নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যন্ত্রণা, ব্যর্থতা, প্রত্যাখ্যান, ক্ষতি এবং অসম্মানের মধ্য দিয়ে সেই মানুষটি হন, যে বারবার উঠে দাঁড়ায়। পুনর্গঠন করতে থাকেন, মেরামত করতে থাকেন তার সাথে বেড়ে উঠতে থাকেন। নিজের জীবনকে এমন শক্তিতে গড়ে তুলুন, যে কোনো কিছুই আপনাকে ভাঙতে পারবে না।

তাই-ফি

আমি বাংলাদেশের একজন দালাল বলছি !!

তাই-ফি › বিস্তারিত পোস্টঃ

রোগ তো না মনে হইতেছে একটা যুদ্ধ ক্ষেত্র !

২০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৪৭

ফ্রন্ট লাইন যোদ্ধা , মিডল লাইন যোদ্ধা , ডাইন লাইন - লেফট লাইন , পিছের লাইনের যোদ্ধা ! ট্যাংক , কামান , ফাইটার জেট সব কিছু নিয়া আসছে সাংবাদিকেরা আর চুশীল সমাজ !

কেন’রে ভাই আর কোথাও হয় নাই করোনা ? নাকি বাংলাদেশে কোভিড ১৯ এর বিশেষ ভার্সন চলতেছে ।

প্রায় ৫০০ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী মারা গেছেন শুধু ইটালীতেই ! তাদের দেশের কোন টিভি চ্যানেল মৃত ব্যক্তির পরিবার’কে ফোন করে জিজ্ঞাস করছে তাদের স্বামী / স্ত্রী , পরিবারের কি অবস্থা ? আরে বাপ একটা মানুষ চিকিৎসা দিতে গিয়ে নিজে আক্রান্ত হয়ে মারা গেছেন ! কেমন লাগতে পারে তার পরিবারের এইটা আপনেরা বুঝেন না ? আপনি সাংবাদিক খবর পড়তে আসছেন বা মাঠে ছবি তুলতে গেছেন , সেখানে আপনি মারা গেলেন , কেমন লাগবে আপনার পরিবারের ?

আমরা একটা মহামারীর মোকাবিলা করছি , সাংবাদিকতা পেশাটার কিছু সন্মান আপনারা বাংলাদেশের সাংবাদিকরা রাখতে শিখুন , ফোকাস করুন কিভাবে এই বিপদ থেকে উৎরানো যায় ।

আবেগে ভরপুর নিউজ , সস্তা পপুলারিটি পাওয়ার জন্যে নিউজ এইসব করা থেকে বিরত থাকেন , বাস্তব সম্মত খবর পরিবেশন করুন , দয়া করে !!!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.