| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সানভিবেস্ট
লেখালিখির খুব একটা অভ্যেস আমার নেই।শুধু কল্পনা করতে ভালোবাসি।যদিও আমি বিশ্বাস করি যে বাস্তব ও কল্পনা সম্পুর্ন ভিন্ন।
এরা রীতিমত গল্পের আসর জমিয়ে বসেছে। আমি এতটাই অসহায়ের মত চুপ করে বসে আছি যেন মনে হচ্ছে সত্যি আমি পাত্রী। আর ও বিরক্তি হল যখন দেখলাম তথাকথিত পাত্র আমার দিকে আড় চোখে তাকিয়ে আছে।![]()
এর ই মাঝে আমার বোনটা আমাকে চমকে দিয়ে বলে,"তোমরা চাইলে আলাদা বসে কথা বলতে পারো।"
এরা যেন এই সুযোগ তাই খুঁজছিল। আমি চোখ বড় বড় করে তাকিয়ে কিছু একটা বলতে যাব আর ঐ পাত্র ভদ্রতা দেখিয়ে বললেন, "না মানে ঠিক আছে ,এখানেই বসে কথা বলি"। :#>
এরপর ই প্রশ্নের তীর আমার দিকে নিক্ষিপ্ত হতে লাগল।প্রথম কয়েকটার উত্তর দিলাম ।পরে আবার বললাম ,''দেখুন আমি পাত্রী নই,ওকে এখানে কেক খাওয়াতে নিয়ে এসেছি। আপনারা ভুল টেবিলে এসেছেন। সময় থাকতে সঠিক টেবিলে যান''। এইবার ওনারা চুপ করে থাকলেন এবং একে অপরের দিকে তাকালেন।এর মধ্যে সবচেয়ে ভয়ংকর ঘটনাটি ঘটে গেল। হঠাৎ তাকিয়ে দেখি আমার মামা সেখানে উপস্থিত এবং তিনি আমাদের টেবিলের দিকে গম্ভীর চেহারা নিয়ে এগিয়ে আসছেন। শেষ পর্যন্ত মামা কি এই ভাবছেন যে আমি ছেলেদের সাথে বসে টাঙ্কি মারছি।ইসঃ আমার সমস্ত রেপুটেশন শেষ হয়ে গেল।![]()
কিন্তু আর ও বড় এক চমক যে আমার জন্য অপেক্ষা করছে তা বুঝতে আর বেশী সময় লাগলনা। মামা আসতেই ওনারা দাড়িয়ে সালাম দিলেন। আর মামা বললেন,"কি আমার ভাগ্নিটাকে পছন্দ হয়েছেত?"![]()
আমি ত আকাশ থেকে পরলাম। পরে জানতে পারলাম এটা আমার পরিবারের
সবার চালাকি ছিল।এভাবে পাত্রী হয়ে কার ও সামনে যাব না বলে এই কাহিনী করল।আর পাত্র পক্ষ আগেই আমার ছবি দেখেছিল ,তাই এমন চেনার ভান করেছিল।
|সমাপ্ত
১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
সানভিবেস্ট বলেছেন:
২|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
ইয়াসিন কবির বলেছেন:
৩|
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
শার্লক বলেছেন: আমি কিন্তু আগেই সন্দেহ করেছিলাম।
১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
সানভিবেস্ট বলেছেন: ইসস... আপনি ই তো আমার মামা ছিলেন
৪|
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
শার্লক বলেছেন:
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
রবিউল ৮১ বলেছেন: