নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাঈব আল জামান

তাঈব আল জামান › বিস্তারিত পোস্টঃ

আসলে আমরা কোন পরযায় এ আছি...

১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

ফ্রান্সের দুঃখজনক ঘটনায় অনেকেই দুঃখিত
হইয়া এতটাই দুঃখ পাইয়াছেন যে, ইনারা
ইনাদের প্রোফাইল পিকচারে ফ্রান্সের
পতাকা লাগাইয়া দিয়াছেন। ভাল কথা ;
অন্যের দুঃখে দুঃখ পাওয়া ভাল। কিন্তু
একবারও তো ভেবে দেখলেন না যে, তাহলে
আমাদের প্রতিদিনই ফিলিস্তিন, ইরাক বা
আফগানী পতাকাও লাগাইয়া দেওয়া
উচিত। কেন? কারন, সেখানে প্রতিদিনই
নিষ্পাপ শিশু, নারী ও অগনিত বেসামরিক
লোকদেরকে হত্যা করা হইতেছে। সাময়িক
কালে ফ্রান্স যে ভাবে মুসলিম বৈরিতা
দেখাইতেছে যদি তা না হইত তাহা হইলে
ফ্রান্স আগের মতই শান্তির দেশ থাকিত
বলিয়াই আমার মনে হয়।
ফ্রান্সে নৃশংস হামলায় 'মানুষ' মারা
গেছে, তাই ওবামা বলেছেন এটা
'হিউম্যানটির প্রতি আঘাত' "an attack on
humanity'। বিশ্বনেতৃবৃন্দ দুঃখে কষ্টে
শোকে ভেঙে পড়েছেন। শোকবার্তা
বিবৃতি চলছে। ফেসবুকে হ্যশট্যাগ এসেছে।
ছবিতে সহমর্মিতা প্রকাশ হচ্ছে। আমরা
মানুষ, মানবিক অনুভূতিতে আচ্ছন্ন!
আমাদের হৃদয় কাঁদছে, কারণ মানুষ মানুষের
জন্য...
সিরিয়া, লেবানন, ইরাক, আফগানিস্তান,
প্যালেস্টাইনে রোজ হাজার হাজার 'অ-
মানুষ' মারা যায়, যাচ্ছে। তারা যেহেতু অ-
মানুষ তাই ওবামারা বলেন না, "attacks on
humanity'। বিশ্বনেতৃবৃন্দ মানবিক দুঃখে
কষ্টে সহমর্মিতায় ভেঙে পড়েন না, তারা
ওইসকল সাধারন 'অ-মানুষে'র দোষ-গুণ
খোঁজেন, বিশ্বরাজনীতির লাভলোকসানের
হিসেব খোঁজেন, আরও কতকিছু খোঁজেন!
কতকিছু। কেবল ওই humanity টুকু বাদে আর
সকল কিছুই খোঁজেন। তখন শোকবার্তা
বিবৃতি চলে না। ফেসবুকে হ্যশট্যাগ আসে
না। ছবিতে রং মেখে সহমর্মিতা প্রকাশ
পায় না। আমরা মানুষ, মানবিক অনুভূতিতে
আচ্ছন্ন! আমাদের হৃদয় কাঁদে না, কারণ,
মানুষতো 'মানুষে'র জন্য... অ-মানুষের জন্য
আবার মানবিকতা কি? আরে বাপ, ওরাতো
মানুষ না! মানুষ না!
ফ্রান্সের এই ঘটনা নিঃসন্দেহে নৃশংস,
ঘৃণ্য, অগ্রহণযোগ্য। চূড়ান্ত অমানবিকতার
জঘন্য উদহারণ। কিন্তু জগতের সকল মৃত্যু কেন
এক নয়? সকল মানুষের মৃত্যু কেন এক নয়?
সিরিয়া লেবাননে যারা বোমা হামলায়
মারা গেল তাদের জন্য এই হ্যাশট্যাগ, এই
শোক, এই সহমর্মিতা কই ছিল? এই
মানবিকতা কই ছিল? না কি তারা মানুষ
নয়? না কি তারা রোজ রোজ মরে বলে
ওইসকল মৃত্যু মৃত্যু নয়, ওইসকল প্রাণ প্রাণ নয়?.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.