নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ কথা সহজেই বলে ফেলা যায়, লাগে সাহস

সুলতান খান প্রিন্স

সুলতান খান প্রিন্স › বিস্তারিত পোস্টঃ

জাবি তে র‌্যাগিং এবং কিছূ কথা. . . . ..

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

ব্লগে লেখা প্রায় ভুলেই বসেছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ র‌্যাগিং এর একটা খবর দেখে আবার কী-বোর্ডের উপর আঙ্গুল চালালাম বহুদিন পর। চাকুরির কাজে জীবিকার প্রয়োজনে আজ আমি আমার প্রিয় জাহাঙ্গীরনগর থেকে প্রায় ৩৫০ কি.মি দুরে। ৩৪ ব্যাচের ছাত্র হিসেবে আমার ক্যাম্পাস জীবন ১৮ এপ্রিল, ২০০৫ থেকে। এরপর পড়াশুনা শেষ করে চাকুরি-কাজের চাপে অনেক দূরে চলে আসলেও আমার মন-প্রাণ জাবি জুড়ে। গত কাল জাহানারা ইমাম হলের র‌্যাগিং এর কথা দেখে আবার ও জাবি আমাকে বাধ্য করলো এর এর সম্পর্কে কিছূ কথা বলতে। জাহাঙ্গীরনগর বাংলাদেশের একমাত্র ক্যাম্পাস যেখানে সবাই তার নিজ মতামত খোলাখুলি ভাবে প্রকাশ করতে পারে।আর র‌্যাগিং এর মত একটি অন্যায়ের বিরুদ্ধে বর্তমান জাবি প্রসাশন এবং ছাত্রছাত্রী বর্তমানে যথেষ্ট সোচ্চার। সেখানে র‌্যাগিং এর মতো একটি মুখরোচক কাহিণী তৈরী করে তা দিয়ে গুজব ছড়ানোর মতো মানসিকতা যারা পোষন করেন তাদের বলছি, আপনার বোনকে কি আপনে যেকোন প্রয়োজনের খাতিরে নোংরা গল্পের নায়িকা বানাবেন ? নাকি তার যেকোন অসহায়তার সুযোগ নিয়ে নিজে নিজে লাভবান হবার চেষ্টা করবেন ? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমি গর্ব করে বলতে পারি, বড়/সিনিয়র ভাইবোন দের সাথে পরিচয় হওয়া বা তাদের সাথে প্রথম সাক্ষাতে মজার কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে পুরো ক্যাম্পাসের জীবনে তা মনে রেখে সামনে এগিয়ে চলাকে র‌্যাগিং বলে না। আজকালকার দিনের কিছু সংখ্যক ফার্মের মুরগীর(আক্ষরিক অর্থেই) অহেতুক ভীতি এবং তাদের বোকা** মার্কা অ্যাটিচ্যুডের সুযোগ নিয়ে একটি গোষ্ঠী আমার / আমাদের জাহাঙ্গীরনগর নিয়ে অপপ্রচার চালাচ্ছে। ৬ বছর ক্যাম্পাস জীবনে র‌্যাগিং এর এমনতো কোন ঘটনা শুনিনি যাতে পৃথিবী ধ্বংস হয়ে গেছে ! আমি নিজেই তো ৭/৮ বার র‌্যাগ খেয়েছি। তাতে আমি মরে গেছি ? বরং চলার পথে বড়দের সাথে আরও গভীরভাবে মেশার সুযোগ পেয়েছি। আমার মতে জাহাঙ্গীরনগরের এই সপ্নের ক্যাম্পাসে ভর্তির যোগ্যতা যাদের হয়নি, তারা ছোটলোকের মতো পিছন থেকে এইসব রটনা/গুজব রটিয়ে তাদের মনের জ্বালা মেটাচ্ছে। আর আগেই বলেছি, এই রটনার প্রধান কাস্টমার হলো সেইসব ফার্মের মুরগী, যারা ড্যাডি-মাম্মির কোল থেকে বের হয়ে এসে বিভিন্ন অ্যাটিচ্যুডের মাধ্যম্যে তাদের নিজেদের টোপ হিসেবে তুলে দিচ্ছে গুজব আলাদের কাছে। আমি বলতে পারি, এই সব ফালতু কেরামতিতে কোন লাভ হবে না। জাহাঙ্গীরনগর তার আপন মহিমায় সদা উজ্জ্বল থাকবে। জাবি'র দরজা সবার জন্য খোলা। এসে দেখে যান জাবি'র ভালোবাসা, জাবি'র আন্তরিকতা. . . । এই সব ফালতু কাজ করার আগে বিবেককে (যদি থাকে) প্রশ্ন করুন, যে প্রশ্নটা আমি আপনাকে/আপনাদের লেখার শুরুতে করেছিলাম ? আছে উত্তর দেয়ার সাহস ? আছে . . . . .?? ??



