা তোমার পাওনা।

৩৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১৩

চতুরভূজ বলেছেন: @ সারোয়ার ভাই, আপনার মন্তব্যের জবাবে আমি লা জবাব।
@নেক্সেনডার- ওয়াটারফ্রন্ট।
@ উদাসী স্বপ্ন- এটা আমার স্বরোচিত কবেতা, তবে- দামেস্কাসের মসলিন চাদর, কেতামফিক মরতে চাই এবং নরম কোমল বিছানা-এই কথাগুলো আমি বহু আগে কার কবিতায় যেন পড়েছিলাম, খুব সম্ভবত সেটি জালালুদ্দিন রুমীর। এছাড়া আর কোন মিল নেই।
@যীশু- God bless u

৩৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:১০

মেসবাহ য়াযাদ বলেছেন: ও (হতাশ) ! এখনও মরেন নাই ???

৪০| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:২৪

চতুরভূজ বলেছেন: @মেসবাহ য়াযাদ- না ভাই, আজরাঈল এখনওতো এলনা।(হতাশ)

৪১| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪০

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আরে তুমি তো দেখি বিক্রমপুইরা :)

৪২| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২২

সারওয়ারচৌধুরী বলেছেন: সবাই মিলা আরেকটু ঠেলা দেন, মানে খেয়াল কইরা রেটিং দেন, আর কয়েকটা ৫ পড়লেই টপরেটেড হবে এই পোস্ট। হতে দিন প্লিজ!!

৪৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৬

সুইফট বলেছেন: জীবন-মৃত্যুর মাঝেই বেচে থাকার নাম জীবন। আজ হয়তো মনে হচ্ছে জীবন নামের নির্মম তরীতে আপনার পদচারণা বেশী; কিন্তু এমনও তো অনেক আছে- যারা মৃত্যু নিয়ে বেচে থেকে জীবনের মর্ম উপভোগ করে।

৪৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:০৮

সারওয়ারচৌধুরী বলেছেন: চতুরভূজ
আমি চাইলাম আপনার এই পোস্টটি টপরেটেড লিস্টে যাক। অবশেষে গেলো একটা কমেন্ট পড়তেই, কিন্তু আমার 'সন্ধ্যা আমাকে......' এই পোস্টটাকে টপরেটেডের স্থান থেকে তাড়িয়ে আপনার এটি বসলো। হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা
আমার ওটা একদিন ছিলো টপ রেটেড লিস্টে।
হা হা হা হা হা হা হা হা হা হা হা

৪৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৫৯

চতুরভূজ বলেছেন: সুইফট,
আমার কাছে মনে হয়, Death is the golden key of eternity. । তাই ভয় কি মরনে!

৪৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:১২

আবূসামীহা বলেছেন: মরতে ভয় পাওয়া যেমন উচিত্

৪৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:১৭

রিজভী বলেছেন: টপ রেটেড হতেই হবে এই পোস্টকে।৫

৪৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:২৭

চতুরভূজ বলেছেন: আবূসামীহা,
আমার কবিতা মউত কামনা করে নাই। সে কেবল চেয়েছে মৃত্যুর প্রস্তুতি পর্ব গুছিয়ে রাখতে, ছেয়েছে কোমল ভাবে মারা যেতে, কেননা সে জানে- পৃথিবীতে মৃত্যুই একমাত্র জিনিস যা কোন প্রকার ঘুষ গ্রহন করেনা। তাই প্রস্তুত থাকতে দোষ কি?

রিজভী, ধন্যবাদ।

৪৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩০

আবূসামীহা বলেছেন: প্রস্তুত থাকতে কোন দোষ নেই। আর প্রস্তুতি হচ্ছে অবিরাম ভাল কাজ (আমল সালিহ) করে যাওয়া।
৫ কিন্তু দিয়েছি আগেই।

৫০| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩২

জোনাকি বলেছেন: আমারও মরতে ইচ্ছা হইতেছে কইদিন ধইরা।
আপনাকে ৫!

