নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যন্ত্রণা, ব্যর্থতা, প্রত্যাখ্যান, ক্ষতি এবং অসম্মানের মধ্য দিয়ে সেই মানুষটি হন, যে বারবার উঠে দাঁড়ায়। পুনর্গঠন করতে থাকেন, মেরামত করতে থাকেন তার সাথে বেড়ে উঠতে থাকেন। নিজের জীবনকে এমন শক্তিতে গড়ে তুলুন, যে কোনো কিছুই আপনাকে ভাঙতে পারবে না।

তাই-ফি

আমি বাংলাদেশের একজন দালাল বলছি !!

তাই-ফি › বিস্তারিত পোস্টঃ

দেয়ালের ওপাশে !!

২৯ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:১৯

অযথা কথা বলা পছন্দ করিনা , তাও কিছু কথা কষ্ট থেকেই বের হয়ে আসে । হলিউডের Extraction সিনেমা দেখে সামরিক-বেসামরিক নানা ধরনের পন্ডিতদের সমালোচনায় ফেইসবুক টগবগ করতেছে , খুব জানতে ইচ্ছে করে , ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ আপনারা কি বা*’টা ফালাইতেছিলেন ? আপনাদের এত কষ্ট লাগে একটা সিনেমায় ( যা সত্য কোন ঘটনা নয় , পুরোই বানানো গল্প) নিজ পোষাকের মানুষ’গুলোকে এমন বেঘোরে প্রান হারাতে দেখে ! পিলখানায় যখন জ্বলজ্যান্ত মানুষ’গুলো বাঁচার আকুতি জানাচ্ছিল তখন আপনারা কি লোমটা ছিঁড়েছিলেন ?

ভারী অস্ত্র, এপিসি আর ট্যাংক নিয়ে পিলখানার ঠিক বাইরেই আপনারা “বা*” হ্যাঁ “বা*” যাকে ইংরেজীতে “Pubic Hair” বলা হয় তাই ফালাইতেছিলেন ! আপনাদের বিমান বাহিনীর মিগ ২৯ কই ছিলো তখন ? আপনারা তখন এম আই ১৭ Helicopter থেকে পিলখানার সৈনিকদের শান্ত থাকার জন্যে লিফলেট ফেলতে ব্যস্ত ছিলেন ! ৪ টা মিগ ২৯ দিয়ে যদি নিজের ভাইদের বাঁচানোর জন্যে পিলখানার উপর দিয়ে লো-পাস দিয়ে যেতেন , তাহলে কাপুরুষ ওই বিদ্রোহীদের দল প্যান্টেই হেগে দিয়ে জীবন নিয়ে পালাতো ! কিন্তু আজকে আপনার অনেক খারাপ লাগে একটা বানানো সিনেমা দেখে ।

যখন আপনার নিরস্ত্র ভাইদের ড্রেন থেকে বের করে গুলি করে হত্যা করে মাটি চাপা দেয়া হয় , তখন আপনি ঠায় দাঁড়িয়ে ছিলেন শুধু নির্দেশের অপেক্ষা। দেয়ালের ওপাশে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.