নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুলতানা রিজু বরিশাল

সুলতানা রিজু বরিশাল › বিস্তারিত পোস্টঃ

*স্বাধীনতা তুমিকি আমার?*

২৬ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৯

সুলতানা রিজু।

স্বাধীনতা স্বাধীনতা আমার স্বাধীনতা।
স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা ছিলে
স্বাধীনতা তুমি একাত্তুরের সম্মান
নিঃস্ব বিরঙ্গনার।

এখন তুমি দামাল ছেলের যুদ্ধ যুদ্ধ খেলা
নিয়ন বাতির আলো আঁধারে নেশানেশা ঘোরে থাকা।
স্বাধীনতা তুমি খোলা রাজপথে রক্তের হলি খেলা
স্বাধীনতা এখন তোমার,
মায়ের বুকে লাশ হয়ে পড়ে থাকা।

স্বাধীনতা স্বাধীনতা
স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা ছিলে।
স্বাধীনতা তুমি ঠকিয়ে আমাকে
চলে গেছো সেই ছেলেটির কাছে
যার হাতে লাঞ্ছিত হয়েছে তোমার
মা বোনের সম্মান সকলের সম্মুখে।

স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা ছিলে।
স্বাধীনতা তুমি হেরে গেছ বারেবারে
তোমার স্বাধীন ইচ্ছের কাছে।
গুটিগুটি পায়ে চলে গেছ তুমি
লাশের সারির পিছে।

স্বাধীনতা স্বাধীনতা !
শুধু বিল বোর্ডে লিখে----
"এ আমার স্বাধীনতা। "

স্বাধীনতা তুমি কোথায় আছো,
কেমন আছো !
একবার ভেবে দেখো।
এখন তুমি বাংলা মায়ের বুকের ভেতর
আহাজারি করে কাঁদো।

তারিখঃ ১৫/৩/২০১৬.।
বরিশাল

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ৯:২৩

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

৩| ৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩২

সুলতানা রিজু বরিশাল বলেছেন: অনেক অনেক শুকরিয়া আপনাকে।

৪| ৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৪

সুলতানা রিজু বরিশাল বলেছেন: অনেক শুকরিয়া আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.