নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুলতানা রিজু বরিশাল

সুলতানা রিজু বরিশাল › বিস্তারিত পোস্টঃ

*মন খারাপের বেলা*

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০০

সুলতানা রিজু।
অবশেষে -
ক্লান্তির দুয়ারে দাঁড়িয়ে আমি
আকাশকে বলছি ডেকে -
আজ রাতে আমার চোখে মেঘ এনে
একটুখানি বৃষ্টি দিও।
মুছে দিও হৃদয়ের সব ক্লান্তিভার।
এত্ত ভার বইতে পারিনা আর।
কষ্ট ব্যথায় ভেঙে পড়েছে বুকের
সবকটি হাড়।

মেঘকে বলেছি -
বৃষ্টি শেষে চাঁদকে ডেকে একটুখানি
জ্যোৎস্না দিও
আমার মনের আঙিনায়।
দিও বাঁশঝাড়ের আঁধারে ,
পুকুর ঘাটের নিঃঝুম আলিসায়।
কিছুটা দিও আমার আঁধার রাতের
বিছানো বিছানায়।

রাতশেষে সূর্য তুমি এসো -
সোনালতা নূপুর দিয়ে পায়।
শিউলি ঝরা উঠোনে , মৌ ফুলের বাহারে
গনগনে আগুন ডেকে
একটুখানি সূর্য প্রতাব রেখ।

*সুলতানা রিজু *
তাং ২৪/১২/২০১৬।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ ব্লগিং । কবিতা বেশ সুন্দর হয়েছে । পোস্টে লাইক।


শুভকামনা রইল।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।
শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.