৫১| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩৩

চতুরভূজ বলেছেন: সারোয়ার ভাই,
এমনিতে কবিতা আমার ভাল যায়না, আর এই অখাদ্যতো কোন মতেই টপে উঠার যোগ্যতা রাখেনা। আপনি টপরেটে উঠার ডাক দিয়েছেন বলে আমার একটু বিমর্ষ লাগছিল। কিন্তু তারপরও ধন্যবাদ।
"সন্ধ্যা আমাকে কিছু অস্পষ্ট আঁধার দেবে" - এই পোষ্টের সাথে আমার এই দুপুরের খামোকা বেখেয়ালীপনার তুলনা করে দয়া করে আমাকে আর লজ্জিত করবেননা।

৫২| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩৭

চতুরভূজ বলেছেন: @আবূসামীহা, ধন্যবাদ। পোষ্ট অলরেডি টপে উঠেছে । আপনাদের এইসব মূল্যবান পাঁচ আমাকে ঋনী করে রাখছে।
@জোনাকী, ধন্যবাদ।আমার কখনই মরতে ইচ্ছা হয়নি, জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি সুন্দর দৃষ্টিতে তা অবলোকন করেন।

৫৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৩৯

আজরাইল বলেছেন: ক্যারে ভাই, মরনের এতো শখ জাগতাছে ক্যা?

৫৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪০

জোনাকি বলেছেন: ভাই আমার কাছে জীবন এখোন বিরক্তিকর হয়ে গেছে
কিছু্ই আর ভালো লাগে না। প্রতিদিন সেই একই রকম যায়।
আপনার কথার জন্য ধন্যবাদ!

৫৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪১

চতুরভূজ বলেছেন: আজরাইল, আমরা না মরতে চাইলে আপনাদের জব কমে যাবে তাই।

৫৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪৬

আজরাইল বলেছেন: যাইচ্ছা কেউ ডাকলে তারে বেইল দেই না!

৫৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৩

চতুরভূজ বলেছেন: আজরাইল, আপনের বসে তার বান্দার কথা শোনে, সেতো তখন আপনারে কানে ধইরা পাঠাইবো!

৫৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০৯

সোমেশ্বর অলি বলেছেন: 'বিকেল- যেখানে আমাকে কবর দেয়া হয়েছে দুপুরে'

৫৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৫২

সুমি বলেছেন: চতুরভূজ আপু----
আসলে আমি কি তাই----
আমার তো মনে হয় তোমাদের এত ভালবাসা পাবার যোগ্য আমি নয় কিন্তু----------

৬০| ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:০৮

কালপুরুষ বলেছেন: শিরোনামটা দেখে পড়ার ইচ্ছে হয়নি। কিন্তু পড়ার পর মনে হলো আগে না পড়ে ভুল করেছি। লেখা হিসেবে এক কথায় চমত্কার। এমন কাব্যময় কাঙ্ক্ষিত মৃত্যু বেঁচে থাকার চেয়েও বেশী কাব্যময়। অদ্ভূত এক ভাললাগায় মনটা আচ্ছন্ন হয়ে গেল। মনের দৈন্যতার কারনে এমন মৃত্যু সবাই চাইতে পারেনা। বেঁচে থাকুন এমন মৃত্যুকে বুকে নিয়ে, পৌঁছে যান অমরত্বের অভিষ্ট লক্ষ্যে।

পঞ্চইন্দ্রিয় ৫ দিতে কার্পণ্য করবে না।

৬১| ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৮

চতুরভূজ বলেছেন: কালপুরুষ,

লিখিয়া প্রকাশিতে চাহিনি তারে,
নীরবে থাকে তাই রসনা।
ভাষার সংকীর্ণতা যত কলম করি নত,
গোপনে মরে কত বাসনা।।

কালে কালে অথর্ব পুরুষত্ব ছাপিয়ে জন্ম নিক এমনি কালপুরুষ!

৬২| ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৩০

নোক্সেনডার বলেছেন: চতুর্ভূজ আপনি মেলবোর্ণে ঘুরতে আসেন না।

৬৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৩৪

অজানা একজন বলেছেন: কারো মৃত্যুকামনা করা একেবারেই ঠিক নয় ।

দিনের কোন এক সময়ে মানুষ কোন দোয়া করলে তা কবুল হয় । এইজন্যই আল্লাহ তাআলা এবং হযরত মুহাম্মদ (সা:) অভিশাপ দেয়াকে পছন্দ করতেন না।

৬৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৩৫

অজানা একজন বলেছেন: কবিতাটা সুন্দর ।

৬৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৫০

চতুরভূজ বলেছেন: নোক্সেনডার,
ঘুরতে যেতে সময় পাইনা।

অজানা একজন,
আপনি ঠিকই বলেছেন,কারো মৃত্যু কামনা করা দুর্বল চিত্তের লক্ষন।
অনেক ধন্যবাদ।

৬৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৫৯

নোক্সেনডার বলেছেন: ২২ তারিখ থেকে সেমিস্টার ভ্যাকেশন শুরু। চলে আসুন না।

৬৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৯

কালপুরুষ বলেছেন: আমি দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত যন্ত্রণাকাতর মানুষের মৃত্যু কামনা করি (আল্লাহ মাফ করুন)। কারণ মৃত্যুই তার কষ্ট লাঘব করতে পারে।