সুলতান

৩৪ তম ব্যাচ

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

অরিন্দম007 বলেছেন: আপনারা আসলে বাংলাদেশের সব ছেলে মেয়েদের ফার্মের মুরগী মনে করেন । আপনারা বলতে বাধ্য হলাম । সেই কাল দুপুর ১২ টার পর হতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়ে বেশ কিছু ব্লগার কম করে হলেও ৩০ টা পোস্ট দিয়েছে এই সাইটে ।

ফেসবুকের একটা মেসেজের ভিত্তিত্বে হাতে গোনা ৫ টা পোস্ট পড়েছে । এসব পোস্টের বিরোদ্ধে যেভাবে জিহাদী মনোভাব নিয়ে এসব ব্লগার নেমেছিলেন, তাতে তাদের মধ্যে না ছিল কোন শিষ্টাচার ও ভদ্রতাবোধ । তারা অনেক ব্লগারের প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন এবং তাদের বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের সেরা প্রগতিশীল বিশ্ববিদ্যালয় । তারা প্রগতিশীলতারও গ্রহণযোগ্য সংগা দিতে পারেননি ।

আমি মনে করি, তাদের হীনমন্যতাবোধ হতে তাড়িত হয়ে এধরনের কাজ তারা করেছেন ।

আরে বাবা । যে মেয়ে ভর্তিই হয়নি । তার দুর সম্পর্কের আত্মীয়ের ফেসবুক ম্যাসেজের কারণে যদি এই দশা হয়, তাহলে বলতে বাধ্য হচ্ছি : ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না ।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

হামিম ঢাকা বলেছেন: তবে একটি বিষয় আসলেই বাড়াবাড়ি ৪১ ব্যাচের মেয়েরা ইদানিং খুব বেশী বাড়াবাড়ি করছে।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

বাসকপাতা বলেছেন: ধন্যবাদ ভাই এত সুন্দর একটা পোস্ট দেয়ার জন্য । আমাদের এই ভালবাসার এবং পবিত্র ক্যাম্পাস এর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা আসলে ঈর্ষাপরায়ণতা থেকে এই হীন চক্রান্তে লিপ্ত । তাদের অপচেষ্টা কোনদিনও সফল হবে না ।ভালো থাকবেন ।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

নীলতিমি বলেছেন: ছাগল!! X(( X((

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

আলো চাই বলেছেন: সুলতান ভাই, আপনাকে ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট দেবার জন্য। অরিন্দম007 এর মত না জেনে কথা বলা লোকের অভাব নাই দেশে।

আমরা জানি আমাদের জাবি কি রকম, আমরা জাবি নিয়ে গর্ব করি। পড়ুন জাবি র‌্যাগ নিয়ে সাম্প্রতিক আলোচনা এবং একটি গুজব।

