| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সানভিবেস্ট
লেখালিখির খুব একটা অভ্যেস আমার নেই।শুধু কল্পনা করতে ভালোবাসি।যদিও আমি বিশ্বাস করি যে বাস্তব ও কল্পনা সম্পুর্ন ভিন্ন।
গিয়েছিলাম চট্টগ্রামে বেড়াতে। চাচাত ভাই বোনেরা আমাকে পেয়ে সে যে কি খুশি তা আর না হয় নাইবা বললাম। যতদিন ছিলাম প্রায় প্রতিদিন ই বেড়াতে যেতাম।তা একদিন আমার এক চাচাত বোন আবদার করে বসল খাওয়ানোর জন্য।তার উপর ওর জন্মদিন। কেন জানি যেতে ইচ্ছে করছিল না ।তারপর এক সময় রাজি হয়ে গেলাম।বোন টাকে কেক খাওয়ানোর জন্য নিয়ে গেলাম বনফুলে।
শুনেছি সেখানে নাকি পাত্র পাত্রী এক জন আরজন কে দেখতে, দু চারটা কথা বলতে যায়।![]()
বসলাম এক টেবিলে। চারপাশ তাকাচ্ছি, হঠাৎ দুই জন যুবক আমাদের টেবিলের সামনে আসল আর আমাকে বলল," আপনি নিশ্চয়ই সে?"
অবাক হয়ে আমি বললাম , "তা আপনি কে?"
তিনি বললেন,"বসতে বলবেন না,তা না হলে আমরা চলি"
আমি বললাম,"প্রশ্নের জবাব না দিলে কি করে বলি?" ..
এইভাবে অনেকটা সময় কেটে গেল।অনেক কথা হল। পরে জানতে পারলাম ওনারা পাত্রী দেখতে এসেছেন। আর টের পাওয়া মাত্র আমি চেঁচিয়ে বললাম ,"না মানে আমি পাত্রী নই "। ![]()
[চলবে]
২|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
এন এফ এস বলেছেন: আসলে সেদিন আমি আর আমার ফ্রেন্ড স্বপ্নচারী পথিক গিয়েছিলাম সেখানে ।
তাহলে আপনিই ছিলেন তিনি?
আসলে সেদিনের পর থেকে হাসতেই আছি!
৩|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
সানভিবেস্ট বলেছেন: অপরিচিত বলেইতো অনেক মনে হল। :#> :#> :#> :#>
৪|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: মজার অভিজ্ঞতা।![]()
৫|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০
সানভিবেস্ট বলেছেন: এন এস আপনি গল্পটা সম্পূর্ন পড়লে হয়ত স্বীকার করবেন না যে আপনার ছিলেন :
৬|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
এন এফ এস বলেছেন: হাসতেই আছি...
৭|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
সানভিবেস্ট বলেছেন:
তবে হাসেন ।
৮|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
এন এফ এস বলেছেন: ভুল-পাত্রী দেখার পর থেইকা
হাসতেই আছি...
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
শার্লক বলেছেন: চলুক। অপরিচিত লোকের সাথে অনেক কথা বললেন!!