| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে মানুষের কাছ থেকে সব পাওয়ার আশা ছেড়ে দিয়েছি । সবাইকে সচেতন ভাবে নিজের অস্তিতের কথা ক্যান জানি ভুলিয়ে দিতে চাচ্ছি এবং খুব ভালো ভাবেই সফল হতে পারছি ! প্রতিটা মানুষের কাছে নিজের জন্মদিন খুব স্পেসিয়াল হয় । আমি এমন অবস্থায় পৌঁছে গেছি যে নিজের জন্মদিন এখন আর নিজের উপর প্রভাব ফেলে না । নিজের বাপ-মা দ্বিতীয় বারের মতো জন্মদিন ভুলে গেছে । দুই তিন দিন আগে বাসায় জন্মদিন র কেক এনেছি তখনো বুঝে নি । বলার পর মনে পরছে তাদের । তারা যে আগের জন্মদিন ও ভুলে গেছে সেটাও তাদের মনে নাই ! উল্টা আগের জন্মদিনে পোলাও রোস্ট রান্না করেছিল সেই গল্প করছে ! এভাবেও কেউ বেঁচে থেকে ভুত হতে পারে ? আমার আগে কেউ পেরেছে ? আমি আমার চারপাশে একটা দেয়াল তৈরি করে থাকার চেষ্টা করি । দিন দিন এই দেয়াল বড় হচ্ছে ... দেয়ালের ভেতরের মানুষ কম হচ্ছে ... এখন অনেক বেশি একা লাগে ... ভয়ঙ্কর রকম একা ... মাঝে মাঝে খাঁ খাঁ করে বুক ... শত মানুষের মধ্যে থেকেও মানুষ কতটা একা হতে পারে ! অবাক লাগে ...
আমি এখন কারো সাথে সব কথা বলতে পারি না ! এমন কেউ নাই জার সাথে কথা বলা যায় মনে হয় ! তাই আশেপাশের কেউ মেবি আমাকে চিনে না । মাঝে মাঝে অবাক হয়ে ভাবি আশেপাশের মানুষগুলো যদি সত্যি জানতো আমাকে তাহলে কতটা অবাক হত ! ওদের ওই অবাক মুখটা দেখার কেন জানি দুষ্টু একটা ইচ্ছা আছে !
কাউকে মনের কথা বলতেও পারি না ! কিভাবে যেন সব গোলমাল পাকায় । এখন লিখতে যেয়েও গোলমাল পেকে যাচ্ছে । আস্তে আস্তে মেবি ঠিক হয়ে যাবে ... সবাই বলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়
২|
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
ফেরদৌসা রুহী বলেছেন: হুম আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার জন্য মানুষের সাথে মিশতে হবে।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৩
মাহবুবুল আজাদ বলেছেন: দিন শেষে সবই ঠিক হয়ে যাবে। আশাহত হবার কোন কারণ নেই।