নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রেষ্ঠ

আমার উপস্থিতি ভয়, অর্চনা আমার মৃত্যু ।

শ্রেষ্ঠ › বিস্তারিত পোস্টঃ

স্বামী -স্ত্রীর আচরণের সৌন্দর্য - পুরুষ পর্ব ॥~{বিবাহ ইচ্ছুক ও নববিবাহিত পুরুষদের জন্য অবশ্য পাঠ্য}~

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

বিয়ে করার মধ্যে দিয়ে আপনি একজন নারীর জীবনসঙ্গী হয়েছেন ।আপনার সারা জীবনের সাথীটি নির্বাচনের সময় আল্লাহভীরু ও গুনবতী সাথী নির্বাচনের চেষ্টা করবেন ।বিয়ের পর আপনার সঙ্গীর রুচি ও চাহিদার সাথে সমন্বয় করে একজন প্রিয়তম ও ভালো স্বামী হবার চেষ্টা করুন ।







এভাবে চেষ্টা করে দেখতে পারেন -







১ .আল্লাহতায়ালা আপনাকে একজন স্ত্রী দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করুন ।



২.স্ত্রীকে বুঝবার চেষ্টা করুন ।তার জ্ঞান -বুদ্ধি ,মন -মানসিকতা ,স্বভাব- প্রকৃতি, দক্ষতা- গুণাবলী দোষ ত্রুটি জেনে নিন ।



৩.তার প্রিয় ও অপ্রিয় বিষয়গুলি জেনে রাখুন ।এবং তা বুঝে চলুন ।



৪.তাকে আপনার মনের মত গড়ে তুলুন ভালোবাসা দিয়ে ।



৫ .তার যোগ্যতা ,প্রতিভা ও গুণাবলী বিকাশে সহায়তা করুন ।



৬.তার মাঝে যে সব দোষ ও ত্রুটি আছে কৌশলে সারিয়ে তুলুন ।



৭.তাকে আন্তরিকভাবে ভালোবাসুন ।গভীরভাবে ভালোবাসুন ।বিবাহপূর্ব অন্য কোনো সম্পর্ক থালে ঝেঁটিয়ে বিদায় দিন মন থেকে ।ব্লিচিং পাউডার দিয়ে ধূয়ে ফেলুন ।এবং স্ত্রীকে ভালোবাসুন ।৮.সবসময় হাসি মুখে খুশি মনে কথা বলুন ।



৯.তাকে সাথে নিয়ে বেড়াতে যান ।



১০.চমত্‍কার ও ভদ্র আচরণ করুন ।তার যে কাজ কিংবা গুণ আপনার ভালো লাগে তার প্রশংসা করুন ।



১১.তার কাছে ভরসাপূর্ণ ,বিশ্বস্ত ও ব্যক্তিত্ববান হোন ।



১২.স্ত্রীর সাথে পরামর্শ করে কাজ করুন ।এমন নয় যে তার কথাই শুনতে হবে ।দুজনে মিলে সম্ভাব্য সকল দিক যাচাই-বাছাই সিদ্ধান্ত নিন ।



১৩.তার অবদানের স্বীকৃতি দিন ।



১৪.তার মানসিক ও জৈবিক দাবী পূরণ করুন ।



১৫.কথা -কাজে রাগে -অনুরাগে তার প্রতি ভালোবাসা প্রকাশ করুন ।



১৬.স্ত্রীর ছোটো খাটো ত্রুটি বিচ্যুতি উপেক্ষা করুন ।



১৭.তার ভালো দিক গুলো বিবেচনা করে মন্দদিক গুলি ভুলে থাকুন ।



১৮.নিজেকে স্ত্রীর কাছে পরিছন্ন রাখুন ।তার সাথে লুকোচুরি খেলবেন না ।



১৯.তার আবদার রক্ষা করুন ।২০.আপনার জন্য কষ্ট করলে ধন্যবাদ জানান ।



২১.তাকে বিশ্বাস করুন ,তার প্রতি আস্হা রাখুন ।



২২.মাঝে মাঝে উপহার দিন ।



২৩.সাধ্যানুসারে খাওয়া পরার ব্যবস্হা করুন ।



২৪.স্ত্রীর মন রক্ষা করুন ।



২৫.নিজের দায়িত্ব ও সংকট নিয়ে প্রয়োজন মত তার সাথে আলোচনা করুন ।নিজের কর্মব্যস্ততার পরিধি তাকে জানিয়ে রাখুন ।



২৬ .তাকে নিয়মিত হাতখরচ দিন ।



২৭.সমোঝতা করে সংসার চালানোর দায়িত্বও স্ত্রীকে দিতে পারেন ।



২৮.তার উপার্জিত অর্থ তাকেই খরচ করতে দিন ।আপনি সেখানে হস্তক্ষেপ করবেন না ।







মুল লেখা: এ.এম (সংক্ষিপ্ত নাম)।এই প্রবন্ধটি একটি বাংলা ব্লগে প্রকাশিত এবং লেখিকার অনুমতি সাপেক্ষে আপনাদের জন্য কপি প্রকাশ করা হয়েছে।



.

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

আদরসারািদন বলেছেন: ক্যা গো মেবাই! এত কিছু করতে গেলে তো দম বন্ধ হয়ে মারা যামু। :!> :!> :!>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.