নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুলতানা রিজু বরিশাল

সুলতানা রিজু বরিশাল › বিস্তারিত পোস্টঃ

*শতবর্ষ পরে*

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১১


সুলতানা রিজু।

শতবর্ষ পরেও ----
পুরোনো বইয়ের ভাঁজে শুকনো গোলাপ
এখনো
বাতাসে গন্ধ বিলায় ।
অজস্র ব্যথার নীরব ক্রন্দন ছুঁয়ে রয়েছে
এখনো --
প্রতিটি পাপড়ি কণায়।
রঙের বাহার মুছে গেছে সব নোনাজলে
ভিজে, বইয়ের পাতায় ।
এখনো --
মর্মর মুহূর্তের আর্তি বিলায় বইয়ের বিবর্ণ
বর্নমালায়

ব্যথার নীলকণ্ঠমণি হৃদয়ের অলিতে গলিতে
লতিয়ে উঠেছে,
নীল ব্যথা নিয়ে।
কেবল কিছু শব্দহীন চিৎকারে আমাকে
আমি হারিয়ে ছিলাম
শতবর্ষ আগে ।
কত কথা কত ব্যথার নিদারুণ নিপীড়ন
ভুলেই ভুলে থেকেছি
হাসির ছলনায়।

আমার হৃদয়ের উঠোনে, যে চারাটি পুঁতেছি
শতবর্ষ আগে,
আজই ফুটেছে ফুল সহস্র ধারায় তোমার
নিঃশব্দ নিভৃত আনাগোনায় ।

তাই ,
ঝেড়ে মুছে পুরোনো তুলিতে নতুনের
রঙ মেখে
কিছু স্বপ্ন এঁকেছি চোখের
পাতায় ।
হারাতে দিওনা তাকে ।
তাং ০২/৪/২০১৬।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর +

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

সুলতানা রিজু বরিশাল বলেছেন: অনেক শুকরিয়া আপনাকে
ভালো থাকুন।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

সুলতানা রিজু বরিশাল বলেছেন: অনেক অনেক শুকরিয়া।
ভালো থাকবেন।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

Subdeb ghosh বলেছেন: আমি কি বলব ????
ভাষার দূর্বলতা বলে তেমন ভাষায় বলতে পারছি না ৷
শুধু বলব, অসাধারণ ৷৷

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় আপু,

প্রথমে আপনাকে অভিনন্দন জানাই প্রথম পেজে সুযোগ পাওয়ার জন্য। আপনি নিজেই জানেন কিনা ঠিক জানিনা। পারলে এই মুহূর্তে উপরে প্রথম পেজে সেফ হওয়ার বিষয়টি উল্লেখ করলে ভাল হয়।

পরপর দুইটি কবিতাই খুব ভালো লিখেছেন। বিষয় গভীরতায় বেশ মুগ্ধ হলাম। তবে সাথে সাথে আপনাকেও অন্যের পোস্টেও কমেন্ট করার পরামর্শ দেব।
এই পোস্টে ইতিপূর্বে দুজনের কমেন্টের প্রতিমন্তব্য ঠিক হয়নি। পৃথকভাবে কমেন্ট হয়ে আছে।
প্রতিমন্তব্য করতে আমাদের কমেন্ট বক্সের ডান দিকের সবুজ বাটন প্রেস করলে নতুন একটি স্পেস আসবে তার মধ্যে উত্তর লিখে জমা করলে তবে আমাদের notification-এ দেখাবে।

আপনার আগামী দিনের ব্লগিং যাত্রা আরো ছন্দময় হোক। ব্লগে আরো সুন্দর সুন্দর পোস্ট দিয়ে আমাদেরকে ঋদ্ধ করুন কামনা করি।



৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
আপনার বাড়ি কি বরিশাল? নামের শেষে কাউকে বরিশাল লিখতে দেখিনি।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

বিজন রয় বলেছেন: আজি হতে শতবর্ষ পরে, কে পড়িছে আমার কবিতাখানি।

ভাল লিখেছেন।
++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.