| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবুর লাইক পাগলা এডমিন রা এবার পুরা ই পাগলা হয়া গ্যাছে। লাইক পাওয়ার জন্য কমন কিছু ট্রিকসঃ
১/ পাশাপাশি একটা হিজাব আর একটা অশ্লীল পোশাকের ছবি দিয়া হিজাব = লাইক, অশ্লীল = কমেন্ট
২/ সাইদীর ফাঁসি = লাইক, মুক্তি = কমেন্ট
৩/ মুন্নি সাহারে থাপ্পড় = লাইক, জুতা = কমেন্ট
৪/ আশরাফুল এর শাস্তি হওয়া উচিত= লাইক, মাফ করা উচিত = কমেন্ট
৫/ খালেদা জিয়া = লাইক, শেখ হাসিনা = কমেন্ট, এরশাদ = শেয়ার (এইখানে এরশাদের ভেই...ল কম, সো শেয়ার)
৬/ আপনে আলু খান = লাইক, কচু খান = কমেন্ট
৭/ আপনার চুলকানি (এলারজি) আছে = লাইক, নাই = কমেন্ট, বুঝতাসেন না = শেয়ার
৮/ পেইজ এর ফ্যান পোলা = লাইক, মাইয়া = কমেন্ট...
(যে যার মত লাইক কমেন্ট লইয়া নিজের মত অর জাত কুল বাঁচান।)
মজার ব্যাপার হল সব গুলা সমীকরণে ই ভালো অর সুশীল জিনিস = লাইক,
বাজে/ খারাপ জিনিস = কমেন্ট
ভালো/ খারাপ মদিফায়ার= শেয়ার।
নিখুত গানিতিক হিসাব, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান।
পিথাগোরাস এবার যায় কই। লিমিতেশন ছাড়া উপপাদ্য!!!
তবে এগুলার বেশির ভাগ ই পাবলিক ধইরা ফালাইসে।
সো হোয়াট? হয়ার দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ ওয়ে।
সেদিন ২/৩ টা পেজের পোস্ট দেইখা খাবি খাইলাম।
পোস্ট টা অনেক টা এই রকমঃ
আমার এক খ্রিষ্টান বন্ধু আমার লগে বাজি ধইরা বলছে যে তুমি আল্লাহর জন্য ১০ হাজার লাইক পাইবা না (নাউযুবিল্লাহ)/ এখন আপনারা ই পারেন আমারে এই বাজিতে জিতাইতে। এইটুকু ডেসক্রিপশন দিয়া পাশাপাশি ২ টা ছবি একটা তে আরবি হরফে 'আল্লাহু' আর আরেকটা তে ক্রুশ চিহ্ন/
এইবার আর যায় কই/ ঈমান প্রিয় মুমিন বান্দারা লাইক দিয়া ই শুধু ক্ষান্ত হন না। কমেন্ত দিয়া ও বইলা দেন ১ কোটি লাইক/
এইভাবে দ্বীন ও ধর্ম বাঁচানর জন্য কাছা দিয়া যুদ্ধে নামেন। শেয়ার কইরা অন্য ইমানদার ভাই দের ও জানাইয়া দেন।
আমি ইদানিং একটা নীতি (সমীকরণ) মেনে চলি...
এই ধরণের পোস্ট = কপিবাজ এন্ড অকম্মা এডমিন = আনলাইক দ্য পেজ রাইট নাউ।
আসুক না পিথাগোরাস, নিউটন আইনস্টাইন...
©somewhere in net ltd.