৬৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৫৬

তাসমান বলেছেন: খুব দেরিতে পড়লাম দেশী।মুগ্ধ হলাম।মাত্র ৫ দিলাম।কিন্ত আমি ভুই পাই মরতে।তাই চাই না।কিন্ত বাচিতেওতো পারিবো না।মরিতে হবেই।

৬৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০৩

চতুরভূজ বলেছেন: ধন্যবাদ তাসমান(দেশী)

৭০| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৩

মানুষ বলেছেন: খুবই ভাল লেগেছে।

পঞ্চপান্ডব

৭১| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৪

চতুরভূজ বলেছেন: মানুষ, ধন্যবাদ।

৭২| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:০৮

নাম্বারহীন বলেছেন: I want to go to Australia by taking that English test, Ow brainy square, how can i do it?

৭৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১৩

চতুরভূজ বলেছেন: I am not any Consultant, I didn't open any firm of any consultancy.Go to any consultant, he will help you, Good Luck!

৭৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১৬

নাম্বারহীন বলেছেন: Ow what is a consultant? I am not very bright as you know and do not have the same kind of test score as you have. Please dear square, the brainy one!

৭৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১৮

চতুরভূজ বলেছেন: Not Interested to continue this type of discussion. Thank You and good bye.

৭৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২৬

চতুরভূজ বলেছেন: Do you want me to block you?

৭৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩১

নাম্বারহীন বলেছেন: You seriously think that will stop me from questioning your intelligence? How childish ?

৭৮| ২১ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৭

নূরে আলম বলেছেন: "মনের গোপন গহীনে গভীর যতনে লালন করা
তোমার অবয়ব দেখতে চাইনা।"
এই লাইন দুটো খুব ভালো লেগেছে।

৭৯| ২১ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫০

চতুরভূজ বলেছেন: ধন্যবাদ, নূরে আলম ভাই।

৮০| ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:০৯

তবুও একাকি... বলেছেন: সত্যিই ভালো...

৮১| ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:২৪

নূর-ই-হাফসা বলেছেন: কবিতা সুন্দর।পৃথিবীও সুন্দর কারও কি উচিত এই সুন্দর ভুবন ছেড়ে চলে যাওয়া।

৮২| ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৪২

সম্রাট বলেছেন: মরার কথা প্রিতিদন মনে করা উত্তম। কিন্তু নিজে নিজে মরা নয়। প্রতিটি প্রানীকে মরার স্বাদ গ্রহন করতে হবে এটা সত্য কিন্তু নিজে নিজে মরার কথা চিন্তা করা গুনাহ। আর মানুষ তখন নিজে নিজে মরতে চায় যখন নিজের উপর আস্তা হারিয়ে ফেলে, নিজেকে অসহায় একাকী মনে করে। তবে সব চেয়ে বড় কথা হল মরার কথা চিন্তা করবেন ভাল তবে কবরের ও পরকালের ছামানা তৈরি কতটা করেছেন তা কি ভেবে দেখেছেন। দুনিয়া ত আমাদের জন্য এক মুসাফির খানা আর পরকাল আমাদের জন্য স্থায়ী। তাই পরকালের জন্য তৈরি হওয়াটা বড় বিষয়। যুদি আপনার নিজের কোন কষ্ট থেকে থাকে বা একাকী মনে হয় তাহলে নামাজ পড়তে বসবেন এবং ইসলামী বই পড়বেন এনশাআল্লাহ ভাল লাগবে। আর একটা দোয়া লিখে দিলাম মনে মনে সব সময় পড়বেন- ইয়া মুকাল্লিবাল কূলুবী কাল্লিব আলা দীনিক। আমার কোন কথায় নারাজ হলে ক্ষমা করবেন। ভাল থাকেন মরার কথা বাদ দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেন। এতে মঙ্গল হবে এনশাআল্লাহ।

৮৩| ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০৬

ইকারুস বলেছেন: জোসসসসসসসসসসসসসসস,
এদদিন দেরীর জন্য লজ্জিত,

রেটিং দিতে পারিনাই.....'তালতলার কেউ রেটিং দিয়া দিসে'

