নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিধ্বস্ত বলাকা আমি

বিধ্বস্ত বলাকা আমি › বিস্তারিত পোস্টঃ

░░ “ঈদ্‌-উল্‌-ফিত্‌র, লাইলাতুল ক্বদর, আল-কুর'আন : রমজান-এর প্রকৃত উপহার” ░░

১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১১

আস'সালামু আলাইকুম ওয়া রাহ্‌মাতুল্লাহ্‌...



▒ বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা হতে আমি সর্বশক্তিমানের নিকট ক্ষমা প্রার্থনা করছি ▒



দয়াময় পরম দয়ালু আল্লাহ্‌র নামে আরম্ভ করছি..



সমস্ত প্রশংসা আল্লাহ্‌ সুব্‌হানা ওয়া তা'য়ালার যিঁনি মহামহিম, করুনাময় ।

পবিত্র মাস মাহে রামাদ্বান আমাদের মাঝ হতে বিদায় নিয়েছে, শাওয়াল মাসের ৩য় দিনও অতিবাহিত হলো ।



তাঁর দয়ার জন্যই বনী আদম একই দিনে ঈদ্‌-উল্‌-ফিত্‌র এবং জুম্মার সালাত আদায় করতে পেরেছে ।



তিঁনিই আমাদের সুস্থ রেখেছেন এবং রোদ-বৃষ্টির সমন্বয়ে জামায়াতের সাথে সালাত আদায় করার তৌফিক দিয়েছেন ।



তাই, অন্তরের অন্তরঃস্থল থেকে সেই সৃষ্টিকর্তাকে জানাই লাখো কোটি শুকরিয়া, পাঠ করছি ঃ

আলহামদুলিল্লাহ্‌.... ...



আর পাঠ করছি দরূদ ও সালাম মহান সত্তার সেই শ্রেষ্ঠ সৃষ্টির প্রতি, যাকে সৃষ্টি না করলে এই আরশ, কুর্সি, লৌহ, কালাম, চন্দ্র সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন, রাত কিছুই সৃষ্টি হতো না, ঈদ্‌-উল্‌-ফিত্‌র, ঈদ্‌-উল্‌-আজ্‌হা পেতাম না ;

সৃষ্টি হতো না জ্বিন কিংবা ইনসান, সেই

“নূরের নবী, মাহ্‌বুবে সুব্‌হানী, কূতুবে রব্বানি, শাফিউল মুযনিবীন, সাকিয়ে কাওছার, ঈমামুল মুর্সালীন, খাতামুন নাবিইয়ীন,

আহ্‌মদ মুজতোবা, মুহাম্মদ্‌_ই_মুস্তোফা রাসূলুল্লাহ্‌র প্রতি ঃ

আস'সালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ্‌ ,

আস'সালামু আলাইকুম ইয়া হাবীব আল্লাহ্‌ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।)”



রমজান মাস লাইলাতুল ক্বদরের মাস, শুরু হয়ে ছিলো শান্তি ও কল্যাণের বার্তা নিয়ে ।

আল-কুর'আন এবং অন্যান্য আসমানী কিতাবও নাজিল হয়েছে এই রমজান মাসেই ।



এই মাসে শয়ত্বান কে আটকে রাখা হয়, কবরের আযাব বন্ধ ছিল,

জাহান্নামের দরজা বন্ধ করে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয়।



রমজান মাস শেষ হওয়ায় আবার কবরের আযাব শুরু হয়ে যাবে,

জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে ।



দীর্ঘ এক মাস যারা সাওম পালন করেছে, তারা কেউই জানেনা যে আল্লাহ্‌ সুব্‌হানা ওয়া তা'য়ালা কার সালাত, সাওম, সাহ্‌রী, ইফতার, যাকাত, দান-সাদ্‌কা ইত্যাদি গ্রহণ করেছেন ।



মাহে রমজান অথিতি হয়ে আমাদের মাঝে এসেছিলো, যাবার কালে উপহার হিসেবে ঈদ্‌-উল্‌-ফিত্‌র দিয়ে গেলো ।



রমজান শেষ তাই বলে পাঁচ ওয়াক্ত সালাত পড়াও শেষ (!), এমনটা ঠিক নয় ।

যারা নিয়মিত সালাত পড়তে শুরু করেছিলো তারা যেনো জীবনের বাকি দিন গুলোতে সালাত সঠিক ভাবে আদায় করতে পারে, তাদের এবং আমাদের যেনো আল্লাহ্‌ সুব্‌হানা ওয়া তা'য়ালা তৌফিক দান করেন [আ'মীন]



সর্ব শক্তিমান আল্লাহ্‌ তা'য়ালার কাছে প্রার্থনা করার সময় সকলের জন্য দুয়ার আরজ থাকলো । সবাই ভাল থাকার চেষ্টা

করবেন ।

[ফীআমানিল্লাহ্‌]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.