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০

দার্শনিক বলেছেন: আপনার মস্তিষ্ক জাবিতে পড়ে বিকৃত হয়ে গেছে। মানসিক হাসপাতালে ভর্তি হোন যত শীর্ঘ সম্ভব। আপনি সম্ভবত নাস্তিক হয়ে গেছেন। তাই ভুলে গেছেন রাসূল(স) আমাদের শিখিয়েছেন, সালামের মাধ্যমে মানুষের সাথে কথা শুরু করার। যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। এবার আপনার দেশি মুরগী মার্কা স্টাইলে যদি চিন্তা করা সম্ভব হয়, তবে চিন্তা করুন, কিভাবে আপনি র‌্যাগিং এর ভাষায় কথা বলা শুরু করতে পারেন? আপনি লিখেছেন, "৬ বছর ক্যাম্পাস জীবনে র‌্যাগিং এর এমনতো কোন ঘটনা শুনিনি যাতে পৃথিবী ধ্বংস হয়ে গেছে ! আমি নিজেই তো ৭/৮ বার র‌্যাগ খেয়েছি। তাতে আমি মরে গেছি ?"
যে ব্যক্তি র‌্যাগিং এর অভিযোগ করেছে, সে কি বলেছে যে সে মরে গেছে?? (লোলজ) এখানেই আপনার মস্তিষ্কের বিকৃতি লক্ষণীয়। যে ব্যক্তি র‌্যাগ খেয়ে অভিযোগ করেছে, আপনার মতে যে ফার্মের মুরগীর খেতাব পেয়েছে, সে কি কারণে অভিযোগ করেছে, সেটা যদি বোঝার মত আপনার বুদ্ধি থাকতো তাহলে আর এই কথা বলতেন না।
বিষয়টি হচ্ছে আত্মসম্মানবোধ এর। আপনি জাহাঙ্গীরনগর ভার্সিটিতে পড়ে গর্বিত হয়েছেন, (দেশি মুরগী হয়েছেন গর্বিত তো হবেনই) । বুঝা যায় আপনার ভেতর অনেক অহংকার (অহংকার পতের মূল)। কিন্তু এটা স্পষ্ট বোঝা যাচ্ছে আপনার ভেতর লাজলজ্জ্বা বলে কিছু আর অবশিষ্ট নেই। ৭/৮ বার র‌্যাগিং খেয়ে আপনার অবস্থা সম্ভবত, পতিতালয়ের পতিতাদের তূল্য হয়ে গেছে, যে কারণে, হাসি মূখে বলে বেরাচ্ছেন, "তাতে কি আমি মরে গেছি?"
জাহাঙ্গীর নগর আপনাকে দেশী মুরগী বানিয়েছে ঠিকি কিন্তু বিনিময়ে আপনার বিবেক বুদ্ধি, চিন্তাশীলতাকে (এবং অবশ্যই লজ্জাশীলতা) ছিনিয়ে নিয়েছে। যদি বিষয়টা বুঝতে পেরে থাকেন, তাহলে ভবিষ্যতে আর এইসব ফালতু বিষয়ের সপক্ষে ব্লগ লিখে নিজের ভাবমূর্তি নষ্ট করবেন না।
আর যদি সম্ভব হয়, যা খারাপ তাকে খারাপই বলবেন, আপনার ভার্সিটি না আমার ভার্সিটি সেটা এখানে বিবেচ্য না।
আপনার জন্য নিচের লিংক দ্রষ্টব্য:
Click This Link

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: To build your attitude, you have many more nice options. Why rag? Very bad writing.

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১২

সুদীপ্ত কর বলেছেন: আমি র‍্যাগের নামে অত্যাচারের বিপক্ষে।

কিছু ফার্মের মুরগীর কথা বললেন তাই আরেকটু স্পেসিফিক করে বলি, "কিছু নতুন পোলাপাইন থাকে যাদের কে একটু ডাক দিয়ে যদি নাম জানতে চাই তাইলেই মনে করে বিরাট র‍্যাগ খাইসে সে। তাকে কাপড় খুলানো হইসে।"

কিন্তু কিছু সিনিয়র থাকে (অল্প) এগুলা হইসে মস্তান। টর্চার করে র‍্যাগের নাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.