| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম ভালবাসা সব সময়ই বিশেষ কিছু । আপনি না পারবেন এটা ভুলতে , না পারবেন টিকিয়ে রাখতে । সাধারণত কৈশোরে দেখা পাওয়া যায় এই প্রথম ভালবাসা জিনিসটা । তখন আবেগ থাকে টইটম্বুর , চোখে থাকে রঙিন চশমা , জীবন মনে হতে থাকে রোমান্টিক কোন ছবির গল্প । জীবনের সবটুকু ওই মানুষটাকে ঘিরে গড়ে উঠতে থাকে । প্রিয় জনের পছন্দ বলে করলা মিষ্টি লাগতে থাকে , সকালে তাড়াতাড়ি উঠে প্রিয় মানুষটাকে শুভেচ্ছা জানানোর জন্য সকালে ওঠা ভালো লাগতে থাকে , নিজের খাওয়ার ঠিক থাকে না কিন্তু ওই মানুষটাকে ৩ বেলা ঠিকঠাক মতো খাওয়ানো দায়িত্ব মনে হয় , মানুষটার মুখ একবার দেখার জন্য মন আঁকুপাঁকু করতে থাকে , তপ্ত রোদে ঘামে নেয়ে একাকার হওয়া ভালো লাগা শুরু করে কারণ কিছু টাকা বাঁচানো যাবে মোবাইলের জন্য অথবা বিশেষ উপলক্ষে তাকে কিছু দেওয়া যাবে , কতো রাত কেটে যায় শুধু মুঠোফোনে একটা খুদে বার্তার জন্য , মনে হতে থাকে রাত জেগে তার সাথে বালিশের নিচে মাথা দিয়ে কথা বলার চেয়ে আনন্দের কিচ্ছু নেই এই দুনিয়ায় , প্রিয় মানুষটার কথায় নিজেকে রাজপুত্র / রাজকন্যা মনে হতে থাকে , মনে হতে থাকে যেন ওর জন্যই বেঁচে থাকছি , মানুষটার ছোট্ট ছোট্ট জিনিষ ভেতরে গেঁথে যেতে থাকে , ভালবাসার গল্প / ছবি / গান যেন এই সময় সত্যি বোঝা যায় । প্রিয় মানুষটার সাথে যদি যখন ও ঘোরার সুযোগ হয় তাহলে তো মনে হয় ঈদের চাঁদ হাতে পেয়েছি । আবার কিছু কিছু ভালবাসা বন্দি থাকে মুঠোফোনের মধ্যেই । কারো সাথে কারো কখন ও দেখা হয় না কিন্তু সেই সম্পর্ক গুলোয় ভালবাসার কমতি থাকে না । বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই সম্পর্ক গুলোয় আবেগ বেশি কাজ করে , বিশ্বাস থাকে প্রবল , টান থাকে অনেক বেশি । যেই সম্পর্ক গুলোয় এগুলা থাকে না তা তাসের ঘরের মতো হালকা বাতাসেই ভেঙ্গে যায়
এই সম্পর্ক গুলোর প্রথম কয়েক মাস / বছর অসাধারণ কাটতে থাকে । নিজেরা নিজেদের সত্যিকার অর্থে চিনতে পারে প্রেয়সীরা । দেখতে থাকে রঙিন স্বপ্ন । সেই স্বপ্ন গুলোর কোন সীমা থাকে না । কিভবে পরের দিনগুলো সুখে কাটাবে তারা সেই পরিকল্পনায় চলতে থাকে সম্পর্ক । বিয়ে কিভাবে করবে , কি রঙের জামা পড়া হবে , কথা থেকে শপিং করা হবে , গেটে কতো টাকা দেওয়া হবে , কয়টা বাবু হবে , বাবুদের নাম কি হবে সব ঠিক হতে থাকে । এভাবে রঙিন দুনিয়ায় চলতে থাকে হাতে হাত ধরে হেঁটে চলা
