নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নিজস্ব ব্লগঃhttp://www.culture.lv2lvu.com/

সানভিবেস্ট

লেখালিখির খুব একটা অভ্যেস আমার নেই।শুধু কল্পনা করতে ভালোবাসি।যদিও আমি বিশ্বাস করি যে বাস্তব ও কল্পনা সম্পুর্ন ভিন্ন।

সানভিবেস্ট › বিস্তারিত পোস্টঃ

কোন এক জন্মদিনে -২

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

একটি বছর শেষে আবার সেই দিনটি এল। অনেকেই শুভেচ্ছা জানালো। আমিও ধন্যবাদ বললাম। দিন গড়িয়ে যখন দুপুর তখন ও আমি আমার বন্ধুদের থেকে নতুন কোন সারপ্রাইজের অপেক্ষায়। ;)

যথারিতি শ্রেণীকক্ষে উপস্থিত হলাম।মন টা বেশ ফুরফুরে ছিল। মনে মনে ভেবে রেখেছিলাম যে ক্লাস শেষে বন্ধুদের খাওয়াতে নিয়ে যাব। পরে যখন খাওয়াতে হবেই তাহলে আগে ভাগে পার্টি দিয়ে ঝামেলা মিটলেই ভালো। আর হাতে তখন টাকা ও ছিল। B-)



দুইদিন ধরে আমাদের ভার্সিটির পরিবেশ একটু গরম ছিল।যে কোন সময় মারামারি লাগতে পারে। অবশেষে তাই ঘটে গেল। কথা নেই বার্তা নেই, শুনি মারামারি লেগে গেছে। আতংক ছড়িয়ে যাবার আগেই যখন আমরা একাডেমিক ভবন থেকে হলের দিকে চলে যাব ভাবছি ,তখন শুনি কিছু ছেলে বিল্ডিং এর মুল ফটকে তালা দিয়ে দিয়েছে।/:)

আর আমদের শিক্ষক রাও মেয়েদের নিরাপত্তার কথা ভেবে বের হতে দিচ্ছিলেন না একাডেমিক বিল্ডিং থেকে। দুপুর গড়িয়ে বিকেল।তারপর সন্ধ্যা। এরপর হল আমাদের নীড়ে(হল) এ ফেরা। সারপ্রাইজ তো দুরের কথা, জন্মদিনের দিন না খেয়ে সারাটা দিন পার করে দিয়েছিলাম ।X(



পরদিন হল ভেকেন্ট এর নোটিশ । সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। নাস্তা খেয়ে বাসে উঠব আর কি। ক্যান্টিনে বস্লাম।আমার এক বন্ধু মনমরা হয়ে একটা চকলেট কেক সামনে নিয়ে এসে বলল,"কাল ই দিতে চেয়েছিলাম। আর পারলাম না। এখন তোকে বাসি হ্যাপি বার্থডে জানাই।":-*:P:)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.