৮৪| ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৭

চতুরভূজ বলেছেন: তবুও একাকি, অনেক ধন্যবাদ।
নূর-ই-হাফসা, আপনার নামটা চমত্কার। আর আপনি ঠিকই বলেছেন, পৃথিবীও খুব সুন্দর, কিন্তু মরতে যেহেতু হবেই তাই মৃত্যুটাকে একটু গুছিয়ে রাখার চিন্তা করছিলাম।
সম্রাট, আপনার কথায় কষ্ট পাবারতো কোন প্রশ্নই আসেনা বরং আনন্দিত হলাম, ভিষন ভাল লাগল আপনি এত সুন্দর করে জীবন ও আখিরাতের কথা বুঝিয়েছেন বলে। আপনার লিখে দেয়া দোয়াটা অবশ্যই পড়ব, দোয়া করবেন ভাই।
ইকারুস, অনেক ধন্যবাদ।

৮৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৪

নোক্সেনডার বলেছেন: সরি @ চতুরভূজ
অনেক দিন নিজের ব্লগে আসা হয়নাই। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভ্যাকেশন তো শুরু হল। করছেন কি?

৮৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০১

চতুরভূজ বলেছেন: নোক্সেনডার, আমি ভাল আছি,ভ্যাকেশনের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেইনি, কি করব। দেখি, হয়ত দেশে যাব ভাবছি।

৮৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:১০

হতবাক বলেছেন: কবিতা ভাল লেগেছে। তবে একটা শব্দের অর্থ বুঝিনি। কেতামাফিক অর্থ কি?
>মানুষ দুই কারণে মরতে চায়, একটা হল অতি সুখে আরেকটা হল অতি দুঃখে। আপনি কোন কারণে মরতে চান?

৮৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:০৯

ফটোওয়ালা বলেছেন: ৫ দিলাম।

৮৯| ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ২:০৮

মাহবুবা আখতার বলেছেন: আমি কেন যেন দু'বার লেখাটা পড়েও কমেন্ট করিনি। আজ করছি। এত চমৎকার লিখেছেন যে বুঝলাম, প্রশংসা না করলেও চলবে!!!

৯০| ১০ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৫৮

নুপুর বলেছেন: বেহুলার ভেলা ভেসে যায়, যমুনার কালো জলে,
প্রাগৈতিহাসিক সরীসৃপেরা নাচে কালো জল দেখে
অষ্টব্যন্জন রচিত হয়, যুগ থেকে যুগে
তবু চাঁদ একা বসে রয় জোত্স্না গায়ে মেখে।

যমুনার কালো জল নিত্যই বদলায় অসময়ে
বেহুলাই মধ্যরাতের চীরন্তন প্রেমিকের মতন অন্ধকারের নাবিক?
ভেলা কখনও হারিয়ে গেছে, একা একা সময়ের অপচয়ে
বুঝি এই নাবিকেরাই সন্ধ্যের তালে তালে হয়ে যায় সৈনিক।

সরীসৃপের গন্ধ মেখে ভেলা ভেসে চলে,
প্রাচীন ও বৃদ্ধ নাবিকেরা বুঝি একই কথা বলে,
যখন জল ছুঁয়েছে জলের ভেতর কাল রাত্রীর ছায়া,
তখন আকাশের মেঘে মেঘে ভাসে রাত্রীর মায়া।

অমৃতে কখনও কখনও অষ্টব্যান্জনের রুপ
সরীসৃপের উদরে গড়ায় গরলের স্তুপ,
নাবীক ও সৈনিকেরা পোড়ায় রাত্রীর ধূপ,
অমৃতে ঢাকা পড়ে মৃত্যুর কালো কুপ।

ভাটার চোখে আগুণ ধরিয়ে রাত্রী জাগা চাঁদ,
বেহুলা ও লক্ষীন্দরের জীবন মৃতের বাঁধ।
অমৃতের জোয়ার নামে এই নিঃস্ব নারীর আঁচলে,
বুঝি তখন জীবন ভেসে চলে আমাদের যমুনার কালো জলে।

Once, she was a pretty girl
Once, I killed her

৯১| ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:২৯

শতরূপা বলেছেন: হুম।ভাবনা ধরলো মনে।৫।

৯২| ২১ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৩

ফারজানা মাহবুবা বলেছেন: লিখিলাম, পড়িলাম, দেখিলাম এবং হাসিলাম। হা হা হা। জীবন আসলেই চমত্কার। কে চায় এমন জীবন ছেড়ে চলে যেতে? কেউনা। আবার কেউ কেউ চায়, যেমন-সিমন্তী। এই সিমন্তীদের জন্যই আমার এই লিখাটা ছিল। বাথরুমের দরজা বন্ধ করে কষ্টকর অপমৃত্যুর চেয়ে "আমার নরম কোমল" বিছানা যথেষ্ট আরামদায়ক নয়কি?



আপনার কবিতার চে’ এই ক’লাইনের মন্তব্য আমাকে বেশী ভাবিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.