সম্পর্ক কিছু দিন পর বাস্তবতা আঘাত হানতে থাকে । নিজেদের আর ভালো করে জানার ফলে অপ্রিয় দিকটা সামনে আসতে থাকে । অল্প অল্প ঝগড়া শুরু হয় । 'তুমি ওর সাথে কথা ক্যান বল' 'ফোন ধরতে দেরি ক্যান ' 'দেখা করতে পারো না ক্যান ' 'আজকাল আমার সাথে কথা বলতে মনে হয় ভালো লাগে না' এই সামান্য বিষয় নিয়ে ঝগড়া শুরু হয় । কিছু সময় ঝগড়া ঠিক হয়ে যায় , এঁকে অপরের সাথে মানায় নেয় । আবার কিছু সময় এই ঝগড়ার দরুন প্রথম ভালবাসা ভেঙ্গে চুরচুর হয়ে যায়
যাদের সম্পর্ক টিকে থাকে তাদের পরিবার এসময় কিছুটা আঁচ করতে পারে ব্যাপারটা । বাবা-মা-অভিভাবক সাম্ভাব্বো পরিণতির কথা বুঝতে
পারে ।
বোঝানো > বকা > মার > মোবাইল ছিনিয়ে নেওয়া ইত্যাদি চলতে থাকে
পরিবারের জন্য কিছু সম্পর্ক এ পর্যায় মাঠে মারা যায় । আবার কিছু সম্পর্ক কিছুটা গভীর হওয়ায় এই পর্যায়টাও পার করে ফেলে
যারা পার করে কিছু সময় পর এমন হয় যে কথা বোলার খুব কম কিছু থাকে । কারণ প্রথম দিকে একে অপরকে খুব কম চেনা থাকে । চেনার জন্য প্রচুর কথা -বার্তা হয় সেই সময় । কিন্তু এইস সময় এসে দেখা যায় কথা বোলার কিছু থাকে না ! অদ্ভত এক পরিস্থিতির সৃষ্টি হয় । তখন এঁকে অন্যের প্রতি আকর্ষণ হারায় ফেলতে থাকে । তখন তাদের জীবনে অন্য কেউ আসতে শুরু করে । সম্পর্কর সুতো ঢিলে হতে থাকে । কিছু সম্পর্ক এ সময় বিচ্ছিন্ন হয়ে যায় । কেউ কেউ আবার সম্পর্ক টানটান করার সূত্র আবিষ্কার করে ফেলে ।
এর পরে টিকে যাওয়া সম্পর্ক গুলোর শেষ পর্যায় আসে । এই সময় ক্যারিয়ার নিয়ে টেনশন চলতে থাকে । নিজের পায় কিভাবে দাঁড়ানো যায় সেটা ভাবতে ভাবতে মাথা গরম হতে থাকে । চাকরী পাওয়া অথবা মোটামুটি একটা ভালো অবস্থায় যাওয়ার চিন্তায় এমনেই নাভিশ্বাস উঠে যায় এর মধ্যে প্রিয় মানুষটার " আজকেও নতুন এক ছেলে দেখতে এসে ছিল " "আর কতদিন বাবা মাকে মানা করবো ?" " তোমার আমাকে বিয়ে করার ইচ্ছা আছেতো ? " এই কথা গুলো জীবনকে নরকে পরিণত করে দেয় । ব্যাপক কথা কাটাকাটি আর ঝগড়া শুরু হয় । এই সময় টা বাস্তবতা স্বপ্ন থেকে একদম শক্ত মাতিয়ে ধাপ করে ফেলে দেয় । কখন কখনও এই ধাপ করে পরে কিছু সম্পর্ক চুরমার হয়ে যায় আর টা শেষ হয় বিয়ের আসরে কিন্তু 'ভিন্ন' 'ভিন্ন' পাত্র/পাত্রি হাত ধরে । কিছু সম্পর্ক আবার এতটা শক্ত থাকে যে এই ধাপ করে পরাটাও সহ্য করে ফেলে । এইসব ক্ষেত্রে 'প্রথম ভালবাসা' কে স্ত্রী/ স্বামী হিসেবে পেয়ে স্বপ্ন পূরণ হয় ।
কিছু স্বপ্ন আবার বিয়ের কিছুদিন পর বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে শেষ হয় ...

©somewhere in net ltd.