| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর বাড়তি খাবার
বাড়তি খাবার কি, সঠিক সময়ে বাড়তি খাবার শুরু করার গুরুত্ব এবং বাড়ীতে খাবারের উপকারিতা পাট ১: ভুমিকা শিশুর বাড়ত
পাঠ ২: বাড়তি খাবার কি?
শিশুর বয়স ৬ মাস পূর্ণ হবার পর মায়ের দুধের পাশাপাশি তাকে অন্যান্য যে খাবার খাওয়ানোর হয় তাকে “বাড়তি খাবার” বলে।
শিশুর ৬ মাস বয়সের পর থেকে তার সঠিকভাবে বেড়ে ওঠার জন্য শুধু মাত্র মায়ের দুধ যথেষ্ট নয়, কাজেই তখন মাযের দুধের পাশাপাশি বাড়তি খাবার দেয়া প্রয়োজন। তাই ৬ মাস পূর্ণ হওয়ার পর থেকে মায়ের দুধের পাশাপাশি প্রতিদিন শিশুর বয়স অনুযায়ী সঠিক পরিমানে পুষ্টিকর বাড়তি খাবার খাওয়ানো শুরু করতে হবে।
পাট ৩ : সঠিক সময়ে বাড়তি খাবার শুরু করার গুরুত্ব:
৬ মাস (পূর্ণ) হওয়ার আগে শিশুকে বাড়তি খাবার দিনে শিশু মায়ের দুধ খাওয়া কমিয়ে দেয় ফলে সে সঠিক পুষ্টি পায় না , সে জন্য ৬ মাসের পর থেকে বাড়তি খাবার শুরু করতে হয়।
জন্মের পর শিশুর শারীরিক বৃদ্ধির সাথে সাথে যতটুকু শক্তি/পুষ্টির প্রয়োজন হয় তা শুধুমাত্র মায়ের দুধে পাওয়া যায়। তবে ৬ মাসের পর থেকে মায়ের দুধ শিশুর জন্য যথেষ্ট নয়, সে জন্য তাকে ৬ মাসের পর থেকে বাড়তি খাবার শুরু করতে হয়।
৬ মাস(পূর্ণ) হলে শিশু বাড়তি খাবার সহজে খেতে , চিবাতে ও গিলতে শিখে এবং খাবার হজম করতে পারে। সেজন্য বাড়তি খাবার শুরু করারএটাই সঠিক হয় শিশুর বাড়তি খাবার পাট ৪: বাড়তি খাবার খাওয়ার উপকারিতা
মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার দেয়া শুরু করলে শিশুর প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত হয়।
শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি দ্রুত হয় এবং ভাল হয়।
সঠিক বাড়তি খাবার খেলে শিশুর অসুখ কম হয় এবং সাধারণ অসুখ থেকে তাড়াতাড়ি সেরে উঠে।
পাট ৫: বাড়তি খাবার খাওয়ানোর সুপারিশমালা-১
বিভিন্ন ধরনের খাবার- পরিবারের জন্য তৈরী করার বিভিন্ন ধরনের খাবার থেকে শিশুর জন্য বাড়তি খাবার তৈরি করতে হবে। ঘাটতি পূরণের জন্য ভিটামিন “এ” এবং “আয়রন”সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে।
খাবারের পরিমান- ছয় মাসের পর থেকে শিশু খুব তাড়াতাড়ি বাড়ে। তা ই তার খাবারের পরিমাণও সেভাবে ধীরে ধীরে বাড়তে হবে।
খাবারের ঘনত্ব- শিশু বড় হয়ে উঠার সাথে সাথে তার চাহিদা অনুযায়ী খাবারের ঘনত্ব বাড়াতে হবে।
খাবারের সময়- শিশুর বেড়ে উঠার সাথে সাথে যেহেতু তার চাহিদার পরিমাণও বাড়বে, সে জন্য সে খাবার টুকু তাকে সঠিক য়িমে দিতে হবে। ( ৩ বার মূল খাবার + ২ বার নাস্তা)
©somewhere in net ltd.